এক্সপ্লোর

Covid-19: নতুন বছরেও আতঙ্ক! ভারতে একদিনে আক্রান্ত বেড়ে ৭৬০, ভয় ধরাচ্ছে কোভিড-কাঁটা

Covid 19 India: এখনও পর্যন্ত সারা ভারত জুড়ে সক্রিয় কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা ৪৪২৩। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, ২৪ ঘণ্টার মধ্যেই দুই কোভিড আক্রান্তের মৃত্যু হয়েছে যথাক্রমে কেরালা ও কর্ণাটকে।

Covid 19 Update: বৃহস্পতিবার ভারতে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে পাওয়া তথ্য অনুয়ায়ী, একদিনে সারা ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬০। নতুন ভ্যারিয়্যান্টে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আর দুজনের। এখনও পর্যন্ত সারা ভারত জুড়ে সক্রিয় কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা ৪৪২৩। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, ২৪ ঘণ্টার মধ্যেই দুই কোভিড আক্রান্তের মৃত্যু হয়েছে যথাক্রমে কেরালা ও কর্ণাটকে।

গত বুধবার দেশে মোট ৬০২টি নতুন করোনা আক্রান্ত এবং ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গত বছরের শেষে নতুন করে কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকায় খোঁজ মিলেছিল করোনা (Coronavirus) আক্রান্তের। বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ৩ কোভিড রোগীর মধ্যে ২ জন উত্তর কলকাতার, অপরজন বারাসতের বাসিন্দা। ভিড়ের মধ্যে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রুখতে মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

নতুন ভ্যারিয়্যান্ট

এর মধ্যেই গত বুধবার দিল্লিতে প্রথমবার এক আক্রান্তের শরীরে মিলেছে JN.1 ভাইরাস। ৩০ ডিসেম্বর পর্যন্ত দেশে ১০৯ জনের শরীরে করোনার নতুন সাব ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে। WHO জানিয়েছে, গত এক মাসে, গোটা বিশ্বে করোনার দাপট বৃদ্ধি পেয়েছে ৫২ শতাংশ। ভারতের মোট ১১টি রাজ্যে এই ভ্যারিয়্যান্টের (Covid JN.1 Variant) সংক্রমণের খোঁজ মিলেছে যার মধ্যে রয়েছে কেরালা, তামিলনাড়ু, গোয়া, গুজরাত, ওড়িশা, কর্ণাটক, মহারাষ্ট্র, রাজস্থান, তেলেঙ্গানা, দিল্লি ইত্যাদি।

দেশের সামগ্রিক করোনা আক্রান্তের যা ছবি তা উদ্বেগের কারণ হতেই পারে। এরই মধ্যে খোঁজ মিলেছে করোনার একটি নতুন সাব ভ্যারিয়ান্টের। JN.1 এই সাব ভ্যারিয়্যান্ট নিয়ে গবেষণা চলছে। সম্প্রতি ইউনাইটেড কিংডমের স্বাস্থ্য মন্ত্রকের এক গবেষণাতে জানা গিয়েছে, এই সাব ভ্যারিয়ান্টে (Covid JN.1 Variant) আক্রান্তদের মধ্যে উদ্বেগ এবং ঘুম না হওয়ার লক্ষণ দেখা গিয়েছে।

নতুন উপসর্গ

এখনও পর্যন্ত করোনার (Covid JN.1 Variant) উপসর্গের মধ্যে ধরা পড়েছে জ্বর, কাশি, গলা ব্যথা, গায়ে-হাতে ব্যথা, শ্বাসযন্ত্রের সংক্রমণ ইত্যাদি। তবে এর সঙ্গে জুড়ে গিয়েছে নতুন দুটি উপসর্গ- উদ্বেগ এবং অনিদ্রা। সম্প্রতি গত ডিসেম্বর মাসেই ইউনাইটেড কিংডমের অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকসের পক্ষ থেকে সমীক্ষায় উঠে এসেছে এই নতুন উপসর্গের হদিশ। গত বছর নভেম্বর মাসের শুরুর দিক থেকে করোনা আক্রান্তদের মধ্যে ১০ শতাংশ মানুষই জানিয়েছেন যে তাঁদের উদ্বেগ, অতিরিক্ত চিন্তার মত সমস্যা দেখা দিয়েছে।

আরও পড়ুন: Covid JN.1 Variant: অস্থির লাগছে, ঘুম হচ্ছে না ? নতুন করে কোভিড নয় তো

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ABP Ananda Top 10, 2 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 2 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Shahzad Poonawala : 'মোদিজি রাহুল গান্ধীর থেকে শিখুন', বিজেপি নেতার ভিডিয়ো ভাইরাল
'মোদিজি রাহুল গান্ধীর থেকে শিখুন', বিজেপি নেতার ভিডিয়ো ভাইরাল
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget