এক্সপ্লোর

Cyclone Biparjoy: উত্তাল সমুদ্র, কচ্ছ উপকূলে অনুভূত কম্পন, উদ্বেগ বাড়াচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয়

Cyclone Biparjoy: ক্রমশ গুজরাত উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয়। বুধবার সন্ধ্যায় একবার অনুভূত হয়েছে কম্পন। জানা গিয়েছে, রিখটার স্কেলে মাত্রা ৩.৫।

Cyclone Biparjoy: চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয় (Cyclone Biparjoy)। আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই আছড়ে পড়ার কথা এই ঘূর্ণিঝড়ের (Cyclone)। চূড়ান্ত সতর্কতা জারি (High Alert) হয়েছে ভারত এবং প্রতিবেশী দেশ পাকিস্তানের উপকূলে। আগামীকাল অর্থাৎ ১৫ জুন এই অতি সক্রিয় ঘূর্ণিঝড় আছড়ে পড়ার কথা কচ্ছ উপকূলে। তারপর তা অগ্রসর হবে পাকিস্তানের ভূখণ্ডে। মৌসম ভবন জানিয়েছে ইতিমধ্যেই বিপর্যয় একটি অতি সক্রিয় ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। গুজরাতের কচ্ছ উপকূলে আঘাত হানবে এই ঘূর্ণিঝড়। আশঙ্কা করা হচ্ছে, বিপর্যয়ের দাপটে ল্যান্ডফল হওয়া এলাকায় উপড়ে যেতে পারে বিদ্যুতের খুঁটি এবং অন্যান্য যোগাযোগ মাধ্যমের খুঁটি। এর প্রভাবে বিচ্ছিন্ন হতে পারে বিদ্যুৎ সংযোগ। ব্যাহত হতে পারে ট্রেন, বিমান পরিষেবা এবং সমস্যা দেখা দিতে পারে সড়ক পরিবহণের ক্ষেত্রেও। 

অবশেষে গুজরাতের কচ্ছ উপকূলের গ্রাম থেকে সরতে রাজি হয়েছেন গ্রামবাসীরা

গুজরাতের কচ্ছ জেলার উপকূল সংলগ্ন এলাকায় রয়েছে প্রায় ৭০টি গ্রাম। এর মধ্যে সালায়া গ্রামের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া বাকি ছিল। সেই কাজ শুরু হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং জেলা আধিকারিকরা আগেই আবেদন জানিয়েছিলেন এই গ্রামের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার। কারণ কারণ এই গ্রাম কচ্ছ উপকূলের এমন জায়গায় অবস্থিত যেখানে সমুদ্রের জল প্রবেশ করে। তাই বিপর্যয় ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হওয়ার আগেই এই গ্রাম থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মাণ্ডবীর কাছে এই সালায়া গ্রামে থাকেন প্রায় ২৫০০ বাসিন্দা। তাঁদের মধ্যে বেশিরভাগই মৎস্যজীবী। 

গুজরাতের উপকূল এলাকায় বিএসএফ স্থানীয়দের জন্য তৈরি করেছে আশ্রয়স্থল। অন্যদিকে গুজরাতের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি ইতিমধ্যেই সেনা আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। সেনাবাহনী পৌঁছে গিয়েছে দেবভূমি দ্বারকাতে। ঘূর্ণিঝড় বিপর্যয় আছড়ে পড়লে পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই মোতায়েন হয়েছে সেনা। ঝড়ের কারণে দ্বারকাধীশ মন্দির ১৫ জুন পর্যন্ত বন্ধ রাখা হয়েছে।  

কড়া নিরাপত্তা রয়েছে উপকূলে

পোরবন্দর এবং ওখা- এই দুই স্থানে মোতায়েন রয়েছে পাঁচটি করে উদ্ধারকারী দল। এছাড়াও ১৫টি উদ্ধারকারী দল রয়েছে ভালসুরাতে। গোয়াতে আইএনএস হংস এবং মুম্বইতে আইএনএস শিকরা তৈরি রয়েছে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে গুজরাতে উপকূলে রওনা হবে ভারতীয় নৌসেনাবাহিনীর এই দুই জাহাজ। ভুজ এয়ারফোর্স স্টেশনেও তৈরি রয়েছে ভারতীয় বায়ু সেনাবাহিনীর গারুদা ইমার্জেন্সি রেসপন্স টিম। প্রস্তুত বায়ুসেনাবাহিনীর জওয়ানরাও। 

কচ্ছ জেলায় অনুভূত কম্পন

ক্রমশ গুজরাত উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয়। বুধবার সন্ধ্যায় একবার অনুভূত হয়েছে কম্পন। জানা গিয়েছে, রিখটার স্কেলে মাত্রা ৩.৫। গান্ধীনগরের Institute of Seismological Research জানিয়েছে বুধবার ১৪ জুন বিকেল ৫টা ৫মিনিট নাগাদ এই কম্পন অনুভূত হয়েছিল। তবে ক্ষয়ক্ষতি হয়নি কিছু। 

আরও পড়ুন- একঢাল ঘন -কালো চুল রয়েছে আপনার, লম্বা চুলের যত্নে অবশ্যই মেনে চলুন নিয়মগুলো

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget