এক্সপ্লোর

Delhi News: যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত দিল্লির 'বাবা' নাকি লিখেছেন ২৮টি বই !

Swami Chaitanyananda Saraswati: দিল্লির 'বাবা'- র কুকীর্তি ফাঁস হয়েছে আগেই। বছর ৬২- র স্বঘোষিত 'গডম্যান' স্বামী চৈতন্যনন্দের বিরুদ্ধে উঠেছে সাংঘাতিক।

Delhi News: স্বামী চৈতন্যনন্দ সরস্বতী, আগে নাম ছিল স্বামী পার্থসারথি। দিল্লির এই 'বাবা'- র বিরুদ্ধে উঠেছে যৌন হেনস্থার অভিযোগ। এবার জানা গিয়েছে, এই 'বাবা'- ই নাকি লিখেছেন ২৮টি বই। অনলাইনে বিভিন্ন ই-কমার্স সংস্থার ওয়েবসাইটে উপলব্ধও রয়েছে এইসব বই। তাছাড়াও এই বইগুলিতে বিশ্বের বিখ্যাত, তাবড়, প্রথিতযশা লোকেদের পর্যালোচনাও রয়েছে। আপাতত পলাতক দিল্লির এই 'বাবা'। তাঁর খোঁজে দিল্লি পুলিশের একাধিক টিম তল্লাশি অভিযান চালাচ্ছে। 

দিল্লির 'বাবা'- র কুকীর্তি ফাঁস হয়েছে আগেই। বছর ৬২- র স্বঘোষিত 'গডম্যান' স্বামী চৈতন্যনন্দের বিরুদ্ধে উঠেছে সাংঘাতিক অভিযোগ। দিল্লির বসন্ত কুঞ্জ এলাকায় একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এই 'বাবা'। তাঁর বিরুদ্ধে অভিযোগ, ওই সংস্থায় পড়তে আসা ছাত্রীদের, বিশেষ করে যাঁরা আর্থিক ভাবে অনগ্রসর পিছিয়ে থাকা পরিবার থেকে পড়তে এসেছে, স্কলারশিপ নিয়ে তাঁদের নিশানা বানাতেন। অশ্লীল ভাষা প্রয়োগ করে এইসব ছাত্রীদের মেসেজ করতেন। রাতবিরেতে নিজের ঘরে ডেকে পাঠাতেন। বিনা খরচে বিদেশ ভ্রমণের প্রলোভন দেখাতেন। জোর করে শারীরিক সম্পর্কও করতে চাইতেন। ইতিমধ্যেই ১৭ জন ছাত্রী এই 'বাবা'- র বিরুদ্ধে মুখ খুলেছেন। 

অভিযুক্ত স্বামী চৈতন্যনন্দ নিজেকে বলতেন সঞ্চালক। বসন্ত কুঞ্জের শ্রী সারদা ইন্সটিটিউট অফ ইন্ডিয়ান ম্যানেজমেন্টের চেয়ারম্যান হিসেবে নিজেকে পরিচিতি দিতেন তিনি। দিল্লির ওর আশ্রমে হানা দিয়ে একটি গাড়িরও খোঁজ পেয়েছে পুলিশ, যার নম্বর প্লেট ভুয়ো। দূতাবাসের কূটনৈতিকের জালি নম্বর প্লেট লাগানো রয়েছে ওই গাড়িতে। ই-কমার্স সংস্থায় পাওয়া যায় এমন একটি বইতে উল্লেখ রয়েছে অ্যাপেলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জোবসের কথা। এছাড়াও জাতি সঙ্ঘের প্রাক্তন সেক্রেটারি-জেনারেল, বান-কি-মুনের উল্লেখও রয়েছে ওই বইতে। 

পুলিশ সূত্রে খবর, ৩২ জন ছাত্রীর মধ্যে অন্তত ১৭ জন তাঁদের বয়ান দিয়েছেন। সকলের তরফেই অভিযোগ এসেছে স্বামী চৈতন্যনন্দের বিরুদ্ধে। অশ্লীল ভাষার ব্যবহার, আপত্তিজনক মেসেজ পাঠানো- কোনও কিছুতেই পিছিয়ে ছিলেন না অভিযুক্ত ব্যক্তি, এমনই অভিযোগ জানিয়েছেন ছাত্রীরা। আরও অভিযোগ, এই ব্যক্তি ছাত্রীদের সঙ্গে জোর করে শারীরিক সম্পর্কও করতেন অভিযুক্ত ব্যক্তি। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত স্বামী চৈতন্যনন্দ ছাত্রীদের নিজের ঘরে ডেকে পাঠাতেন। তারপর বিনামূল্যে বিদেশ ভ্রমণের প্রলোভন দেখাতেন। সেই সঙ্গে মেসেজে চলত অত্যন্ত 'নোংরা' ভাষায় চ্যাট। ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ যৌন হেনস্থার মামলা রুজু করেছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আরও অনেক ধারাতেই মামলা দেওয়া হয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
PM Modi NCPI Meeting: আলোচনায় বাংলার উন্নয়ণ, খোঁজ নিলেন প্রত্যেকের স্বাস্থ্যেরও, মোদি সাক্ষাতে আপ্লুত কাকলিরা
আলোচনায় বাংলার উন্নয়ণ, খোঁজ নিলেন প্রত্যেকের স্বাস্থ্যেরও, মোদি সাক্ষাতে আপ্লুত কাকলিরা
Sumit Roy: অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়
অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়
Free Mobile Recharge: ছাত্রদের জন্য ৩ মাস মোবাইল রিচার্জ ফ্রি ? সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর এই ভিডিয়ো
ছাত্রদের জন্য ৩ মাস মোবাইল রিচার্জ ফ্রি ? সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর এই ভিডিয়ো

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget