এক্সপ্লোর

GST Collection : করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা, জুনে কমল জিএসটি সংগ্রহের পরিমাণ

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা। নয় মাস পর সামগ্রিক GST সংগ্রহের পরিমাণ নামল ১ লক্ষ কোটি টাকার নিচে।

মুম্বই : করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা। নয় মাস পর সামগ্রিক GST সংগ্রহের পরিমাণ নামল ১ লক্ষ কোটি টাকার নিচে। জুন মাসে জিএসটি সংগ্রহ হয়েছে ৯২ হাজার ৮৪৯ কোটি টাকা। যদিও সরকার আশা করছে, জুলাইয়ে এই পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো যাবে।

আদায়কৃত ৯২ হাজার ৮৪৯ কোটি জিএসটির মধ্যে সিজিএসটি রয়েছে ১৬ হাজার ৪২৪ কোটি টাকা, এসজিএসটি ২০ হাজার ৩৯৭ কোটি টাকা, আইজিএসটি ৪৯ হাজার ৭০ কোটি(এর মধ্যে ২৫ হাজার ৭৬২ কোটি টাকা মালপত্র আমদানি বাবদ) এবং সেস ৬ হাজার ৯৪৯ কোটির(এর মধ্যে ৮০৯ কোটি মালপত্রর আমদানি বাবদ)।

৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত অভ্যন্তরীণ লেনদেন থেকে এই জিএসটি সংগ্রহ হয়েছে। ছাড়, রিটার্ন ফাইলিংয়ের সময় দেরি হলে ১৫ দিন পর্যন্ত সুদ হ্রাস- আয়করদাতাদের জন্য ইত্যাদি সুবিধার ব্যবস্থা করা হয়েছে। 

তবে গত বছর জুন মাসে জিএসটি রেভিনিউয়ের থেকে এবার ২ শতাংশ বেশি আদায় হয়েছে। মে মাসে যেসব ব্যাবসায়িক লেনদেন হয়েছে তার সঙ্গে সম্পর্কিত জুনের জিএসটি সংগ্রহ। উল্লেখ্য, গত মে মাসে দেশের অধিকাংশ রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলই করোনা অতিমারির কারণে হয় সার্বিক বা আংশিক লকডাউনে ছিল। বিভিন্ন জায়গায় কার্যত থমকে ছিল লেনদেন। ফলে, আর্থিক ব্যবস্থায় গতি ছিল না। যার প্রভাব পড়েছে জিএসটি সংগ্রহে। নয় মাস পর যা কমে ১ লক্ষ কোটির নিচে চলে এসেছে।

যদিও করোনা সংক্রমণের হার দিন দিন কমছে। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শিথিল হচ্ছে লকডাউন। এর জেরে জুন মাসে ই-বিল জেনারেট হয়েছে ৫.৫ কোটি টাকা। অর্থাৎ আর্থিক অবস্থা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত রয়েছে। প্রসঙ্গত, এপ্রিলের প্রথম দুই সপ্তাহে ই-ওয়ে বিল ছিল ২০ লক্ষ, যা ওই মাসের শেষ সপ্তাহে দাঁড়ায় ১৬ লক্ষে। ৯-২২ মে-র মধ্যে তা দাঁড়ায় ১২ লক্ষে।  

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্পে কাঁপল দেশের এই অঞ্চল, আতঙ্ক চরমে
রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্পে কাঁপল দেশের এই অঞ্চল, আতঙ্ক চরমে
PM Narendra Modi-NCPI Meet: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
RSS-GenZ: 'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির
'আন্দোলন করেছে মানেই Gen Z দেশবিরোধী নয়', বড় বার্তা মোহন ভাগবতের, RSS প্রধানকে বার্তা ককরোচ পার্টির
Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget