এক্সপ্লোর

Cyclone Asna: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'আসনা', অস্বাভাবিক আচরণ আরব সাগরের, হিসেব মেলাতে পারছেন না বিজ্ঞানীরা

Arabian Sea Cyclone: 'ঘূর্ণিঝড় আসনা'র নামকরণ করেছে পাকিস্তান, যার অর্থ প্রশংসা বা স্বীকৃতি পাওয়ার যোগ্য। আবার আসনা বলতে উজ্জ্বল উপস্থিতিও বোঝানো হয়।

নয়াদিল্লি: একটানা ভারী বৃষ্টিতে বানভাসি গুজরাত। সেই আবহেই ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা এল। গুজরাতের সৌরাষ্ট্র এবং কচ্ছে ঘূর্ণিঝড়ের প্রকোপ রয়েছে বলে জানিয়েছে ভারতীয় মৌসম ভবন। তারা জানিয়েছে, এই মুহূর্তে আরব সাগরে দানা বাঁধছে ঘূর্ণিঝড় 'আসনা'। ১৯৭৬ সালের পর, গত ৪৮ বছরে এই প্রথম আরব সাগরে কোনও ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে।  সপ্তাহান্তে গুজরাতে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে চলেছে বলে জানানো হয়েছে। (Cyclone Asna)

ঘূর্ণিঝড় 'আসনা'র নামকরণ করেছে পাকিস্তান, যার অর্থ প্রশংসা বা স্বীকৃতি পাওয়ার যোগ্য। আবার আসনা বলতে উজ্জ্বল উপস্থিতিও বোঝানো হয়। আরব সাগরে তৈরি হওয়া এই ঘূর্ণিঝড়টিকে ঘিরে উদ্বিগ্ন আবহবিদরা। কারণ এতদিন ঘূর্ণিঝড় নিয়ে যে বোঝাপড়া ছিল তাঁদের, তা ভেঙে দিচ্ছে এই ঘূর্ণিঝড়। ১৯৭৬ সালে যে ঘূর্ণিঝড়টি ওড়িশা হয়ে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে এগোয়, সেটি আরব সাগরে, ওমান উপকূলের কাছে শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়ে। এবারের ঘূর্ণিঝড়টির সময়কালও ভাবাচ্ছে আবহবিদদের। (Arabian Sea Cyclone)

বর্ষার সময় সাধারণত আরব সাগরের তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের নীচে থাকে। ফলে জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আরব সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। নিম্নচাপের ক্ষেত্রে হাওয়ার গতিবেগ যেখানে ঘণ্টায় ৫২ থেকে ৬১ কিসোমিটার পর্যন্ত থাকে, ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে বাতাসের গতিবেগ ৬৩ থেকে ৮৭ কিলোমিটার হয়। পশ্চিম আরব সাগর সেই নিরিকে ঘূর্ণিঝড় তৈরির অনুকুল নয়। বরং বঙ্গোপসাগরেই বার বার ঘূর্ণিঝড় তৈরি হয়।

রেকর্ড ঘেঁটে দেখা গিয়েছে, ভারত মহাসাগরের উত্তরের অংশ, যার মধ্যে বঙ্গোপসাগর এবং আরব সাগর পড়ে, সেখানে বছরে পাঁচটি ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। আরব সাগরের তুলনায় বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের সংখ্যা প্রায় চার গুণ বেশি।  মূলত মে থেকে নভেম্বরের মধ্যেই বেশি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। তাই এই সময় আরব সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টি নিয়ে উদ্বেগ ছড়িয়েছে। 

কেন্দ্রীয় সরকারের ভূবিজ্ঞান মন্ত্রকের প্রাক্তন সচিব মাধবন রাজীবনও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। গবিশ্ব উষ্ণায়নের জেরেই এমন অস্বাভাবিক ঘটনা ঘটছে বলে মত তাঁর। তাঁর মতে, উপমহাদেশের আবহাওয়া নিয়ে যে বোঝাপড় রয়েছে, তা এই মুহূর্তে চ্যালেঞ্জের মুখে। জলবায়ু পরিবর্তন এর নেপথ্য কারণ বলেও জানিয়েছেন তিনি। আরব সাগরের পরিবর্তনশীল সাইক্লোনোজেনেসিস নিয়ে নতুন করে গবেষার প্রয়োজন রয়েছে বলে মত তাঁর। 

সেরা শিরোনাম

Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
CM Suvendu Adhikari:
" আজ থেকে"এই "বীমার ক্যাম্প করা হচ্ছে", বার্তা মুখ্যমন্ত্রীর, কাদের জন্য আর্থিক সাহায্য ঘোষণা ? “ ৯ লক্ষ টাকা করে দেওয়া হবে..”
Jadavpur University Tension: যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
যাদবপুরের ‘দেশবিরোধী’ ছাত্রছাত্রীদের বাংলা ধোলাই? নিদান বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচির, বললেন, ‘পুরস্কৃত করব’
Child Death: হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার

ভিডিও

Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget