এক্সপ্লোর

স্বামী ঝুলছেন, মেঝেয় পড়ে স্ত্রী, বেলুড়ে দম্পতির অস্বাভাবিক মৃত্যু

পুলিশ জানিয়েছে, ঘর থেকে মৃত যুবকের মোবাইল ফোনটি ভাঙা অবস্থায় মিলেছে। মহিলার গলায় ফাঁসের দাগ ছিল।

ভাস্কর ঘোষ, হাওড়া: বেলুড়ে বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার হল স্বামী-স্ত্রীর মৃতদেহ। স্বামীর গলায় ছিল ফাঁস, স্ত্রীর দেহ পড়ে ছিল মাটিতে। কীভাবে মারা গেলেন দম্পতি? তদন্তে নেমেছে পুলিশ। বাড়ি বিহারের গোপালগঞ্জে। কর্মসূত্রে বেলুড়ের আশুতোষ মুখার্জি রোডে ফ্ল্যাটে বাবা-মা ও স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন ৩০ বছরের নরোত্তম কুয়ার সিং। সম্প্রতি দিদার মৃত্যু হওয়ায়, তাঁর বাবা-মা বিহারে যান। স্ত্রীকে নিয়ে বাড়িতে ছিলেন নরোত্তম।  তাঁর বাবা দাবি করেছেন, আজ সকালে ছেলে ফোন করে তাঁকে জানান, বৌমা আত্মহত্যা করেছেন। একথা বলেই কেটে দেন ফোন। সঙ্গে সঙ্গে বাড়িওয়ালাকে ফোন করেন নরোত্তমের বাবা। ফ্ল্যাটের ভিতর থেকে দম্পতির মৃতদেহ উদ্ধার হয়। বাড়িওয়ালা বাপি দেবনাথ জানিয়েছেন, বিহার থেকে নরোত্তমের বাবার ফোন পেয়ে খবর নিতে যান তিনি। ওঁরা দোতলায় থাকেন, সামনে থেকে গেট বন্ধ ছিল। তিনি পিছন থেকে কোনওরকমে দোতলায় উঠে দেখেন, নরোত্তম ঝুলছেন, পাশেই মেঝেতে পড়ে রয়েছেন তাঁর স্ত্রী। এরপর বেলুড় থানার পুলিশ গিয়ে ফ্ল্যাটের দরজার তালা ভেঙে দম্পতির মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ঘর থেকে মৃত যুবকের মোবাইল ফোনটি ভাঙা অবস্থায় মিলেছে। মহিলার গলায় ফাঁসের দাগ ছিল। তদন্তকারীদের অনুমান, স্বামী-স্ত্রীর মধ্যে বচসা হয়েছিল, তাতেই রাগারাগি করে কেউ একজন মোবাইল ফোনটি ভেঙে ফেলেন। কিন্তু স্ত্রী কি সত্যিই আগে আত্মঘাতী হয়েছেন? নাকি গলায় ফাঁস দিয়ে স্ত্রীকে খুন করে, আত্মঘাতী হন স্বামী? সব দিক খতিয়ে দেখছে পুলিশ।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বিধানসভা ভোটে হারের ৪ মাসের মধ্যেই এবার নাম-প্রতীক-প্রার্থী হারালেন মমতা
বিধানসভা ভোটে হারের ৪ মাসের মধ্যেই এবার নাম-প্রতীক-প্রার্থী হারালেন মমতা
Wife Killed Husband: প্রথম স্ত্রী'র সঙ্গে স্বামীর সম্পর্ক, প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে স্বামীকে খুন দ্বিতীয় স্ত্রী'র
প্রথম স্ত্রী'র সঙ্গে স্বামীর সম্পর্ক, প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে স্বামীকে খুন দ্বিতীয় স্ত্রী'র
Bombay IIT Student Death: পরীক্ষায় ChatGPT ব্যবহার করতে গিয়ে ধরা পড়েছিলেন, তারপরই মর্মান্তিক সিদ্ধান্ত বম্বে IIT ছাত্রের
পরীক্ষায় ChatGPT ব্যবহার করতে গিয়ে ধরা পড়েছিলেন, তারপরই মর্মান্তিক সিদ্ধান্ত বম্বে IIT ছাত্রের
US Tariffs on India: এবার ১০০ শতাংশ শুল্ক? সই করে দিলেন ট্রাম্প, রাশিয়ার থেকে তেল কেনায় ‘শাস্তি’র মুখে ভারতও
এবার ১০০ শতাংশ শুল্ক? সই করে দিলেন ট্রাম্প, রাশিয়ার থেকে তেল কেনায় ‘শাস্তি’র মুখে ভারতও

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.০৯.২০২৬) পর্ব ২ :
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.০৯.২০২৬) পর্ব ১ : দলের নাম-প্রতীক-প্রার্থী রাতারাতি সবই হাতছাড়া মমতার
Nandigram Congress Candidate Arrested News: উপনির্বাচনের আগেই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী গ্রেফতার
ISF News : ECI সম্পূর্ণ সরকারের কুক্ষিগত হয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে : নন্দীগ্রামের ISF প্রার্থী
Adhir Ranjan Chowdhury News : 'বিনা খেলোয়াড়ে মাঠে নেমে তো খেলা যায় না', মমতার উদ্দেশ্যে বললেন অধীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget