এক্সপ্লোর

'কোভিড-নাইন্টিন স্পেশাল ফেয়ার' নিয়ে আজ পথে বেসরকারি বাস ও মিনি, কত ভাড়া বাড়ল?

কবে থেকে কলকাতার রাস্তায় বেসরকারি বাস? পরিবহণ দফতরের সঙ্গে বাস মালিকদের বৈঠকেও মেলেনি উত্তর। কিন্তু 'কোভিড-নাইন্টিন স্পেশাল ফেয়ার' নোটিস লাগিয়েই ভাড়া বাড়িয়ে চলছে বেসরকারি বাস।

কলকাতা: আনলক ওয়ানে বেশির ভাগ অফিসই খুলে গিয়েছে। ট্রেন-মেট্রো নেই। তাই অফিসে যেতে কিংবা ফিরতে ভরসা সরকারি বাস। মঙ্গলবার অবধি বেসরকারি বাসের দেখা মেলেনি। সরকারি বাস পেতে পথে বেরিয়ে দীর্ঘসময় অপেক্ষা করতে হচ্ছে সাধারণ মানুষকে। ধাপে ধাপে সরকারি বাসের সংখ্যা বৃদ্ধির আশ্বাস দিয়েছেন পরিবহণমন্ত্রী। এই ইস্যুকে কেন্দ্র করে চলছে রাজনৈতিক তরজাও। অন্যদিকে, মঙ্গলবার পর্যন্ত পরিবহণ দফতরের সঙ্গে বৈঠকে কোনও সমাধান সূত্র মেলেনি বেসরকারি বাস মালিকদের। কিন্তু বুধবার সকাল থেকেই শহরের বিভিন্ন রুটে দেখা গেল বেসরকারি বাস। 'কোভিড-নাইন্টিন স্পেশাল ফেয়ার' নোটিস লাগিয়েই ভাড়া বাড়িয়ে চলছে বেসরকারি বাস। আপত্তি করছেন না হয়রান যাত্রীরাও। শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে, এবিপি আনন্দের প্রতিনিধি জানালেন, বাসে ৭ টাকা ভাড়া বেড়ে হয়েছে ১০ টাকা, ৯ টাকার পরিবর্তে নেওয়া হচ্ছে ১৫ টাকা, ১০ ও ১১ টাকার ভাড়া বেড়ে হয়েছে ২০ টাকা। মিনিবাসের ক্ষেত্রে, ৮ টাকার ভাড়ার পরিবর্তে নেওয়া হচ্ছে ১০ টাকা, ১০ টাকার ভাড়া হয়ে গিয়েছে ১৫ টাকা। যাত্রীদের দাবি, এ ক’দিন বাস না মেলায়, অতিরিক্ত ভাড়া গুণে ট্যাক্সি অথবা অন্য কোনও গাড়িতে যাতায়াত করতে হয়েছে। তার থেকে ভাড়া বেশি বাসযাত্রা তাঁদের পক্ষে অনেক বেশি লাভজনক। আনলক ওয়ানের প্রথম ২ দিন বাস কম থাকায় সমস্যায় পড়তে হয়েছে। তাই আনলক ওয়ানের তৃতীয় দিন সকাল থেকেই কামালগাজি বাস স্ট্যান্ডে লম্বা লাইন যাত্রীদের। সময়ে অফিসে পৌঁছনোর তাড়ায় অনেকেই সকাল ৬টা থেকে লাইনে দাঁড়িয়েছেন। অন্যদিকে আজ থেকে অটো-ট্যাক্সি, অ্যাপ ক্যাবেও যত আসন, তত যাত্রী। ফেরি পরিষেবাতে দুই-তৃতীয়াংশ যাত্রীতে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখন রাস্তায় নামবে আরও সরকারি বাস, আশ্বাস দিয়েছেন পরিবহণমন্ত্রী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Debraj Chakraborty: দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি

ভিডিও

RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?
Nirmal Ghosh | নির্মল ঘোষকে ডিম হামলা! ‘সংগঠিত আক্রমণ’, দাবি Kunal Ghosh-এর
RG Kar Incident | Nirmal Ghosh-কে লক্ষ্য করে ডিম, Samik Bhattacharya বললেন,
Abhishek Banerjee PA | ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ! শনিতেও ফের তলব Sumit Roy-কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget