এক্সপ্লোর

দেবদেবীদের রোষের কবলে ভারত, একমাত্র দৈবশক্তিতেই ‘অসুর’ করোনাভাইরাস ধ্বংস হবে, মোদিকে মন্দির, ধর্মস্থান খোলার আবেদন পূজারীদের সংগঠনের

তাঁর মতে, চলতি লকডাউনে তাঁদেরও ‘কলকারখানার মতো সমান চোখে’ বিচার করা হচ্ছে বলে সম্ভবত দেবদেবীদের রোষের কবলে পড়েছে ভারত।

নয়াদিল্লি: নভেল করোনাভাইরাস একটা অসুর। একমাত্র দেবতাদের শক্তির জোরেই তাকে খতম করা সম্ভব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে কোভিড-১৯ মোকাবিলায় সাহায্য করতে সব মন্দির, ধর্মস্থান খুলে দেওয়ার আবেদন জানিয়ে এমন কথা বলল সাধুসন্ত, পূজারীদের একটি সর্বভারতীয় সংগঠন। অখিল ভারতীয় তীর্থ পুরোহিত মহাসভা নামে ওই সংগঠনের জাতীয় সভাপতি মহেশ পাঠক বলেছেন, মন্দির, ধর্মস্থান,তীর্থক্ষেত্রগুলি ফের খুলে গেলে করোনাভাইরাস কোনও অনিষ্ট করতে পারবে না। চিঠির প্রতিলিপি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও পাঠানো হয়েছে। করোনাভাইরাস সংক্রমণের জেরে লকডাউনের ফলে মন্দিরগুলি বন্ধ থাকায় পূজারীদের আর্থিক হাল খারাপ হয়ে পড়েছে বলে জানিয়ে বিশেষ প্যাকেজ দাবি করেছে সংগঠনটি। পাঠক বলেছেন, গাইডলাইন বেঁধে দিয়ে মন্দিরগুলি খোলা হলে লকডাউনে খারাপ পরিস্থিতিতে পড়া পূজারীদের কিছুটা আর্থিক সুরাহা হতে পারে। সরকার যেমন বিভিন্ন স্তরের লোকজনকে আর্থিক প্যাকেজ দিচ্ছে, তার আওতায় পূজারীদেরও নিয়ে আসার আবেদন করেছেন তাঁরা। লকডাউন কার্যকর করে স্কুল, কলেজ, মল, কলকারখানার পাশাপাশি সব ধর্মীয় স্থান, উপাসনাস্থল বন্ধ রেখেছ, জমায়েত, প্রার্থনাসভা নিষিদ্ধ করেছে সরকার। তবে প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে বর্তমান পরিস্থিতিতে কিছু বিধিনিষেধ বহাল রেখে, জারি করে ধর্মস্থানগুলি ফের খোলার প্রস্তাব রেখেছেন পাঠক। তাঁর মতে, চলতি লকডাউনে তাঁদেরও ‘কলকারখানার মতো সমান চোখে’ বিচার করা হচ্ছে বলে সম্ভবত দেবদেবীদের রোষের কবলে পড়েছে ভারত। পাঠক বলেছেন, করোনাভাইরাস একটা দানব, একমাত্র দৈবশক্তিতেই তাকে হারানো যায়। আমি নিশ্চিত, সকলের প্রার্থনার জোরেই ভগবান তার ভক্তদের রক্ষা করবেন। মন্দির, ধর্মস্থানের দরজা বন্ধ হওয়ার জন্য় ভক্তের সঙ্গে ভগবানের দূরত্ব তৈরি হয়েছে, যা ঘরে বসে প্রার্থনা করে ঘোচানো সম্ভব নয়। পাঠক আরও বলেন, উত্তরাখন্ডের ‘চারধাম’ মন্দিরের দুয়ার খুলে দেওয়া হলেও সেখানে ভক্তদের প্রবেশ এখনও বন্ধ রয়েছে। সেখানকার দরজা ভক্তদের সামনে খুলে দেওয়ার দাবি জানিয়ে পাঠক বলেন, দেবদেবীরা বিক্ষুব্ধ, অশান্ত, বিচলিত মনে শান্তি আনে। প্রসঙ্গত, দেশে এখন তৃতীয় দফার লকডাউন চলছে ১৭ মে পর্যন্ত, যা সোমবার থেকে আবার বাড়ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
Ladakh Earthquake: লাদাখের লেহ-তে ভয়ঙ্কর ভূমিকম্প! কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে পর্যটকরা
লাদাখের লেহ-তে ভয়ঙ্কর ভূমিকম্প! কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে পর্যটকরা
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget