এক্সপ্লোর

CPM: ৯ বছর বাদে চাকদায় ফের পার্টি অফিস পুনর্দখল সিপিএমের, ফের উড়ল লাল পতাকা

সিপিএমের অভিযোগ, ২০১১-য় রাজ্যে ক্ষমতা দখল হওয়ার পর তাদের এই কার্যালয়েরও হাতবদল হয়। সেটি চলে যায় তৃণমূলের দখলে। এরপর কাটে বেশ কয়েক বছর। ২০১৯-এ রাজ্যে উত্থান ঘটে বিজেপির। অভিযোগ, লোকসভা নির্বাচনের পরই কার্যালয়টি দখল করে নেয় বিজেপি। তার ৮ মাস পর, এ বছরের জানুয়ারিতে ফের তৃণমূল কার্যালয়টি দখল করে বলে অভিযোগ।

সুজিত মণ্ডল, নদিয়া: নদিয়ার চাকদায় দলীয় কার্যালয় পুনর্দখল করল সিপিএম। তাদের দাবি, ২০১১ সালে তৃণমূলে ওই কার্যালয় দখল করে নেয়। পরে ২০১৯-এ কার্যালয়টি বিজেপি দখল করে নেয় বলে অভিযোগ। ৮ মাস পর ফের কার্যালয় যায় তৃণমূলের হাতে। গতকাল সেই কার্যালয়ে লাল পতাকা টাঙাল সিপিএম। ২০১১ থেকে ২০২০- চারবার হাতবদল হল সিপিএমের এই কার্যালয়। নদিয়ার চাকদা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের পালপাড়ায় এই কার্যালয়টি ২০১১-র আগে সিপিএমের ছিল। সিপিএমের অভিযোগ, ২০১১-য় রাজ্যে ক্ষমতা দখল হওয়ার পর তাদের এই কার্যালয়েরও হাতবদল হয়। সেটি চলে যায় তৃণমূলের দখলে। এরপর কাটে বেশ কয়েক বছর। ২০১৯-এ রাজ্যে উত্থান ঘটে বিজেপির। অভিযোগ, লোকসভা নির্বাচনের পরই কার্যালয়টি দখল করে নেয় বিজেপি। তার ৮ মাস পর, এ বছরের জানুয়ারিতে ফের তৃণমূল কার্যালয়টি দখল করে বলে অভিযোগ। রবিবার সেই কার্যালয় পুনরুদ্ধার করল সিপিএম। রাতারাতি ভোলবদল করা হল কার্যালয়ের। টাঙানো হল লাল পতাকা। বিজেপির অভিযোগ, কৌশলে সিপিএমকে অক্সিজেন দেওয়ার জন্যই তাদের হাতে কার্যালয় তুলে দিয়েছে তৃণমূল। ভারতীয় যুব মোর্চার নদিয়া দক্ষিণ জেলা কমিটির সদস্য পলাশ বলের দাবি, এখানে তৃণমূলের সঙ্গে সিপিএমের গোপন আঁতাঁত হয়েছে। তাই সিপিএমের হাতে কার্যালয় তুলে দেওয়া হয়েছে।) তৃণমূলের সঙ্গে আঁতাঁতের অভিযোগ অস্বীকার করেছে চাকদা, সিপিএমের শাখা সদস্য রাজু দেবের দাবি, আমাদের তৃণমূলের সঙ্গে কোনও আঁতাঁত নেই। এটা আগে আমাদের কার্যালয় ছিল। কয়েকবার হাতবদল হয়েছে। স্থানীয় মানুষের সহযোগিতায় সেই কার্যালয় ফিরে পেয়েছি। তৃণমূলের দাবি, এই কার্যালয় তাদের ছিল না। তাদের কর্মীরা এখানে আসতেন না। চাকদা পুরসভার ২ নং ওয়ার্ডের তৃণমূল সভাপতি দীপক পোদ্দার বলেন, এখানে বিজেপির দুই গোষ্ঠী তৃণমূলের নাম লিখে দখল করে রেখেছিল। এটা আমাদের কার্যালয় না। এখানে আমাদের কর্মীরা আসতেন না। সব মিলিয়ে, এক কার্যালয়ের এতবার হাতবদলে সরগরম জেলা রাজনীতি।

সেরা শিরোনাম

Lightning Hits IndiGO Flight: মাঝ আকাশে যাত্রীভর্তি বিমানে বাজ পড়ল, তুবড়ে ঢুকে গেল নাকের অংশ, ভয়ঙ্কর অবস্থা IndiGo-র প্লেনের
মাঝ আকাশে যাত্রীভর্তি বিমানে বাজ পড়ল, তুবড়ে ঢুকে গেল নাকের অংশ, ভয়ঙ্কর অবস্থা IndiGo-র প্লেনের
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget