এক্সপ্লোর

Darul Uloom Deoband Update: ছেলে-মেয়েদের একসঙ্গে শিক্ষায় আপত্তি, জমিয়তের পর এবার বিরেধিতা দেওবন্দের

এ প্রসঙ্গে দেওবন্দের মুখপাত্র আসরাফ উসমানি বলেন, ''আমরা নারী শিক্ষার বিরোধী নই। মেয়েদের শিক্ষার জন্য আলাদা ভালো শিক্ষা প্রতিষ্ঠান থাকা উচিত। তবে ছেলে-মেয়েদের একসঙ্গে শিক্ষা ব্যবস্থার বিরোধী আমরা।''

শাহারনপুর: এবার ছেলে-মেয়েদের একসঙ্গে শিক্ষায় আপত্তি তুলল উত্তরপ্রদেশের মাদ্রাসা দারুল-উলুম-দেওবন্দ। সম্প্রতি এই দাবি করেছিল রাজ্যের আরও এক মুসলিম সংগঠন জমিয়ত-উলেমা-এ হিন্দ। এদিন সেই দাবিকে সমর্থন করেছে দেওবন্দ। মাদ্রাসার মুখপাত্র জানিয়েছে, ছেলে-মেয়েদের একসঙ্গে পড়াশোনা কঠোরভাবে নিষিদ্ধ করা উচিত।

এ প্রসঙ্গে দেওবন্দের মুখপাত্র আসরাফ উসমানি বলেন, ''আমরা নারী শিক্ষার বিরোধী নই। মেয়েদের শিক্ষার জন্য আলাদা ভালো শিক্ষা প্রতিষ্ঠান থাকা উচিত। তবে ছেলে-মেয়েদের একসঙ্গে শিক্ষা ব্যবস্থার ঘোরতর বিরোধী আমরা।'' সোমবারই মেয়েদের জন্য পৃথক স্কুল ও কলেজ স্থাপনের কথা বলে মুসলিম সংগঠন জমিয়ত উলেমা-এ-হিন্দ। সংগঠনের তরফে বলা হয়, অমুসলিমদের উচিত তাদের মেয়েদের অনৈতিকতা এবং অসদাচরণ থেকে দূরে রাখার জন্য কো-এডুকেশন বর্জন করা।

এক বিবৃতিতে জমিয়তের প্রধান আরশাদ মাদানি বলেন, দেশে ধর্মীয় ও আদর্শবাদের যে সংঘাত তৈরি হয়েছে তা একমাত্র উচ্চশিক্ষার মাধ্যমেই দূর হতে পারে। কোনও টেকনোলজি বা হাতিয়ার দিয়ে এই সংঘর্ষের বিরুদ্ধে লড়া যাবে না। যুব প্রজন্মের মধ্যে উচ্চশিক্ষার আলো ঢুকলেই এই এইসব সংঘাত দূর হয়ে যাবে।

এই বলেই অবশ্য থেমে থাকেননি মাদানি। তাঁর মতে, স্বাধীনতার পর থেকেই মুসলিমদের শিক্ষার ক্ষেত্র থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। এটা একটা পরিকল্পিত চেষ্টা। যদিও এইসবের পরও মুসলিমরা নিজেদের শিক্ষার পরিসর থেকে দূরে রাখেনি। যার সবথেকে বড় উদাহরণ মাদ্রাসা। শিক্ষার জন্য মাদ্রাসা তৈরি করেছে মুসলিমরা। 

তবে এই প্রথমবার নয়। অতীতেও জমিয়তের মুখে নারীদের আলাদা শিক্ষার কথা শোনা গিয়েছে। যা নিয়ে সমালোচনা হয়েছে প্রচুর। যদিও নিজেদের চিন্তাধারা থেকে সরে আসেনি এই মুসলিম সংগঠন। এবার সেই তালিকায় নাম লিখিয়েছে দারুল উলুম দেওবন্দ। উত্তরপ্রদেশের সাম্প্রতিক চিত্র বলছে, আগামী বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে 'মেপে পা ফেলছেন' মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ইতিমধ্যেই ইউপির শিক্ষা ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। যেখানে তিনি বলেছেন, আধুনিক প্রযুক্তির সঙ্গে স্থানীয় সংস্কৃতি ও আধ্যাত্মিক ঐতিহ্যের মেল বন্ধনের মাধ্যমেই সমাজের বিকাশ হবে। সেটাই হল আসল শিক্ষা।

 

সেরা শিরোনাম

Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Dushyant Gautam Appointed Governor: VVIP-দের সঙ্গ দিতে রাজি হননি, অঙ্কিতা ভন্ডারী হত্যাকাণ্ডে ফের পারদ চড়ছে, দুষ্মন্তকে রাজ্যপাল নিয়োগে বিতর্ক
VVIP-দের সঙ্গ দিতে রাজি হননি, অঙ্কিতা ভন্ডারী হত্যাকাণ্ডে ফের পারদ চড়ছে, দুষ্মন্তকে রাজ্যপাল নিয়োগে বিতর্ক
Meerut Case: পরকীয়ার কারণে স্বামীকে মেরে নীল ড্রামে, সাহিল-মুসকানকে ফাঁসির সাজা দিল আদালত
পরকীয়ার কারণে স্বামীকে মেরে নীল ড্রামে, সাহিল-মুসকানকে ফাঁসির সাজা দিল আদালত
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও

ভিডিও

Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget