এক্সপ্লোর

Abhishek on Cyclone Yaas:বিপর্যয় মোকাবিলা আইনে প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ হোক, আলাপনের পাশে দাঁড়িয়ে মন্তব্য অভিষেকের

এদিন দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার দেবীচকের ত্রাণ শিবিরে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিলেন দুর্গতদের পাশে দাঁড়ানোর আশ্বাস। আজ ঘূর্ণিঝড় বিধ্বস্ত দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় দুর্গত এলাকা পরিদর্শন করছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।


পাথরপ্রতিমা: বিপর্যয় মোকাবিলা আইন লঙ্ঘন করায় আগে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ করা হোক। রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পাশাপাশি নির্বাচন কমিশন, বিজেপি, তৃণমূল সহ সব রাজনৈতিক দল মহামারীর প্রকোপ বৃদ্ধির জন্য দায়ী বলে মনে করেন তিনি।
ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদের অভিযোগ, যখন দেশে প্রতি অসংখ্য মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন, তখন বড় বড় সভা, রোড শো করা হয়েছে। প্রধানমন্ত্রীকে এমনও বলতে শোনা গিয়েছে, এত সংখ্যক লোক সভায় আসায় তিনি খুশি। অভিষেক বলেছেন, রাজ্য এখন করোনার পাশাপাশি ঘূর্ণিঝড়ের মতো জোড়া বিপর্যয়ের মুখে পড়েছে। এই বিপর্যয়ের সময়ে যিনি ত্রাণ ও পুনর্বাসনের কাজকর্মের পর্যালোচনা করছেন, তাঁকে হঠাৎ করে দিল্লিতে ডেকে পাঠানো হল। এ কেমন চিন্তাভাবনা।
উল্লেখ্য, কেন্দ্র সরকার প্রাক্তন মুখ্যসচিবকে  আলাপন বন্দ্যোপাধ্যায়কে এবার শোকজ করল কেন্দ্র। গত  ৩১ মে তাঁকে এই নোটিশ পাঠানো হয়েছিল বিপর্যয় মোকাবিলা আইনে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না কেন? তিনদিনের মধ্যে চাওয়া হল ব্যাখ্যা। এনিয়ে ফের বাগযুদ্ধে জড়িয়েছে তৃণমূল এবং বিজেপি।
এর আগে গত ২৮ মে তাঁকে দিল্লিতে কর্মীবর্গ বিভাগে যোগ দিতে বলা হয়। গত সোমবার তাঁকে দিল্লি যেতে বলা হয়েছিল। ওই দিনই ছিল তাঁর অবসরের দিন। যদিও এর আগে রাজ্যের আর্জি মেনে কেন্দ্র আলাপনকে এক্সটেনশন দিয়েছিল। কিন্তু সেই এক্সটেনশন না নিয়ে নির্ধারিত দিনেই তিনি অবসর নেন। এরপর তাঁকে মুখ্যমন্ত্রী মুখ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়। সমগ্র বিতর্কে আলাপনের পাশে দাঁড়িয়ে নরেন্দ্র মোদি ও অমিত শাহকে নিশানা করেছেন অভিষেক। 
অভিযেক কটাক্ষের সুরে বলেছেন, ভোটের আগে যাঁরা বাড়িতে বাড়িতে গিয়ে কলাপাতায় খেতেন, তাঁদের এই বিপর্যয়ের সময়ে আর দেখা পাওয়া যাচ্ছে না। 
এদিন দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার দেবীচকের ত্রাণ শিবিরে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিলেন দুর্গতদের পাশে দাঁড়ানোর আশ্বাস। আজ ঘূর্ণিঝড় বিধ্বস্ত দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় দুর্গত এলাকা পরিদর্শন করছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।  সেই সফরসূচি অনুযায়ী, আজ সকালে মহেন্দ্রপুর হাইস্কুল মাঠে তাঁর হেলিকপ্টার নামে। এরপর নদীপথে তিনি যান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Haroa: তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ২ বিজেপি কর্মী, হাড়োয়ায় ভাঙচুর দোকানে, এলাকায় উত্তেজনা
তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ২ বিজেপি কর্মী, হাড়োয়ায় ভাঙচুর দোকানে, এলাকায় উত্তেজনা
Rahul Gandhi: পড়ুয়া বিক্ষোভ দমনে পুলিশের 'বর্বরতা, সুপ্রিম কোর্টের নজরদারিতে কমিটি গড়ে তদন্তের দাবি রাহুলের, যে পোস্ট করলেন এবার
পড়ুয়া বিক্ষোভ দমনে পুলিশের 'বর্বরতা, সুপ্রিম কোর্টের নজরদারিতে কমিটি গড়ে তদন্তের দাবি রাহুলের, যে পোস্ট করলেন এবার
Kolkata News: মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
News Live: কেন্দ্রীয় সরকারের 'ভব্য রসায়ন স্কিমে' কেমিক্যাল পার্ক তৈরির জন্য মুখ্যমন্ত্রীকে প্রস্তাব
কেন্দ্রীয় সরকারের 'ভব্য রসায়ন স্কিমে' কেমিক্যাল পার্ক তৈরির জন্য মুখ্যমন্ত্রীকে প্রস্তাব

ভিডিও

Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Birbhum Money Seized | সিল হয়েছে বাড়ি, মিনারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?
Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget