এক্সপ্লোর

Rajasthan Curfew: রাজস্থানে রাজ্যজুড়ে কার্ফু, কী কী বিষয়ে নিষেধাজ্ঞা? ছাড়ই বা কীসে?

বৃহস্পতিবার থেকে জারি হয়েছে এই কার্ফু। চলবে আগামী একমাস।

নয়াদিল্লি: রাজ্যে ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফের কথা মাথায় রেখে কার্ফুর পথে হাঁটল রাজস্থান সরকার। বৃহস্পতিবার থেকে জারি হয়েছে এই কার্ফু। চলবে আগামী একমাস।

রাজ্যে করোনা রুখতে আগেই কার্ফু জারি করেছে মহারাষ্ট্র,দিল্লি। এবার সেই রাস্তাই ধরল রাজস্থানের অশোক গেহলট সরকার। ২২ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ২১ মে পর্যন্ত রাজ্যে জারি থাকবে ১৪৪ ধারা। করোনা গ্রাফের কথা মাথা রেখে গত সোমবার থেকেই মরুরাজ্যে জারি হয়েছিল নানা বিধিনিষেধ। যার সরকারি নাম 'জন অনুশাসন পখওয়াড়া'। আগামী ৩ মে পর্যন্ত জারি থাকবে এই নিয়ম।

রাজ্যে সব সরকারি অফিস, বাজার, শপিং মল বন্ধ রাখতে বলা হয়েছে এই নিষেধাজ্ঞায়। তবে শ্রমিকরা যুক্ত রয়েছেন এমন কাজে ছাড়পত্র দিয়েছে গেহলটের সরকার। এক্ষেত্রে ইমারত তৈরি ও কারখানার কাজে অনুমতি দিয়েছে রাজ্য। 

এদিকে, রাজস্থানের কোভিড পরিস্থিতিতেও লেগেছে রাজনৈতিক রঙ। যেখানে গেহলট সরকারের বিরুদ্ধে আঙুল তুলেছে বিরোধী দল বিজেপি। দলের রাজ্য সভাপতি সতীশ পুনিয়া বলেছেন, ''কেন্দ্রীয় সরকারকে পরামর্শ না দিয়ে রাজ্যের কোভিড পরিস্থিতি রুখতে ব্যবস্থা নিক অশোক গেহলটের সরকার। করোনা মোকাবিলায় রাজ্যের মিস ম্যানেজমেন্টের দিকে বেশি নজর দেওয়া উচিত মুখ্যমন্ত্রীর।''

সম্প্রতি রাজ্যের কোভিড নিয়ন্ত্রণে কেন্দ্রীয় সরকারের কাছে অক্সিজেন কোটা বাড়ানোর কথা বলেন মুখ্যমন্ত্রী। আগে রাজস্থানের অক্সিজেনের কোটা ছিল ২৫০ মেট্রিক টন। তা বাড়িয়ে ৩২৫ মেট্রিক টন করার আবেদন করেছেন গেহলট। এছাড়াও পর্যাপ্ত রেমডেসিভির ওষুধ পাঠাতে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারকে।

এ বিষেয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের সঙ্গে কথা বলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রঘু শর্মা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে জরুরি পরিস্থিতিতে ১২০টন অতিরিক্ত অক্সিজেন চান তিনি। রাজস্থানের স্বাস্থ্য দফতরেরে বুলেটিন বলছে, টানা ৬দিন রাজ্যে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। নিত্যদিন রেকর্ড হারে বাড়ছে কোভিড রোগী।সেকারণে সংক্রমণ রুখতে সরকারি ও বেসরকারি স্কুলে গরমের ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। আগামী ৪৫ দিন এই ছুটি থাকবে সব স্কুলে। ২২ এপ্রিল থেকে ৬ জুন পর্যন্ত জারি থাকবে এই ছুটি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dharmendra Pradhan Resignation: ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় 'বিজয় সমাবেশ'র আহ্বান সৃজনের, 'কারও হার-জিতের কিছু নেই', মত রুদ্রনীলের
ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় 'বিজয় সমাবেশ'র আহ্বান সৃজনের, 'কারও হার-জিতের কিছু নেই', মত রুদ্রনীলের
News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Cockroach Janata Party : নতুন শিক্ষামন্ত্রীর উদ্দেশে স্পষ্ট-বার্তা ককরোচ জনতা পার্টির, 'পরিস্থিতির ওপর নজর রাখছে তরুণরা...'
নতুন শিক্ষামন্ত্রীর উদ্দেশে স্পষ্ট-বার্তা ককরোচ জনতা পার্টির, 'পরিস্থিতির ওপর নজর রাখছে তরুণরা...'
Suvendu Adhikari on Dharmendra Pradhan: 'ইতিহাস তাঁদেরই মনে রাখে যাঁরা...', ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় 'ভারাক্রান্ত' মুখ্যমন্ত্রী শুভেন্দুর মন
'ইতিহাস তাঁদেরই মনে রাখে যাঁরা...', ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় 'ভারাক্রান্ত' মুখ্যমন্ত্রী শুভেন্দুর মন

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget