এক্সপ্লোর

Viral News: অর্ধশতক ধরে নিষেধাজ্ঞা ছিল ভারতের এই গ্রামে, পুলিশি নিরাপত্তায় অবশেষে মন্দিরে ঢুকতে পারলেন দলিতরা

Tamil Nadu News: তামিলনাড়ুর তিরুআন্নামালাই জেলার চেলানকুপ্পম গ্রামের ঘটনা। সেখানে মারিয়াম্মান মন্দিরে দলিতদের প্রবেশ নিয়ে সংঘাত চলে আসছে বিগত কয়েক দশক ধরে।

চেন্নাই: এই ভারতেই রয়েছে আরও একটি ভারত। প্রায় নিত্যদিনই প্রমাণ মেলে তার। এবার প্রমাণ মিলল তামিলনাড়ুতে। প্রায় অর্ধশতক ধরে লড়াই চালিয়ে যাওয়ার পর, বুধবার সেখানে মন্দিরে প্রবেশের অধিকার পেলেন দলিত সম্প্রদায়ের মানুষজন। তবে খোলা মনে দর্শন হল না। পরিস্থিতি উদ্বেগজনক বুঝে পুলিশি নিরাপত্তা দিয়ে মন্দিরে প্রবেশ করতে হল তাঁদের। সেই খবর ছড়িয়ে পড়েছে মুখে মুখে। (Viral News)

তামিলনাড়ুর তিরুআন্নামালাই জেলার চেলানকুপ্পম গ্রামের ঘটনা। সেখানে মারিয়াম্মান মন্দিরে দলিতদের প্রবেশ নিয়ে সংঘাত চলে আসছে বিগত কয়েক দশক ধরে। অবশেষে বুধবার মন্দিরে ঢোকার সুযোগ পেলেন দলিত সম্প্রদায়ের প্রায় ২৫০ মানুষ। পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে মন্দিরে প্রবেশ করলেন তাঁরা, আবার পুলিশি নিরাপত্তাতেই দর্শন সেরে বেরিয়ে গেলেন। (Tamil Nadu News)

মন্দিরে প্রবেশ নিয়ে সম্প্রতি প্রাক্তন দুই সহপাঠীর মধ্যে সংঘাত বাধে। তাঁদের মধ্যে একজন দলিত সম্প্রদায়ের, অন্য জন বান্নিয়ার সম্প্রদায়ের। সোশ্যাল মিডিয়ায় কথা কাটাকাটি বচসা থেকে ঝামেলা জল গড়ায় স্থানীয় স্তর পর্যন্ত।  তার জেরে দলিত সম্প্রদায়ের মন্দিরে ঢোকার অধিকার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। তাতে তেতে ওঠে পরিস্থিতি। দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে দফায় দফায় বাধে সংঘর্ষও। 

আরও পড়ুন: Cheetah Deaths: বিজ্ঞানসম্মত প্রশিক্ষণ নেই কারও, বিশেষজ্ঞদের মতামতও শোনা হচ্ছে না, অব্যবস্থার জন্যই চিতামৃত্যু, বিদেশ থেকে এল চিঠি

এর পর, জেলা রাজস্ব দফতরে বিষয়টি উত্থাপন করেন দলিত সম্প্রদায়ের মানুষজন। মন্দিরে প্রবেশাধিকার চেয়ে আবেদন জানানো হয়। প্রশাসন সাহায্য় না করলে, ২ অগাস্ট তাঁরা মন্দিরে ঢুকবেন এবং কিছু ঘটলে তার দায় প্রশাসনের উপর বর্তাবে বলে জানিয়ে দেওয়া হয়। তাতেই প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়। ভেলোর রকেঞ্জের ডিজি নিজে তৎপরতা দেখান। আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রস্তুত করা হয় বিরাট পুলিশবাহিনী।

যে চেল্লানকুপ্পম গ্রামের ঘটনা, সেখানে ১৩০০ পরিবারের বাস। ওই গ্রামে দলিতরাই সংখ্যালঘু। মারিয়াম্মান মন্দির হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এনডাওমেন্টস-এর আওতায় পড়ে। বিয়ের পর ওই মন্দিরে গিয়ে আশীর্বাদ নেওয়ার চল রয়েছে নবদম্পতিদের মধ্যে। সেখানে গিয়ে কিছু কামনা করলে, তা অবশ্যই মেলে বলেও বিশ্বাস রয়েছে স্থানীয়দের মধ্যে। কিন্তু বিগত ৫০ বছরের বেশি সময় ধরে ওই মন্দিরে দলিতদের প্রবেশ নিষিদ্ধ ছিল। বুধবার সেই বেড়াজাল ভাঙল। ফুল, মালা, ফল, মিষ্টি নিয়ে মন্দিরে পুজো দিলেন দলিত সম্প্রদায়ের মানুষজন। অশান্তি আটকাতে কড়া নিরাপত্তার ব্যবস্থা হয়েছিল। শেষ পর্যন্ত কোনও অনভিপ্রেত ঘটনা ঘটেনি।

সেরা শিরোনাম

Accident News: দ্রুত গতিতে ধেয়ে আসছে ট্রাক, হাইওয়ে পারাপারের সময় ভয়ঙ্কর দুর্ঘটনা, অবলা প্রাণীর পালকে পিষে দিল চোখের নিমেষে
দ্রুত গতিতে ধেয়ে আসছে ট্রাক, হাইওয়ে পারাপারের সময় ভয়ঙ্কর দুর্ঘটনা, অবলা প্রাণীর পালকে পিষে দিল চোখের নিমেষে
SIR Row: 'ভোট চুরির অভিযোগ তোলা ঠিক নয়', জ্ঞানেশের পাশে ৪২ জন অবসরপ্রাপ্ত বিচারপতি, দেশবাসীর উদ্দেশে লিখলেন চিঠি
'ভোট চুরির অভিযোগ তোলা ঠিক নয়', জ্ঞানেশের পাশে ৪২ জন অবসরপ্রাপ্ত বিচারপতি, দেশবাসীর উদ্দেশে লিখলেন চিঠি
West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Plague Outbreak: প্লেগের প্রাদুর্ভাব কি নতুন মহামারীতে পরিণত হবে ? এটি কতটা বিপজ্জনক ? প্রতিরোধের উপায় কী ?
প্লেগের প্রাদুর্ভাব কি নতুন মহামারীতে পরিণত হবে ? এটি কতটা বিপজ্জনক ? প্রতিরোধের উপায় কী ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget