এক্সপ্লোর

Covid 4th Wave: চতুর্থ ঢেউ? এখনই প্রস্তুতি শুরু কর্নাটকে, জানালেন খোদ মন্ত্রী

Covid India: কোভিডের চতুর্থ ঢেউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে কর্নাটক। কারণ সেরকমটাই আশঙ্কা করা হচ্ছে। এমনটাই জানালেন কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর

নয়াদিল্লি: কোভিডের চতুর্থ ঢেউয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে কর্নাটক (Karnataka)। কারণ সেরকমটাই আশঙ্কা করা হচ্ছে। এমনটাই জানালেন কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী কে সুধাকর (Dr. K Sudhakar). সবাইকে দ্রুত কোভিড টিকা নিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। কোভিডের ভ্যারিয়েন্ট, বিশেষ করে ওমিক্রন এবং XE ভ্যারিয়েন্টের কারণে নতুন করে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। কোভিড ১৯ টেকনিক্যাল অ্য়াডভাইসারি কমিটির (TAC) সঙ্গে বৈঠকের পর মন্ত্রী কে সুধাকর বলেন, 'যত দ্রুত সম্ভব সময়ের মধ্যে কোভিড টিকাকরণ করে নিন আপনারা।' এর সঙ্গেই বাসিন্দাদের মাস্ক পরতে আবেদন করেছন মন্ত্রী। 

নতুন দাবি নয়:
ভারতে কোভিডের চতুর্থ ঢেউ (Fourth wave) আসার কথা অবশ্য নতুন নয়। এর আগে আইআইটি (IIT Kanpur) কানপুরের গবেষকরাও একই কথা জানিয়েছেন। কানপুর আইআইটির ওই গবেষক দলের দাবি ছিল, জুনের শেষদিকে ভারতে আসতে পারে কোভিড (covid) সংক্রমণের চতুর্থ ঢেউ। গবেষক দলটি জানিয়েছিল, জুন থেকে শুরু হয়ে অক্টোবরের প্রায় শেষ পর্যন্ত দাপট দেখাতে পারে কোভিডের চতুর্থ ঢেউ (fourth wave)। যদিও সেই ঢেউ কতটা মারাত্মক হবে, তা নির্ভর করবে কোভিডের নতুন ভ্যারিয়েন্টের চেহারা, সংক্রমণের ক্ষমতা, দেশজুড়ে টিকাকরণের (vaccination) হাল এবং বুস্টার ডোজের হালহকিকতের উপর। আইআইটি কানপুরের গবেষক দলটির দাবি, ভারতে মোটামুটি চার মাস ধরে চলবে কোভিডের চতুর্থ ঢেউ। গবেষণাপত্রে দেওয়া তথ্য অনুযায়ী ১৫ আগস্টের পর থেকে ৩১ আগস্ট পর্যন্ত শিখরে থাকবে কোভিড সংক্রমণের ঢেউ। আইআইটি কানপুরের ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স বিভাগের তরফে এই গবেষণা করা হয়েছিল। তাদের তরফে জানানো হয়েছে, রাশিবিজ্ঞানের একটি বিশেষ মডেল (statistical model) মেনে এই পূর্বাভাস করা হয়েছে। ভারতে প্রথম কোভিড সংক্রমণের দিন থেকে ৯৩৬ দিন পর শুরু হতে পারে কোভিডের চতুর্থ ঢেউ। 

XE ভ্যারিয়েন্ট:
কোভিডের সবচেয়ে নতুন ভ্যারিয়েন্ট এটি। এখনও পর্যন্ত বিশ্বের অন্তত আটটি দেশে ছড়িয়ে পড়েছে। এখনও পর্যন্ত চিন, হংকং, দক্ষিণ কোরিয়া, ব্রিটেন এবং জার্মানিতে XE ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। মন্ত্রীর দাবি, দিল্লি ও হরিয়ানাতেও এই ধরনের সংক্রমণের দেখা মিলছে। মন্ত্রী বলেন, 'TAC পরামর্শ দিয়েছে ওই আটটি দেশ থেকে যারা এসেছে তাদের ৭ থেকে ১০ দিনের জন্য কোয়রান্টিনে রাখার'।

আরও পড়ুন: নয়ড়ার স্কুলে ২দিনে করোনা আক্রান্ত ২৩ ছাত্র, বাড়ছে উদ্বেগ

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget