এক্সপ্লোর

Punjab on Covid19: টিকাকরণ না হলে বাড়ির বাইরে নয়, কড়া নির্দেশ পাঞ্জাব সরকারের

Punjab on Covid19: বলা হয়েছে, যাঁদের টিকাকরণ সম্পূর্ণ হয়নি, বাড়িতেই থাকতে হবে তাঁদের। বাজার, দোকান, ধর্মীয় স্থানে যেতে পারবেন না। যাওয়া চলবে না জনবহুল এলাকায়। গণ পরিবহণেও চাপতে পারবেন না।

অমৃতসর: ওমিক্রন (COVID Variant Omicron) ঘিরে বেড়েই চলেছে উদ্বেগ। এমন পরিস্থিতিতে কঠোর অবস্থান নিল পাঞ্জাব সরকার (Punjab Government)। করোনার দু’টি (Full COVID Vaccination) টিকা না নিয়ে থাকলে, বাড়ির বাইরে (Public Places) বেরনো যাবে না বলে এ বার নির্দেশিকা জারি করল রাজ্যের সরকার। তাতে বলা হয়েছে, যে সমস্ত প্রাপ্তবয়স্কের টিকাকরণ সম্পূর্ণ হয়নি, বাড়িতেই থাকতে হবে তাঁদের। বাজার, দোকান, ধর্মীয় স্থানে যেতে পারবেন না তাঁরা। যাওয়া চলবে না জনবহুল এলাকায়। গণ পরিবহণেও চাপতে পারবেন না তাঁরা।

ওমিক্রন সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়াতেই এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। মঙ্গলবার লিখিত নির্দেশিকা প্রকাশ করে বলা হয়, ‘সবজি বাজার, শস্য বাজার, গণ পরিবহণ, পার্ক, ধর্মীয় স্থান, শপিং মল. হাট, স্থানীয় বাজার, দোকানে ভিড় জমছে। যাঁদের টিকাকরণ সম্পূর্ণ হয়ে গিয়েছে, অর্থাৎ কোভিড প্রতিরোধী দু’টি টিকাই পেয়ে গিয়েছেন, তাঁরাই শুধু সেখানে যেতে পারবেন। যাঁদের টিকাকরণ সম্পূর্ণ হয়নি, তাঁদের সেখানে যাওয়ার অনুমতি নেই। বাড়িতেই থাকতে হবে।’

আরও পড়ুন: Omicron : "সম্ভবত চলতি সপ্তাহেই করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত দেখবে ভারত", ওমিক্রন নিয়ে নতুন রিপোর্ট

রাজ্যের সমস্ত সরকারি, পুরসভা এবং শিক্ষা দফতরের জন্যও কড়া নির্দেশিকা জারি হয়েছে। বলা হয়েছে, কর্মীদের কারও যদি টিকাকরণ সম্পূর্ণ না হয়ে থাকে, তাঁদের অফিসে আসা চলবে না। হোটেল, পানশালা, রেস্তরাঁ, শপিং মল, সিনেমাহল, শরীরচর্চাকেন্দ্রেও শুধুমাত্র সম্পূর্ণ টিকাকরণ হয়ে যাওয়া কর্মী এবং গ্রাহকেরই প্রবেশের অনুমতি রয়েছে। সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কগুলিকেও শুধুমাত্র টিকাকরণ হয়ে যাওয়া কর্মীদের নিয়ে কাজ চালানোর নির্দেশ দিয়েছে পাঞ্জাব সরকার।

সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কগুলিকেও শুধুমাত্র টিকাকরণ হয়ে যাওয়া কর্মীদের নিয়ে কাজ চালানোর নির্দেশ দিয়েছে পাঞ্জাব সরকার। টিকাকরণ হয়েছে কি না, তা নিশ্চিত করার জন্য কো-উইন অ্যাপ থেকে দ্বিতীয় টিকার শংসাপত্র ডাউনলোড করে নিয়ে যেতে বলা হয়েছে কর্মীদের। স্মার্টফোন না থাকলে, কো-উইন পোর্টাল থেকে আসা টেক্সট মেসেজ দেখাতে হবে। আরোগ্য সেতুর অ্যাপ থেকেও টিকাকরণ সংক্রান্ত তথ্য সংগ্রহ করা যাবে বলে জানিয়েছে পাঞ্জাব সরকার। যে সমস্ত দফতরে কর্মীদের সম্পূর্ণ টিকাকরণ হয়নি, প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে টিকাশিবিরের আয়োজন করতে পারে তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
BJP News: ‘শমীক ভট্টাচার্যও তো…’, নেতাজীকে নিয়ে কুরুচিকর মন্তব্যে নতুন যুক্তি বিজেপি সাংসদ অনন্ত মহারাজের, বললেন, ‘আমাকে অ্যারেস্ট করবে?’
‘শমীক ভট্টাচার্যও তো…’, নেতাজীকে নিয়ে কুরুচিকর মন্তব্যে নতুন যুক্তি বিজেপি সাংসদ অনন্ত মহারাজের, বললেন, ‘আমাকে অ্যারেস্ট করবে?’
Ladakh Earthquake: লাদাখের লেহ-তে ভয়ঙ্কর ভূমিকম্প! কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে পর্যটকরা
লাদাখের লেহ-তে ভয়ঙ্কর ভূমিকম্প! কেঁপে উঠল গোটা এলাকা, আতঙ্কে পর্যটকরা
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র
Domino’s Pizza-র ৩ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড! খাবারের গুণমান ও হাইজিনে একাধিক গাফিলতি, বড় পদক্ষেপ FDA-র

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget