এক্সপ্লোর

মহিলাদের বিরুদ্ধে অপরাধ রুখতে বারাণসীতে কী ব্যবহার করা হচ্ছে জানেন? হ্যান্ড গ্রেনেড

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র বারাণসীতে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

  বারাণসী: মার্শাল আর্ট বিশেষজ্ঞ রচনা রাজেন্দ্র চৌরাসিয়া এবং বিজ্ঞানী শ্যাম চৌরাসিয়া বিশেষ এক ধরনের হ্যান্ড গ্রেনেড তৈরি করেছেন। সঙ্কটে পড়লে এই হ্যান্ড গ্রেনেড মহিলাদের উপকারে আসবে। ডিভাইসটি চালু করলেই খবর চলে যাবে সব এমার্জেন্সি নাম্বারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র বারাণসীতে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। রচনা জানিয়েছেন, ওই গ্রেনেডে একটা সিম কার্ড আছে যাতে ৫-৭টা নাম্বার রাখা যায়। সংশ্লিষ্ট ব্যক্তির পরিবারের কনট্যাক্ট নাম্বারের পাশাপাশি এমার্জেন্সি নাম্বারও তাতে রয়েছে। অন অফ ট্রিগার রয়েছে যা টিপলে ওই এমার্জেন্সি নাম্বারে সংশ্লিষ্ট ব্যক্তির লোকেশন ফুটে উঠবে, ফলে দ্রুত ওই এলাকায় পৌঁছে তাঁকে সুরক্ষা দেওয়া সম্ভব। সম্পূর্ণ ওয়ারলেস পদ্ধতিতে তৈরি হয়েছে এই প্রযুক্তি। আকারে ছোট, তাই সহজেই পকেটে বা পার্সে পুরে ফেলা যাবে। ডিসট্যান্স সেন্সরও রয়েছে, ফলে যদি মহিলার মোবাইল বা পার্স ছিনতাইয়ের মত ঘটনা ঘটে, তবে মেশিনটি নিজে থেকেই অ্যাকটিভ মোডে এসে যাবে। নির্দিষ্ট দূরত্ব টপকে গেলেও কাজ করবে এই ডিভাইস। এছাড়া এতে রয়েছে ট্রিগার, যা টিপলে গুলি চলার মত শব্দ হবে। এক কিলোমিটার দূর থেকে শোনা যাবে এই আওয়াজ। এমন কান ফাটানো আওয়াজ শুনে লোকজন ঘটনাস্থলে আসবেন, বিপদে পড়া মহিলাকে বাঁচানো সহজ হবে। এছাড়া ট্রিগার টিপলেই খবর যাবে পুলিশের ১১২ এমার্জেন্সি নাম্বারে। শ্যাম চৌরাসিয়া বলেছেন, ধর্ষণ, শ্লীলতাহানির মত ঘটনা রুখতে তৈরি হয়েছে এই হ্যান্ড গ্রেনেড। এর দাম মাত্র ৬৫০ টাকা, ওজন প্রায় ৫০ গ্রাম। এক ঘণ্টা চার্জ দিলে চলে প্রায় এক সপ্তাহ। এটি সম্পূর্ণ মেক ইন ইন্ডিয়া উৎপাদন, বিদেশি কিছু এতে ব্যবহার হয়নি। এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে চিঠি লেখা হয়েছে। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের বিএইচইউ ইনোভেশন সেন্টারের কোঅর্ডিনেটর মনীশ অরোরা বলেছেন, মহিলাদের নিরাপত্তা জন্য এই যন্ত্র অত্যন্ত জরুরি। এটি বিক্রির জন্য বাজারে আনা প্রয়োজন, প্রয়োজন পেটেন্ট নেওয়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget