এক্সপ্লোর

Puri Temple Closed: করোনা আবহে ২৫ জুলাই পর্যন্ত বন্ধ পুরীর মন্দির

২৫ জুলাই পর্যন্ত পুরীর মন্দিরে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ।

কলকাতা: করোনা আবহে ২৫ জুলাই পর্যন্ত বন্ধ থাকছে পুরীর মন্দির। ২৫ জুলাই পর্যন্ত পুরীর মন্দিরে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ। করোনা বিধি মেনেই ১২ জুলাই পুরীর রথযাত্রা হবে। 

এই নিয়ে দ্বিতীয় বছর। ভক্তশূন্য পুরীর রথযাত্রা। আর এবার করোনা আবহে বাড়ল মন্দির বন্ধ থাকার সময়সীমাও। পুরী মন্দিরের সেবায়েত রাজেশ দ্বৈতাপতি বলেন,  ২৪ তারিখ স্নান যাত্রা। এবার ভক্তশূন্যই হচ্ছে। রথযাত্রা টিভির মাধ্যমে দেখা যাবে। ২৫ জুলাই পর্যন্ত কোনও ভক্ত মন্দিরে আসতে পারবেন না। ২৫ জুলাইয়ের পর বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। করোনা সংক্রমণ কমলে তারপরই পরের সিদ্ধান্ত জানানো হবে।

উল্লেখ্য, আগামী ১২ জুলাই রথযাত্রা। গত বছরের প্রক্রিয়া মেনেই হবে এবার  রথযাত্রাও। করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলে তবেই রথ টানতে পারবেন পূজারিরা। একইভাবে সমস্ত করোনা বিধি মেনে ভক্ত সমাগম ছাড়াই হবে উল্টোরথও।

জগন্নাথ দেবের রথযাত্রা নিয়ে এই ঘোষণা করে স্পেশাল রিলিফ কমিশনার (এসআরসি) পিকে জেনা বলেছেন যে, জগন্নাথ দেবের এই বাৎসরিক অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে চলা হবে। তিনি জানিয়েছেন, গত বছর যে নিয়ন্ত্রণ জারি হয়েছিল, এবারও তা বহাল থাকছে।  জেনা আরও বলেছেন, রথযাত্রার ৪৮ ঘণ্টা  আগে যে সমস্ত সেবায়েতদের করোনা আরটি-পিসিআর রিপোর্ট নেগেটিভ থাকবে বা যাঁদের করোনা টিকার দুটি ডোজই নেওয়া হয়েছে, তাঁরাই অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। 

জেনা জানিয়েছেন, রথও টানবেন সেই সেবায়েতরাই, যাঁদের আরটি-পিসিআর টেস্ট নেগেটিভ বা টিকার দুটি ডোজই নেওয়া হয়েছে। সমস্ত কোভিড বিধি মেনেই তাঁরা রথযাত্রায় অংশগ্রহণ করবেন। রথযাত্রার সময় পাহান্ডি সহ সমস্ত অনুষ্ঠানের সময়ই সেবায়েতদের যতদূর সম্ভব কোভিড বিধি মেনে চলতে হবে। 

 

এসআরসি আরও বলেছেন, রথযাত্রার সময় পুরীতে কার্ফু জারি থাকবে এবং শহরের সমস্ত প্রবেশ পথ সিল করে দেওয়া হবে। রথযাত্রার সরাসরি টেলি সম্প্রচারের ফিড সংবাদমাধ্যমগুলিকে সরবরাহ করবে তথ্য ও জনসংযোগ বিভাগ। তিনি আরও বলেছেন, রাজ্যের অন্যান্য মন্দিরেও কোনও উৎসব ছাড়া রথযাত্রার আয়োজন করা যাবে। 
উল্লেখ্য, গত বছরের ২২ জুন সুপ্রিম কোর্ট ১৮ জুনের নির্দেশ সংশোধন করে জানিয়েছিল যে, নির্দিষ্ট নিয়ম মেনে রথথাত্রার আয়োজন করতে হবে। ওই শর্তগুলির মধ্যে ছিল, ভক্ত সমাগত হতে দেওয়া যাবে না। কোভিড ১৯ অতিমারীর পরিপ্রেক্ষিতে শহরে কার্ফু জারি করতে হবে। এ বছরও সেই শর্ত মেনেই রথযাত্রা অনুষ্ঠিত হবে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget