এক্সপ্লোর

লকডাউনের জেরে বেশিক্ষণ মোবাইল থেকে ল্যাপটপ ব্যবহার, বাড়ছে অনিদ্রা, বলছে গবেষণা

করোনাকালে এই প্রবণতার কথাই এবার তুলে ধরল গবেষণা

নয়াদিল্লি: সারাদিন ল্যাপটপ বা কম্পিউটারের সামনে বসে থাকা, আর তার জেরেই এবার অনিদ্রায় ভুগছেন একাংশ। করোনাকালে এই প্রবণতার কথাই এবার তুলে ধরল গবেষণা। গবেষণায় উঠে আসা তথ্য বলছে,ঘুম কমে যাওয়া থেকে অনিদ্রা বেড়েছে।

ইতালির আকিলা বিশ্ববিদ্যালয় গবেষণা থেকে এই তথ্য পেয়েছে। তারা বলছে, করোনাকালে ঘুমের গভীরতা কমেছে, অনিদ্রা বেড়েছে, মোটের ঘুমের সময় হ্রাস পাচ্ছে। শুধু তাই নয় বেড়েছে দেরি করে ঘুমোতে যাওয়ার প্রবণতাও। এর কারণ হিসেবে গবেষকরা উল্লেখ করেছেন, যাঁদের এই সমস্যা হচ্ছে তাঁদের মধ্যে ৯২.৯ শতাংশের বিশেষত সন্ধের পর ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন বা ট্যাবের ব্যবহার বেড়েছে।  অন্যদিকে যাঁদের এই ধরনের অভ্যাস নেই তাঁদের ঘুমের কোনও সমস্যা হচ্ছে না। ৭ শতাংশের ঘুম নিয়ে কোনও সমস্যা নেই বলেই উল্লেখ করা হয়েছে গবেষণাপত্রে।

বায়োটেকনোলজি তথা অ্যাপ্লাইড ক্লিনিক্যাল সায়েন্সের গবেষক ফেজেরিকো সালফি বলেন, মহামারী পূর্ব সময় থেকে ঘুমের আগে বৈদ্যুতিন সরঞ্জাম তথা মোবাইল ব্যবহার করার অভ্যাস আসে একাংশের। বিশেষত তরুণ প্রজন্মের মধ্যে এই প্রবণতা রয়েছে। আর বর্তমান সময় শারীরিক দূরত্ব আগুনে ঘি ঢেলেছে। স্ক্রিনের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি হয়েছে বহু মানুষের। আর তার জেরেই ঘুম না হওয়াপ প্রবণতা বেড়েছে লকডাউন পর্বে। বিশেষত সন্ধের পর থেকে ইলেক্ট্রনিক ডিভাইজের ব্যবহার সরাসরি প্রভাব ফেলছে ঘুমের উপর।  স্লিপ সাইকোলজি এবং কনজিনিটিভ নিউরোসায়েন্সের অধ্যাপক মাইকেল ফেরারা বলেন, এই সমস্যা মহামারী পর্ব তো বটেই ভবিষ্যতেও এই সমস্যা থাকবে। কারণ, প্রতিদিনের জীবনে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

গবেষকরা বলছেন, লকডাউন পর্বে ইতালিতে দৈনিক ইন্টারনেট ব্যবহার তার আগের বছরে ওই সময়ের তুলনায় দ্বিগুন বেড়েছে। ইতালির প্রথম দফায় লকডাইনের তৃতীয় থেকে সপ্তম সপ্তাহের মধ্যে ২ হাজার ১২৩ ইতালিবাসীকে নিয়ে একটি ইন্টারনেট ভিত্তিক গবেষণা করেছিলেন গবেষকরা। যেখানে দেখা হয় ঘুমের গুণমান এবং মূল্যায়ন করা হয়  অনিদ্রার লক্ষণগুলি এবং ঘুমোতে যাওয়ার দু ঘণ্টা আগে বৈদ্যুতিন ডিভাইজ ব্যবহার সম্পর্কে খোঁজ নেওয়া হয়।

গবেষকরা বলছেন, প্রথম দফা লকডাউনে যাঁদের অনিদ্রার সামান্য উপসর্গ ছিল, বর্তমানে তা আরও বেড়ে গিয়েছে। আবার যাঁদের স্ক্রিন দেখা অর্থাৎ মোবাইল বা ল্যাপটপ ব্যবহারে সময় পরিবর্তন হয়নি, তাঁদের ক্ষেত্রে ঘুমের অভ্যাসও বদল হয়নি। মূলত গভীরভাবে ঘুমাতে পারেন তাঁরা।

 

সেরা শিরোনাম

CJP Delhi Protest: কোন কোন শর্তে ছাড়া পেলেন অভিজিৎ সহ CJP-র ৩ প্রধান ? জানিয়ে দিল দিল্লি পুলিশ
কোন কোন শর্তে ছাড়া পেলেন অভিজিৎ সহ CJP-র ৩ প্রধান ? জানিয়ে দিল দিল্লি পুলিশ
Dilip Ghosh on CJP: 'বিদেশি ফান্ডিং, রাষ্ট্র বিরোধী শক্তির খেলনা' কটাক্ষ, ককরোচ জনতা পার্টির বিরুদ্ধে 'কড়া ব্যবস্থা'র হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'বিদেশি ফান্ডিং, রাষ্ট্র বিরোধী শক্তির খেলনা' কটাক্ষ, ককরোচ জনতা পার্টির বিরুদ্ধে 'কড়া ব্যবস্থা'র হুঁশিয়ারি দিলীপ ঘোষের
ABP Ananda Top 10, 11 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 11 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Nepal Flash Flood: নেপালে ফের হড়পা বান, প্রবল বেগে বইছে নদীর জল, নদী তীরবর্তী এলাকায় জারি সতর্কতা
নেপালে ফের হড়পা বান, প্রবল বেগে বইছে নদীর জল, নদী তীরবর্তী এলাকায় জারি সতর্কতা

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget