এক্সপ্লোর

JP Nadda on Covid19 : কোভিডে অনাথ শিশুদের কল্যাণে কাজ করুন, বিজেপি-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি নাড্ডার

কোভিডে অনাথ শিশুদের পাশে দাঁড়ানোর উদ্যোগ বিজেপির। দল ক্ষমতায় আছে এমন রাজ্যগুলিতে এই অনাথদের কল্যাণে কর্মসূচি গ্রহণের কথা বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

নিউ দিল্লি : কোভিডে কত মানুষ যে নিজেদের প্রিয়জনদের হারিয়েছে তার ইয়ত্তা নেই ! বাবা-মাকে হরিয়ে অনাথ হয়েছে ছেলে-মেয়েরা, এমন উদাহরণও খুঁজলে মিলবে অনেক। এবার এইসব অনাথের পাশে দাঁড়ানোর উদ্যোগ বিজেপির। দল ক্ষমতায় আছে এমন রাজ্যগুলিতে এই অনাথদের কল্যাণে কর্মসূচি গ্রহণের কথা বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ৩০ মে মোদি সরকারের সাত বছর পূর্তি উপলক্ষে সেই কর্মসূচি শুরু করা হবে।

এই মর্মে বিজেপি-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নাড্ডা চিঠি পাঠিয়েছেন। তাতে তিনি লিখেছেন, এই অতিমারি পরিস্থিতিতে সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে কোনও অনুষ্ঠান করা হবে না। পরিবর্তে বিজেপিকে সেবার সুযোগ দেওয়ার জন্য মানুষের প্রতি কৃতজ্ঞতাস্বরূপ বিভিন্ন জনকল্যাণমুখী কর্মসূচি গ্রহণ করা হবে। কোভিডে বহু শিশু তাদের বাবা-মাকে হারিয়েছে। এই অনাথদের ভবিষ্যতের যত্ন নেওয়া এখন আমাদের দায়িত্ব। 

এইসব শিশু ও তাদের পরিবারকে সাহায্যের জন্য বড়সড় প্রকল্পের কথা শীঘ্রই মুখ্যমন্ত্রীদের জানানো হবে বলে জানান নাড্ডা। এর পাশাপাশি চিঠিতে মুখ্যমন্ত্রীদের উদ্দেশে তিনি লিখেছেন, এই অনাথদের প্রয়োজন, পরিস্থিতির কথা মাথায় রেখে কোনও কর্মসূচির খসড়া প্রস্তুত করতে। কেন্দ্রে বিজেপি সরকারের সাত বছর পূর্তি উপলক্ষে বিজেপি শাসিত রাজ্যে এই কর্মসূচি শুরু করাই লক্ষ্য।

এই মুহূর্তে দেশের বিভিন্ন রাজ্যে বিজেপির ১২ জন মুখ্যমন্ত্রী রয়েছেন। প্রসঙ্গত, লকডাউনের কারণে বিভিন্ন বিধিনিষেধ এবং করোনার সার্বিক পরিস্থিতির কারণে গত বছরও মোদি সরকারের বর্ষপূর্তি উপলক্ষে বড় কোনও অনুষ্ঠানের আয়োজন করেনি বিজেপি। নাড্ডা বলেছেন, একশো বছরের মধ্যে এরকম সংকটজনক পরিস্থিতি দেখেনি গোটা বিশ্ব। এই অতিমারি শুধু ভারতেরই নয়, গোটা বিশ্বের ক্ষতি করেছে। দেশের সামনে অনেক বড় চ্যালেঞ্জ এনে দিয়েছে। দেশ এর বিরুদ্ধে লড়াই করছে।

উল্লেখ্য, গত এপ্রিলের পর থেকে এই প্রথম দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আড়াই  লক্ষের নিচে নামল। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৪০ হাজার ৮৪২ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৭৪১ জনের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Vande Mataram Controversy: দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির
দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget