এক্সপ্লোর

বিপুল জনসমর্থনে ভর করে দিল্লিতে ফিরছেন কেজরিবাল, পূর্বাভাস দিচ্ছে সি-ভোটার, আপ পেতে পারে ৫৩.৩ শতাংশ, বিজেপি ২৫.৯ শতাংশ ভোট

সি-ভোটার পরিচালিত সমীক্ষায় প্রকাশ, আপের পক্ষে তুমুল হাওয়া ওঠার পিছনে ফ্যাক্টর হল মুখ্যমন্ত্রী কেজরিবালের জনপ্রিয়তা, বিজেপি ও কংগ্রেসের তাঁর বিরুদ্ধে কোনও গ্রহণযোগ্য মুখ তুলে ধরায় ব্যর্থতা। সমীক্ষা অনুসারে, ৬৯.৫ শতাংশ কেজরিবালকে মুখ্যমন্ত্রী পদে মুখ হিসাবে সমর্থন করেছেন।

নয়াদিল্লি: দিল্লিতে ক্ষমতায় ফিরছেন অরবিন্দ কেজরিবালই। সোমবারই দিল্লি বিধানসভার ভোটগ্রহণের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ৮ ফেব্রুয়ারি, একদিনেই দিল্লি বিধানসভার ৭০টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে, গণনা করা হবে ১১ ফেব্রুয়ারি। আর ভোটের নির্ঘন্ট প্রকাশের দিনই জনমত যাচাই করা সংস্থা সি ভোটার পরিচালিত নির্বাচনী সমীক্ষায় বিপুল জনসমর্থন নিয়ে কেজরিবালের আমআদমি পার্টির (আপ) মসনদে ফেরার ভবিষ্যদ্বাণী করা হল। সমীক্ষায় প্রকাশ, আপ ৫৪ থেকে ৬৪টি আসন পেতে চলেছে। ২০১৫-র নির্বাচনে ৭০টির মধ্যে ৬৭টি পেয়েছিল তারা। এবার সামান্য কয়েকটি আসন কমতে পারে। তবে দুই তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা বহাল থাকছে। বিজেপি ৩ থেকে ১৩টি আসন পেতে পারে বলে সার্ভেতে বলা হয়েছে। ২০১৫-য় তারা পেয়েছিল ৩টি আসন। এবার সামান্য কয়েকটি বেশি আসন তাদের ঝুলিতে যেতে পারে, যদিও দুই অঙ্কে হয়তো পৌঁছবে না তারা। সি ভোটারের সমীক্ষায় প্রকাশ, কংগ্রেস খাতা খুলতে পারে এবার। যদিও খুব বেশি হলে সর্বোচ্চ ৬টি আসন জুটতে পারে তাদের ভাগ্যে। ২০১৫-য় তারা একটি আসনও পায়নি। অবশ্য কয়েকটি বিধানসভা কেন্দ্রে দ্বিতীয় স্থানে ছিল তারা। জানুয়ারির প্রথম সপ্তাহে ৭০টি বিধানসভা কেন্দ্রের ১৩০৭৬ জন ভোটারকে নিয়ে সমীক্ষাটি করে সি ভোটার। ভোট শতাংশের বিচারে আপ ৫৩.৩ শতাংশ ভোট পেতে পারে, ২০১৫-য় তারা পেয়েছিল ৫৪ শতাংশ ভোট। ২০১৫-র তুলনায় বিজেপির ভোট শতাংশ কমার ইঙ্গিত রয়েছে সমীক্ষায়। ২০১৫-য় পাওয়া ৩২.২ শতাংশ থেকে ৬-৭ শতাংশ কমে তা ২০২০-তে ২৫.৯ শতাংশ হতে পারে। বাস্তবে এটা হবে সাম্প্রতিক বছরগুলিতে বিজেপির পাওয়া সবচেয়ে কম ভোটের হার। কংগ্রেসের ৪.৮ শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনা আছে বলে সমীক্ষায় প্রকাশ। এটা ২০১৫-য় তাদের প্রাপ্ত ভোটের হারের অর্ধেক। সি-ভোটার জানাচ্ছে, সমীক্ষায় ১৬.২ শতাংশ মতদাতা কাদের সমর্থন করবেন, সে ব্যাপারে দোদুল্যমান অবস্থান জানিয়েছেন। সি-ভোটার পরিচালিত সমীক্ষায় প্রকাশ, আপের পক্ষে তুমুল হাওয়া ওঠার পিছনে ফ্যাক্টর হল মুখ্যমন্ত্রী কেজরিবালের জনপ্রিয়তা, বিজেপি ও কংগ্রেসের তাঁর বিরুদ্ধে কোনও গ্রহণযোগ্য মুখ তুলে ধরায় ব্যর্থতা। সমীক্ষা অনুসারে, ৬৯.৫ শতাংশ কেজরিবালকে মুখ্যমন্ত্রী পদে মুখ হিসাবে সমর্থন করেছেন। তাঁর অনেক দূরে আছেন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন। তাঁকে মুখ্যমন্ত্রী হিসাবে চেয়েছেন মাত্র ১০.৭ শতাংশ। কংগ্রেস নেতা অজয় মাকেনকে মুখ্যমন্ত্রী দেখতে চান মাত্র ৭.১ শতাংশ।

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget