এক্সপ্লোর

Cyclone Biparjoy: ঘূর্ণিঝড়ের নাম বিপর্যয়! কে দিল এমন নাম? কেন নামকরণ?

Cyclone Naming Process: ঘূর্ণিঝড়গুলির পূর্বাভাস দেওয়ার সময় কোনওরকম সংশয় এড়াতে প্রতিটির আলাদা আলাদা নাম দেওয়া হয়।

নয়াদিল্লি: ভারতের পশ্চিম উপকূলে উদ্বেগ। আরব সাগরে ক্রমশ শক্তি সঞ্চয় করছে ঘূর্ণিঝড় বিপর্যয়। ইতিমধ্য়েই অতি শক্তিশালী ঘূর্ণিঝড় বা 'extremely severe cyclonic storm'- এ পরিণত হয়েছে ঘূর্ণিঝড় বিপর্যয়। আগেই এই ঘূর্ণিঝড় নিয়ে সতর্কবার্তা দিয়েছে ভারতের আবহাওয়া দফতর। এখন পূর্ব-মধ্য আরব সাগরের উপর থাকা ওই ঘূর্ণিঝড় ১৫ জুন আছড়ে পড়বে স্থলভাগে। ওইদিন গুজরাতের সৌরাষ্ট্র ও কচ্ছ পেরোবে ঘূর্ণিঝড়, লাগোয়া পাকিস্তান উপকূলেও প্রভাব ফেলবে ওই অতি শক্তিশালী ঘূর্ণিঝড়।

কিন্তু এই ঘূর্ণিঝড়ের এমন নাম কেন? বিপর্যয় -নামটি বাংলাদেশের দেওয়া। নামটির অর্থ বিপদ। 

কেন নামকরণ:
World Meteorological Organisation-এর তথ্যসূত্র অনুযায়ী ক্রান্তীয় ঘূর্ণিঝড়গুলি সপ্তাহখানেক বা তারও বেশি সময় ধরে থাকতে পারে। ফলে একসঙ্গে একাধিক ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে বিভিন্ন এলাকায়। ফলে ঘূর্ণিঝড়গুলির পূর্বাভাস দেওয়ার সময় কোনওরকম সংশয় এড়াতে প্রতিটির আলাদা আলাদা নাম দেওয়া হয়। তাহলে নির্দিষ্টি এলাকায় বার্তা পৌঁছতে, সমুদ্রের নির্দিষ্ট অবস্থানে থাকা জাহাজে সহজেই বার্তা পাঠানো যায়।

কীভাবে নামকরণ:
ভারত মহাসাগরের উত্তর অংশ, আরব সাগরের একটি বড় অংশে, বঙ্গোপসাগরে কোনও ঘূর্ণিঝড়ের উৎপত্তি শুরু হলে তার দিকে কড়া নজর রাখে ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট (India Meteorological Department)। এই ঘূর্ণিঝড়গুলির নামকরণ করা হয়। আবহাওয়া দফতরগুলির একটি মঞ্চ থেকে নাম ঠিক করা হয়। সেই মঞ্চে রয়েছে- ভারত, বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান, মলদ্বীপ, ওমান, শ্রীলঙ্কা, তাইল্যান্ড, ইরান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি এবং ইয়েমেন। ট্রপিক্যাল সাইক্লোন বা ক্রান্তীয় ঘূর্ণিঝড়গুলির নাম ঠিক করার জন্য ২০০০ সালে ওমানের মাস্কটে World Meteorological Organisation-এর অধিবেশনে ঘূর্ণিঝড়ের নামকরণ-সংক্রান্ত একটি সিদ্ধান্ত নেওয়া হয়। তখনই সবকটি দেশ মিলে একটি তালিকা দিয়েছিল। সেখান থেকেই পাওয়া যায় ঝড়ের নাম। আয়লা, আমপান, বুলবুল, হুদহুদ, ফণী, অশনি, সিত্রাং, মোকা---এই সবকটি নামই এমন ভাবে এসেছে। কোন বছরে কত নম্বর ঘূর্ণিঝড়ের কী নাম হবে তা ইতিমধ্যেই তৈরি।  

ক্রমশ শক্তিসঞ্চয় করে এখন 'extremely severe cyclonic storm'- এ পরিণত হয়েছে ঘূর্ণিঝড় বিপর্যয়। তার জেরে বিমান চলাচলে ধাক্কা লেগেছে। উপকূল মহারাষ্ট্রের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।  IMD জানিয়েছে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে, তারসঙ্গেই ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হাওয়া বইবে। রত্নগিরি, রায়গড়, থানে, পালঘর এবং কোলাপুরে এই সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার গুজরাত ও পাকিস্তান উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় বিপর্যয়। কচ্ছ, জামনগর, মোরবি, গির সোমনাথ, পোরবন্দর এবং দ্বারকা জেলায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। গুজরাত, কেরল, কর্নাটক, মহারাষ্ট্র এবং লাক্ষাদ্বীপে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন: 'ভেবেছি যত পারি গাছ রেখে যাব...', পরিবেশ বাঁচাতে গাছ পোঁতাই নেশা শ্যামলের

 

 

সেরা শিরোনাম

পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Cockroach Janta Party : 'প্রস্তুতি নিয়ে আসুন, দীর্ঘ লড়াই হতে চলেছে', আহ্বান CJP-র সৌরভের ; 'জ্ঞানেশ কুমার পদত্যাগ করলেও...'
'প্রস্তুতি নিয়ে আসুন, দীর্ঘ লড়াই হতে চলেছে', আহ্বান CJP-র সৌরভের ; 'জ্ঞানেশ কুমার পদত্যাগ করলেও...'
Ladli Behna Scheme: মহিলাভাতা এখন বোঝা? ‘লাডলী বহনা’ প্রকল্প নিয়ে স্বীকারোক্তি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর, বললেন, ‘আগে বুঝতে পারিনি’
মহিলাভাতা এখন বোঝা? ‘লাডলী বহনা’ প্রকল্প নিয়ে স্বীকারোক্তি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর, বললেন, ‘আগে বুঝতে পারিনি’
Premanand ashram : ৫ কোটি টাকার বিনিময়ে প্রেমানন্দের আশ্রমে গিয়েছিলেন বিরাট-অনুষ্কা? মুখ খুললেন কোহলির মুখপাত্র
৫ কোটি টাকার বিনিময়ে প্রেমানন্দের আশ্রমে গিয়েছিলেন বিরাট-অনুষ্কা? মুখ খুললেন কোহলির মুখপাত্র

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget