এক্সপ্লোর

COVID19 Vaccine Update : 'করোনা ভ্যাক'-কে অনুমতি, চিনের কোভিড ভ্যাকসিনকে ছাড়পত্র দিল WHO

করোনা মোকাবিলায় এবার চিনের আরও এক ভ্যাকসিনকে ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জরুরিকালীন ব্যবহারের জন্যই এই ভ্যাকসিনকে অনুমতি দিয়েছে WHO। চিনের 'সিনোভ্যাক' কোম্পানির এই করোনা ভ্যাকসিনের নাম 'করোনা ভ্যাক'।

জেনেভা: জরুরিকালীন পরিষেবা হিসাবে চিনের কোভিড ভ্যাকসিনকে ছাড়পত্র দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। এই নিয়ে বিশ্বে চিনের দ্বিতীয় ভ্যাকসিন কোভিড মোকাবিলায় সবুজ সংকেত পেল। চিনের 'সিনোভ্যাক' কোম্পানির এই করোনা ভ্যাকসিনের নাম 'করোনা ভ্যাক'। 

এ প্রসঙ্গে WHO-এর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল মারিঅ্যাঞ্জেলা সিমাও বলেন, ''বিশ্বে এই মূহূর্তে একাধিক কোভিড ভ্যাকসিনের প্রয়োজন। দুনিয়ায় ভ্যাকসিন লাভের বৈষম্য দূর করতেই তৈরি হয়েছে এই পরিস্থিতি। আমরা ভ্যাকসিন প্রস্তুতকারক কোম্পানিগুলিকে কোভ্যাক্স অভিযানে অংশ নিতে আহ্বান জানিয়েছে। কোভিড মহামারী মোকাবিলায় তাদের অভিজ্ঞতা জানাতে বলেছি।''

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ১৮ বছর ও তার ঊর্ধ্বের ব্যক্তিরা চিনের এই ভ্যাকসিন নিতে পারবেন। এ ক্ষেত্রেও ভ্যাকসিনের দুটো ডোজ নিতে হবে সবাইকে। প্রথম ডোজ নেওয়ার পর মাঝে ২-৪ সপ্তাহের বিরতি দিতে হবে। WHO's Strategic Advisory Group of Experts in Immunization (SAGE) জানিয়েছে, ৫১ শতাংশ উপসর্গযুক্ত রোগ প্রতিরোধে কার্যকরী এই ভ্যাকসিন। এর টিকা নিলে ব্যক্তির ১০০ শতাংশ হাসপাতালে ভর্তির পরিস্থিতি হবে না। এমনকী করোনার গুরুতর অবস্থার মুখোমুখি হতে হবে না ভ্যাকসিন গ্রহণকারীকে।

হু-এর তরফে জানানো হয়েছে, ক্লিনিক্যাল ট্রায়ালে কিছু প্রবীণ নাগরিকের ওপর সিনোভ্যাক ভ্যাকসিনের পরীক্ষা হয়েছে। সেই অনুযায়ী এই টিকা কেবল বয়স্ক বা প্রবীণ ব্যক্তিদের ক্ষেত্রে কার্যকরী এটা ধরে নেওয়া ঠিক হবে না। যুব ও প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ভ্যাকসিন আলাদা সুরক্ষা বলয় তৈরি করে, এরকম ভাবার কোনও যুক্তি নেই। সেই কারণে ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে কোনও বয়সের ঊর্ধ্বসীমা ঘোষণা করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে এটা ঠিক যে, বিভিন্ন দেশের তথ্য দেখে মনে করা হচ্ছে, প্রবীণ নাগরিকদের সুরক্ষিত রাখার ক্ষেত্রে এই ভ্যাকসিন কার্যকরী।

সংবাদ সংস্থার খবর অনুযায়ী, চিনের সিনোভ্যাক ভ্যাকসিন ব্যবহারকারী দেশগুলিকে রোগীর ওপর প্রয়োগের তথ্য রাখতে বলেছে WHO। মূলত, প্রবীণ নাগরকিদের ওপর এই ভ্যাকসিনের প্রভাব নজরে রাখতে বলা হয়েছে। ভবিষ্যতে যাতে বিশ্বের বিভিন্ন দেশে এই ভ্যাকসিনকে কাজে লাগানো যায়, সেই বিষয় নজরে রাখতে বলেছে 'হু'। 

গত মাসেই ইমারজেন্সি ব্যবহারের তালিকায় নাম ওঠে চিনের সিনোফার্ম কোম্পানির ভ্যাকসিনের। চিনের ন্যাশনাল বায়োটেক গ্রুপের সহকারী কোম্পানি 'বেজিং বায়ো ইনস্টিটিউট অফ বায়োলজিক্যাল প্রোডাক্টস কোম্পানি লিমিটেড' তৈরি করেছে সিনোফার্ম ভ্যাকসিন। এই প্রথম আপৎকালীন ব্যবহারের জন্য চিনের কোনও ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সেরা শিরোনাম

Ganja Seized: ৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
Meera Bhattacharjee: আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Reservation Hatao Andolan : ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু
ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget