এক্সপ্লোর

Hair Care Tips: একঢাল ঘন -কালো চুল রয়েছে আপনার, লম্বা চুলের যত্নে অবশ্যই মেনে চলুন নিয়মগুলো

Hair Care: চুলের স্বাস্থ্য ভাল রাখতে হলে তেলমশলা যুক্ত ভাজাভুজি খাবার একেবারেই বাদ দেওয়া উচিত। আয়রন এবং ভিটামিন বি ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন।

Hair Care Tips: একঢাল ঘন, কালো লম্বা চুল (Long Hair) থাকলে তার সৌন্দর্য্যই আলাদা। তবে লম্বা চুল (Hair Care Tips) রাখার বলা ভাল তার সঠিক ভাবে পরিচর্যা এবং যত্ন করা কিন্তু বেশ কঠিন কাজ। নিয়মিত যত্ন না করলে চুলের স্বাস্থ্য খারাপ হতে বেশি সময় লাগবে না। অনেকেই শখ করে বড় চুল রাখেন। কিন্তু তারপর এই একঢাল চুলের সঠিক পরিচর্যা করতে না পেলে চুল কেটে ছোট করে ফেলেন, কার্যত বাধ্য হন। কারণ চুল পড়ার পাশাপাশি, চুলের ডগা ফেটে যাওয়া-সহ একাধিক সমস্যা দেখা দেয়। 

লম্বা চুল রাখলে যত্ন করবেন কীভাবে

চিরুনির ব্যাপারে যত্নশীল হতে হবে- লম্বা চুল থাকলে মোটা দাঁড় যুক্ত চিরুনি ব্যবহার করুন। কাঠেন চিরুনি ব্যবহার করতে পারলে ভাল। এই ধরনের চিরুনি ব্যবহার করতে পারলে সহজে চুলের জট ছাড়াতে পারবেন। ফলে জট পড়ে চুল ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা কমবে। বড় চুলে খুব সহজে জট পড়ে যায়। তাই স্নানের পর চুল শুকিয়ে নিন এবং তারপর জট ছাড়িয়ে নেওয়া প্রয়োজন। রাতে ঘুমোতে যাওয়ার আগেও একবার ভালভাবে চুল আঁচড়ে জট ছাড়িয়ে নেওয়া প্রয়োজন। 

চুলে অয়েল ম্যাসাজ প্রয়োজন- চুলে পুষ্টি জোগায় তেল ম্যাসাজ। তাই যাঁদের বড় চুল রয়েছে তাঁরা সপ্তাহে অন্তত একবার তেল ম্যাসাজ করুন। নারকেল তেল ম্যাসাজ করতে পারলে সবচেয়ে ভাল। হাল্কা গরম করে নিন নারকেল তেল। তারপর আঙুলের ডগায় তেল নিয়ে মাথার তালু বা স্ক্যাল্প এবং লম্বা অংশে হাল্কা ভাবে ম্যাসাজ করতে হবে। কখনই জোরে ঘষে ম্যাসাজ করা চলবেনা।

নজর দিন খাওয়াদাওয়ায়- চুলের স্বাস্থ্য ভাল রাখতে হলে তেলমশলা যুক্ত ভাজাভুজি খাবার একেবারেই বাদ দেওয়া উচিত। আয়রন এবং ভিটামিন বি ও ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন। কারণ এইসব উপকরণের ঘাটতি হলেই চুল পড়ার সমস্যা বাড়ে। বিভিন্ন ধরনের মিনারেলস যুক্ত খাবার খাওয়ায় উচিত।

নিয়মিত ভাবে চুল ছাঁটতে হবে- নিয়ম করে চুল ছাঁটলে বা ট্রিম করলে ডগা ফাটার সমস্যা কমবে। চুলের গ্রোথ ভাল হবে। এর পাশাপাশি খুব শক্ত করে চুল বাঁধবেন না। এর ফলে চুলের ক্ষতি হয়। চুল পাতলা হয়ে যায়। মাঝখান থেকে চুল ভেঙে যেতে পারে। এর পাশাপাশি চুলের গোড়া আলগা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি/ডায়েট ফলো করার জন্য অবশ্যই বিশেষজ্ঞ / চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও সেইমতো নিয়ম মেনে চলুন।

আরও পড়ুন- পাতে কোন পেয়ারা? কাঁচা না কি পাকা? কোনটায় বেশি উপকার?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Knee Pain : হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
হাঁটুর ব্যথা মানেই কি অস্টিওআর্থারাইটিস? কী কী করলে আটকানো যায় নি-রিপ্লেসমেন্ট ?
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Cyclospora Outbreak : ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?
ভয়াবহ হারে ছড়াচ্ছে সাইক্লোস্পোরা ! আমেরিকায় ভরছে হাসপাতালের বেড, একাধিক মৃত্যু , কী থেকে সংক্রমণ?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget