এক্সপ্লোর

Covid-19 : নয়ডার স্কুলে ২দিনে করোনা আক্রান্ত ২৩ ছাত্র, বাড়ছে উদ্বেগ

Covid-19 Update : গত ৪৮ ঘণ্টায় নয়ডায় ৫৪ জন করোনায় সংক্রমিত। এর মধ্যে অধিকাংশই স্কুলের

নয়া দিল্লি ; সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসায় দেশের সর্বত্র খুলে গেছে শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু, এরই মধ্যে ২৩ জন ছাত্রের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসছে। উত্তরপ্রদেশের নয়ডার ঘটনা। গত দুই দিনে দুটি স্কুলে ২৩ জন ছাত্র সংক্রমিত। এর জেরে ফের আতঙ্ক ছড়িয়েছে।

গত ৪৮ ঘণ্টায় নয়ডায় ৫৪ জন করোনায় সংক্রমিত। এর মধ্যে অধিকাংশই স্কুলের। সোমবার, গাজিয়াবাদের দুটি বেসরকারি স্কুলের তিন ছাত্রর করোনা পজিটিভ রিপোর্ট আসে। অন্যদিকে নয়ডার একটি স্কুলের তিন শিক্ষক-সহ ১৬ জন করোনায় আক্রান্ত। এই পরিস্থিতিতে গাজিয়াবাদের ইন্দিরাপুরমের একটি স্কুল তিন দিন বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে, এক সপ্তাহের জন্য অনলাইন মাধ্য়মে ফিরে গেছে নয়ডার স্কুল। যাতে সংক্রমণের চেন ভাঙা যায়।

আরও পড়ুন ; ফের হাজারের উপর দৈনিক কোভিড সংক্রমণ

এদিকে ফের বেশ কিছুটা বেড়েছে ভারতের দৈনিক কোভিড সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে কোভিড সংক্রমিত হয়েছেন এক হাজার ৮৮ জন জন। যা আগের দুই দিনের চেয়ে বেশি। তার আগের দিন ভারতে নতুন কোভিড (Covid) সংক্রমণ ছিল হাজারের নীচে। নতুন বুলেটিনে দেখা গেল ফের হাজারের উপর উঠেছে দৈনিক সংক্রমণ। 

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শেষ বুলেটিন অনুযায়ী, ভারতে এখন অ্যাক্টিভ কোভিড (Active Covid Case) কেস রয়েছে  ১০৮৭০। এখন ভারতে দৈনিক পজিটিভিটি রেট দাঁড়িয়ে রয়েছে ০.২৫ শতাংশে। গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিড সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ১০৮১ জন। এখন ভারতে কোভিড সংক্রমণ মুক্ত হওয়ার হার ৯৮.৭৬ শতাংশ। বুধবার জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। 

এদিকে এখনও পর্যন্ত দেশে প্রায় ১৯০ কোটির কাছাকাছি কোভিড টিকা দেওয়া হয়েছে। মার্চ থেকে ১২ থেকে ১৫ বছর বয়সী নাবালকদের জন্য়ও কোভিড টিকাকরণ শুরু হয়েছে। কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী ১০ এপ্রিল থেকে শুরু হয়েছে প্রাপ্তবয়স্কদের বুস্টার ডোজ (COVID-19 Booster dose) কর্মসূচি।

 

সেরা শিরোনাম

Viral Video: ডায়েরি না প্রেমের দস্তাবেজ! পাতা ওল্টাতেই…রাস্তার ধার থেকে কুড়িয়ে পাওয়া ডায়েরি ঘিরে শোরগোল, খোঁজ চলছে মালিকের
ডায়েরি না প্রেমের দস্তাবেজ! পাতা ওল্টাতেই…রাস্তার ধার থেকে কুড়িয়ে পাওয়া ডায়েরি ঘিরে শোরগোল, খোঁজ চলছে মালিকের
Jan Suraaj Party: এবার নিজে ভোটে লড়ছেন প্রশান্ত কিশোর, তাও আবার বিজেপি-র গড়ে
এবার নিজে ভোটে লড়ছেন প্রশান্ত কিশোর, তাও আবার বিজেপি-র গড়ে
Delhi News: দিল্লিতে রহস্যমৃত্য়ু নববধূর, ৭২ দিন আগে বিয়ে হয়েছিল, পণের জন্য খুন করা হয়েছে মেয়েকে, বলছে পরিবার
দিল্লিতে রহস্যমৃত্য়ু নববধূর, ৭২ দিন আগে বিয়ে হয়েছিল, পণের জন্য খুন করা হয়েছে মেয়েকে, বলছে পরিবার
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?

ভিডিও

Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ
Baruipur News | বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার ১
Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ
Abhishek Banerjee | অভিষেকের বিরুদ্ধে দ্বিতীয় FIR, ৬টি আইনের ২৭টি ধারায় মামলা
Abhishek Banerjee | আইনজীবীর মাধ্যমে কালীঘাট থানায় নোটিসের জবাব অভিষেকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget