এক্সপ্লোর

খুলেছে দক্ষিণেশ্বর মন্দির, সোমবার খুলছে বেলুড় মঠের দরজাও

মুখে মাস্ক, হাতে গ্লাভস পরে দক্ষিণেশ্বরে চলছে মা ভবতারিণীর আরতি

কলকাতা: পূর্বঘোষণা মতো, শনিবার খুলল দক্ষিণেশ্বর মন্দিরের দরজা। পুজো দিতে ভোর থেকেই পুণ্যর্থীদের লম্বা লাইন। শনিবারের বিশেষ পুজো দিতে ভক্তদের লাইন পৌঁছে যায় স্কাইওয়াক পর্যন্ত।

সামাজিক দূরত্ব-বিধি মেনে, মুখে মাস্ক পরে লাইনে দাঁড়ান ভক্তরা। থার্মাল স্ক্রিনিং, জীবাণুনাশক টানেল পেরিয়ে ভক্তদের ঢুকতে হয় মূল মন্দিরে। দূরত্ব বিধি বজায় রাখার জন্য, দাগ কেটে দেওয়া হয়।

আপাতত প্রতিদিন সকাল ৭টা থেকে সকাল ১০টা এবং দুপুর সাড়ে তিনটে থেকে সন্ধে সাড়ে ৬টা পর্যন্ত খোলা থাকবে মন্দির। পুজো দিতে হবে গর্ভগৃহের বাইরে থেকে। ফুল, মালা নিয়ে মন্দিরে প্রবেশ করা যাবে না। শুধুমাত্র ফল ও মিষ্টি দিয়ে পুজো দেওয়া যাবে। আপাতত ভক্তদের চরণামৃত দেওয়া হবে না।

গর্ভগৃহে সুরক্ষা-পোশাক পরে সেবায়েতরা। মুখে মাস্ক, হাতে গ্লাভস পরে চলছে মা ভবতারিণীর আরতি। সংক্রমণ এড়াতে মন্দির চত্বরে দোকান খোলার বিষয়েও বিধিনিষেধ থাকছে। সব দোকান একসঙ্গে খুলতে বারণ করা হয়েছে। ঘুরিয়ে ফিরিয়ে খুলতে বলা হয়েছে। মন্দির সংলগ্ন ফুড স্টলগুলিতে বসে খাওয়া যাবে না।

শ্রীরামকৃষ্ণদেবের শয়নকক্ষের ভিতরেও প্রবেশ নিষেধ। দেবালয়ে জমায়েত করা চলবে না। পঞ্চবটী সংলগ্ন বাগানেও ঢোকা যাবে না। এই সমস্ত শৃঙ্খলা অক্ষরে অক্ষরে যাতে পালন হয়, তার জন্য তৈরি পুলিশও।

আগামীদিনে করোনা সংক্রমণ কমলে এইসমস্ত সিদ্ধান্ত বদলাতে পারে বলে জানানো হয়েছে অছি পরিষদের তরফে।

আগামী সোমবার নিয়মবিধি মেনে ভক্তদের জন্য খোলা হবে বেলুড় মঠের দরজা। তবে মন্দিরে বসে বা ষাষ্ঠাঙ্গে প্রণাম করা যাবে না। প্রণাম করতে হবে দাঁড়িয়ে। মানতে হবে সামাজিক দূরত্ব। মিলবে না আরতি দেখার সুযোগ। জানিয়েছে মঠ কর্তৃপক্ষ।

লকডাউনের জেরে বন্ধ থাকার পর এদিন খুলল একান্নপীঠের এক পীঠ, পূর্ব মেদিনীপুরের তমলুকের মা বর্গভীমার মন্দির। মাস্ক পরে, স্বাস্থ্যবিধি মেনে, স্যানিটাইজিং টানেলের মধ্যে দিয়ে মন্দিরে প্রবেশ করেন ভক্তরা।

আর কয়েকদিন পরেই রথযাত্রা। করোনার জেরে, এবার আর রথে চেপে মাসির বাড়ি যাওয়া হবে না, কোচবিহারের মদনমোহন দেবের। পরিবর্তে, হবে ট্রাক-যাত্রা। ফুল দিয়ে সাজানো হবে একটি ট্রাককে।

প্রতিবছর মদন মোহনের রথযাত্রা উপলক্ষ্যে কোচবিহারে হাজার হাজার ভক্ত সমাগম হয়। এবছর যাতে এই উপলক্ষ্যে ভিড় বা জমায়েত না হয়, তাই এই সিদ্ধান্ত বলে মন্দির সূত্রে খবর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আজ ফের বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, নির্যাতিতা নাবালিকার পরিবারের দাবি মেনে চলছে স্থায়ী ফাঁড়ি তৈরির কাজ
আজ ফের বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী, নির্যাতিতা নাবালিকার পরিবারের দাবি মেনে চলছে স্থায়ী ফাঁড়ি তৈরির কাজ
Pooja Kumari Jha Jammu Kashmir : 'স্যার, এটা ভুল ম্যাপ! জম্মু-কাশ্মীর ভারতের' বাংলাদেশে সভার মাঝেই ফুঁসে উঠলেন ভারতীয় কূটনীতিবিদ পূজা !
'স্যার, এটা ভুল ম্যাপ! জম্মু-কাশ্মীর ভারতের' বাংলাদেশে সভার মাঝেই ফুঁসে উঠলেন ভারতীয় কূটনীতিবিদ পূজা !
Plane Accident News: যাত্রীসমেত জঙ্গলে ভেঙে পড়ল বিমান, স্বাধীনতা দিবসে ভয়ঙ্কর ঘটনা এই দেশে… বিমান সংস্থাকে বসিয়ে দেওয়া হল
যাত্রীসমেত জঙ্গলে ভেঙে পড়ল বিমান, স্বাধীনতা দিবসে ভয়ঙ্কর ঘটনা এই দেশে… বিমান সংস্থাকে বসিয়ে দেওয়া হল
BJP News: সুখেন্দুশেখরদের কেন দলে নিতে হল? বাধ্য হয়েই কি? বিজেপি নেতা তথাগত রায় বললেন…
সুখেন্দুশেখরদের কেন দলে নিতে হল? বাধ্য হয়েই কি? বিজেপি নেতা তথাগত রায় বললেন…

ভিডিও

21st July Controversy : ২১ জুলাই নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হল 'কালীঘাট তৃণমূল'
Baruipur Incident | প্রভাসের বিকৃত মানসিকতার শিকার হতে হয় বারুইপুরের নাবালিকাকে
DCP Shantanu Sinha Biswas : ৩ কোটি আত্মসাৎ, জোর করে বদলি! শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে চার্জশিট
Abhishek Banerjee : সেবাতেও দুর্নীতির আশ্রয়? অভিষেকের কর্মসূচি ঘিরে অভিযোগের পাহাড়
Kolkata Metro Purple Line : শুরু হয়েছিল এক বছর আগে, পাতাল খুঁড়ে ভিক্টোরিয়ায় পৌঁছে গেল 'দুর্গা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget