এক্সপ্লোর

রাফালের অবস্থা যাতে বোফর্সের মত না হয়, তাই এই চুক্তি সমর্থন করেছি, জানালেন প্রাক্তন বায়ুসেনা প্রধান ধানোয়া

ধানোয়া ও আর এক প্রাক্তন বায়ুসেনা প্রধান হোমি মেজর এক বাক্যে বলেছেন, রাফাল চিনের রে-২০ যুদ্ধবিমানের থেকে অনেক এগিয়ে। জে-২০ আসলে কেমন তা বিশ্ব জানে না, জানা সম্ভবও নয়। রাফাল অনেক উন্নত, বলেছেন মেজর।

নয়াদিল্লি: আশির দশকের মাঝামাঝি বোফর্স রাইফেল নিয়ে যে তীব্র রাজনৈতিক বিতর্ক হয়েছিল তার ফলে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। রাফাল মাল্টি রোল জেটের অবস্থা যাতে বোফর্সের মত না হয়, তাই এই চুক্তি প্রকাশ্যে সমর্থন করেন তিনি। জানালেন প্রাক্তন বায়ুসেনা প্রধান বিএস ধানোয়া। বোফর্স চুক্তিকে কাটমানি খাওয়ার অভিযোগ নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল ভারতের রাজনীতি। রাজীব গাঁধী ভোটে হেরে যান, ক্ষমতায় আসে বিশ্বনাথপ্রতাপ সিংহ সরকার। সেই বিতর্কে প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরণে বিরাট ধাক্কা লাগে, সামরিক প্রয়োজনে কেনাকাটা সংক্রান্ত কোনওরকম চুক্তিতে যেতেই কূটনীতিকরা ভয় পাচ্ছিলেন। ধানোয়া বলেছেন, তিনি চাননি, রাফালের অবস্থাও বোফর্সের মত হোক। সামরিক প্রয়োজনে চুক্তি নিয়ে রাজনীতিকরণের তাঁরা ঘোরতর বিরোধী। রাফালে বায়ুসেনার ক্ষমতাবৃদ্ধির প্রশ্ন, তাই তা তিনি প্রকাশ্যে সমর্থন করেছেন। ৫৯,০০০ টাকায় ফ্রান্স থেকে ৩৬টি রাফাল ক্রয় চুক্তির প্রায় ৪ বছর পর বুধবার ভারতে এসেছে প্রথম ব্যাচের ৫টি যুদ্ধ বিমান। ১৯৯৭-এ রাশিয়া থেকে সুখোই-৩০কে কেনার ২৩ বছর পর নয়া যুদ্ধবিমান পেল ভারতীয় বায়ুসেনা। ধানোয়া বলেছেন, রাফাল বায়ুসেনাকে এক লাফে বিরাট ক্ষমতাশালী করে দিল, প্রযুক্তির দিক থেকেও দূর হল দীর্ঘদিনের খামতি। এতে তিনি অত্যন্ত খুশি। আর এক প্রাক্তন বায়ুসেনা প্রধান, অবসরপ্রাপ্ত এয়ার চিফ মার্শাল অরূপ রাহার আমলে রাফাল চুক্তি হয়। তিনিও বলেছেন, রাফাল ভারতীয় বায়ুসেনার ক্ষমতাবৃদ্ধি করল, তবে তাঁর মতে, ৩৬টি নয়, অন্তত ১২৬টি অত্যাধুনিক যুদ্ধবিমান দরকার। ধানোয়া ও আর এক প্রাক্তন বায়ুসেনা প্রধান হোমি মেজর এক বাক্যে বলেছেন, রাফাল চিনের রে-২০ যুদ্ধবিমানের থেকে অনেক এগিয়ে। জে-২০ আসলে কেমন তা বিশ্ব জানে না, জানা সম্ভবও নয়। রাফাল অনেক উন্নত, বলেছেন মেজর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

Burdwan Medical: থ্রেট কালচারে নাম জড়ানো অভীক দে-কে জিজ্ঞাসাবাদ তদন্ত কমিটির
Jharkhand News: ন্যায়ের বিরুদ্ধে আপোসহীন লড়াই ছাত্র-যুবদের, মাথা নোয়াল হেমন্ত সোরেনের সরকারও
Akhrujjaman:
Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget