এক্সপ্লোর

ভারতের জাতীয় স্বার্থের পরিপন্থী কাজকর্মে জড়িত বলে ডেবির ভিসা বাতিল, দাবি সরকারি সূত্রে

সোমবার নয়াদিল্লি বিমানবন্দর থেকেই ফিরিয়ে দেওয়া হয় ডেবিকে, যা নিয়ে শোরগোল ছড়িয়ে পড়ে। তিনি কাশ্মীর সংক্রান্ত ব্রিটিশ পার্লামেন্টের একটি কমিটির চেয়ারম্যান। গত বছর জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছিলেন তিনি। সেজন্যই তাঁকে ভারতে ঢোকার অনুমতি না দেওয়ার অভিযোগ ওঠে।

নয়াদিল্লি: ভারত-বিরোধী কার্যকলাপে যুক্ত বলেই ই-বিজনেস ভিসা বাতিল করা হয়েছে ব্রিটিশ লেবার এমপি ডেবি অ্যাব্রাহামসের। বাতিলের পদক্ষেপ তাঁকে ১৪ ফেব্রুয়ারি জানিয়েও দেওয়া হয়। সরকারি সূত্র মঙ্গলবার জানিয়েছে এ কথা। তিনি ভারতের জাতীয় স্বার্থের পরিপন্থী কাজকর্মে সামিল বলে অভিযোগ করেছে কেন্দ্র। সোমবার নয়াদিল্লি বিমানবন্দর থেকেই ফিরিয়ে দেওয়া হয় ডেবিকে, যা নিয়ে শোরগোল ছড়িয়ে পড়ে। তিনি কাশ্মীর সংক্রান্ত ব্রিটিশ পার্লামেন্টের একটি কমিটির চেয়ারম্যান। গত বছর জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছিলেন তিনি। সেজন্যই তাঁকে ভারতে ঢোকার অনুমতি না দেওয়ার অভিযোগ ওঠে। পরদিনই ভারত সরকারের তরফে জানানো হল, ভিসা বা ইলেকট্রনিক ভ্রমণসংক্রান্ত অনুমতি প্রদান, বাতিল বা প্রত্যাহার, পুরোটাই কোনও দেশের চূড়ান্ত অধিকারের মধ্যে পড়ে। ডেবিকে গত বছরের ৭ অক্টোবর ই-বিজনেস ভিসা দেওয়া হয়, যার মেয়াদ রয়েছে ২০২০-র ৫ অক্টোবর পর্যন্ত। ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বৈঠক, আলোচনায় যোগ দিতেই তাঁকে ওই ভিসা মঞ্জুর করা হয়। সরকারি সূত্রটি বলেছে, কোনও সময়েই ব্যবসা সংক্রান্ত বৈঠকে যোগদানের জন্য ইস্যু করা ই-বিজনেস ভিসাকে পরিবার, বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা করার জন্য ব্য়বহার করা যায় না, যেমনটা উনি দাবি করেছেন। সূত্রে বলা হয়েছে, ভারতের জাতীয় স্বার্থের পরিপন্থী কার্যকলাপে প্রশ্রয়, মদত দেওয়ার জন্য ১৪ ফেব্রুয়ারি তাঁর ই-বিজনেস ভিসা প্রত্যাহার করা হয়। সেদিনই তাঁকে এই সিদ্ধান্ত জানানো হয়। সোমবার সরকারি কর্তারা জানিয়েছিলেন, ডেবিকে ই-বিজনেস ভিসা বাতিলের বিষয়টি আগাম জানানো হয়েছিল। এদিকে ডেবি ট্যুইট করেছেন, খুবই হতাশার ব্যাপার যে, এক বন্ধু আরেক বন্ধুর সম্মান বজায় রেখে তাঁর সমালোচনা করতে পারছেন না।এটা কি সুস্থ গণতন্ত্রের নমুনা? তাঁর ভিসার মেয়াদ যে এ বছরের অক্টোবর পর্যন্ত ছিল, প্রমাণ করতে ভিসার একটি ছবিও পোস্ট করেন ডেবি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Woman Mysterious Death : নিউটাউনে তরুণীর রহস্যমৃত্যু, রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল লিভ-ইন পার্টনারকে
নিউটাউনে তরুণীর রহস্যমৃত্যু, রক্তাক্ত অবস্থায় পাওয়া গেল লিভ-ইন পার্টনারকে
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
ABP Ananda Top 10,20 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,20 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Sonam Wangchuk: 'নির্মমভাবে আন্দোলন প্রতিরোধের চেষ্টা..', প্রতিবাদে হাসপাতাল থেকে অনশন চালিয়ে যাওয়ার বার্তা সোনম ওয়াংচুকের
'নির্মমভাবে আন্দোলন প্রতিরোধের চেষ্টা..', প্রতিবাদে হাসপাতাল থেকে অনশন চালিয়ে যাওয়ার বার্তা সোনম ওয়াংচুকের

ভিডিও

Delhi News:
Madan Mitra:
Chok Bhanga 6ta। '২১ জুলাই' রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর | CJP-র বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র দিল্লি
Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget