এক্সপ্লোর

শুধু সতীশ কুমার নন, গরু পাচার কাণ্ডে সিবিআই রাডারে বিএসএফ ও শুল্ক দফতরের আরও ১২ আধিকারিক

এছাড়া সিবিআইয়ের এফআইআরে উঠে এসেছে এনামুল হক, আনারুল শেখ ও মহম্মদ গোলাম মুস্তাফা নামে তিনজনের নাম। অভিযোগ, এরা গরু পাচারকারী, মালদা, মুর্শিদাবাদ এলাকা থেকে বাংলাদেশে গরু পাচার করে।

কলকাতা: বিএসএফ কমান্ডার সতীশ কুমার তো বটেই, বাংলাদেশে গরু পাচার কাণ্ডে সিবিআই আরও ১২ জন অফিসারের ব্যাপারে তদন্ত শুরু করেছে। এঁদের মধ্যে ৭ জন বিএসএফ আধিকারিক, ৫ জন আছেন কাস্টমসে। মূল অভিযুক্ত এনামুল হকের সঙ্গে আরও ২ ব্যবসায়ীর এই গরু পাচারে যোগ রয়েছে বলে জানা গিয়েছে। সিবিআই সূত্রে খবর, বিএসএফ ও কাস্টমসের এই ১২ জন অফিসারের মদতে চলত গরু পাচান। সিবিআই অফিসাররা গতকাল এক জায়গায় সারাদিন তল্লাশি অভিযান চালিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পেয়েছেন। জানা যাচ্ছে, ঘটনার অন্যতম অভিযুক্ত বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমার ২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত বিএসএফের ৩৬ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডান্ট ছিলেন। সে সময় পাচারের সময় ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় প্রায় ২০,০০০ গরু বিএসএফ বাজেয়াপ্ত করে। বিক্রির জন্য তুলে দেয় কাস্টমসের হাতে। এরপর সিজার লিস্টে সে সব গরুর বয়স অল্প, ওজন কম দেখিয়ে টেন্ডার করে কাস্টমস। তখন গরু পাচারকারীরা আবার গরুগুলো আইন মোতাবেক কিনে নেয়। তারপর হাটে না বেচে কাস্টমসের নথি দেখিয়ে সেগুলো ফের পাচার করে দেয় বাংলাদেশে। গতকাল সিবিআই সতীশের সল্টলেকের বাড়ি সিল করে দেয়। সতীশ এখন ঝাড়খণ্ডে পোস্টেড, তিনি বাড়ি ছিলেন না। তাঁর মুর্শিদাবাদের লালগোলার বাড়িতেও সিবিআই তল্লাশি চলে। জানা গিয়েছে, অভিযুক্ত আধিকারিকরা গরু পাচারকারীদের কাছ থেকে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা পেতেন। তাঁদের প্রত্যেককে তলব করা হবে দরকারে। পশ্চিমবঙ্গ ছাড়া পঞ্জাব, উত্তর প্রদেশের গাজিয়াবাদ ও ছত্তিশগড়ের রায়পুরে কাল তল্লাশি চালান সিবিআই গোয়েন্দারা। এছাড়া সিবিআইয়ের এফআইআরে উঠে এসেছে এনামুল হক, আনারুল শেখ ও মহম্মদ গোলাম মুস্তাফা নামে তিনজনের নাম। অভিযোগ, এরা গরু পাচারকারী, মালদা, মুর্শিদাবাদ এলাকা থেকে বাংলাদেশে গরু পাচার করে। সতীশ কুমারের ছেলেকে নিজের কোম্পানিতে চাকরি দিয়েছিল এনামুল। প্রভাবশালী যোগ না থাকলে এই সাহস হত না। এর পিছনে একটা বড় চক্র আছে বলে মনে করা হচ্ছে। যদিও এই অভিযোগ এনামুল অস্বীকার করেছে।

সেরা শিরোনাম

ABP Ananda Top 10, 29 September 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 29 September 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি

ভিডিও

Bad Road Condition : কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশা | ABP Ananda
Teachers Agitation : চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠল বিকাশ ভবন চত্বর | ABP
University Convocation: ৬ বছর পর অবশেষে সমাবর্তন হল পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্য়ালয়ে | ABP Ananda
Durga Puja 2026: রাজ্য রাজনীতি এখন পদ্ম-ময়, ভবানীপুরের চক্রবেড়িয়া সর্বজনীন পুজোর থিমেও সেই পদ্ম!
Durga Puja 2026: সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম 'সনাতন চেতনায় বন্দেমাতরম' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget