এক্সপ্লোর

জেএনইউয়ের প্রতিবাদ সভায় হাজির হওয়ায় দীপিকার ছবি বয়কটের ডাক দিল্লি বিজেপি নেতার

বলিউডের একাধিক শিল্পী-কলাকুশলী ইতিমধ্যে জেএনইউয়ের পড়ুয়াদের ওপর আক্রমণের কঠোর নিন্দা করে বিবৃতি দিয়েছেন।

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) প্রতিবাদসভায় হাজির হওয়ায় দীপিকা পাড়ুকোনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তাঁর ছবি বয়কট করার ডাক দিলেন দিল্লি বিজেপির নেতা তেজিন্দার সিংহ বাগ্গা। গত রবিবার সন্ধ্যায় টানা দুঘন্টা ধরে জেএনইউয়ের ক্যাম্পাসে তান্ডব চালায় মুখোশধারী দুষ্কৃতীরা যারা বিজেপি-আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপির সদস্য বলে অভিযোগ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ও বাম ছাত্র সংগঠন ও বিরোধী দলগুলির। জখম হন সংসদের সভানেত্রী ঐশী ঘোষ সহ একাধিক ছাত্রছাত্রী। তাদের বাঁচাতে গিয়ে আঘাত পান অধ্যাপিকা সুচরিতা সেন সহ অনেকে। রবিবারের ঘটনার প্রতিবাদে আজ সন্ধ্যায় জেএনইউয়ে সভার আয়োজন করে পড়ুয়ারা। সেখানে সেখানকার ছাত্র সংসদের প্রাক্তন নেতা কানহাইয়া কুমার সহ অনেকে ভাষণ দেন। সেখানেই হাজির হন দীপিকা। এজন্য তাঁকে তোপ দেগে বিজেপি নেতা বাগ্গা বলেন, টুকড়ে টুকড়ে গ্যাং ও আফজল গ্যাংকে সমর্থন করছেন তিনি। তাঁর সব ছবি বয়কট করা হোক। বলিউডের একাধিক শিল্পী-কলাকুশলী ইতিমধ্যে জেএনইউয়ের পড়ুয়াদের ওপর আক্রমণের কঠোর নিন্দা করে বিবৃতি দিয়েছেন। এদিন কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই জেএনইউয়ের হামলার জন্য বিজেপির যুক্ত থাকার অভিযোগ উড়িয়ে দাবি করেন, বিজেপির কোনও কর্মী বা নেতা হিংসায় প্ররোচনা দিতে পারেন না, হামলার পিছনে কংগ্রেস, আমআদমি পার্টির (আপ) হাত থাকার অভিযোগ করেন তিনি। বলেন, বিজেপি আইনশৃঙ্খলায় বিশ্বাস করে। দলের কোনও নেতা, কর্মী এমন হামলা বা কাউকে উসকানি দেওয়ার কথা ভাবতেই পারেন না। এটা কংগ্রেস, কমিউনিস্ট, অরবিন্দ কেজরিবালের কারসাজি। নিত্যানন্দ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, জেএনইউয়ে হামলা বিরোধী দলগুলির চক্রান্তের অংশ। আমি ওদের বলতে চাই, ছাত্ররা আমাদের দেশের ভবিষ্যত্ এবং সেজন্য কংগ্রেস, কেজরিবালের মতো লোকজনকে ছাত্রদের বিপথে পরিচালিত না করার আবেদন করব। আজ সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) সমর্থনে শান্তি মিছিল বের করেন নিত্যানন্দ ও বিজেপি নেতা বিজয় গোয়েল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kaustav Bagchi: কৌস্তভ বাগচীর বাড়ির সামনে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ, বাইকে করে এসে গুলি করার, বোমা মারার হুমকি
কৌস্তভ বাগচীর বাড়ির সামনে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ, বাইকে করে এসে গুলি করার, বোমা মারার হুমকি
Kolkata News: জঙ্গি কার্যকলাপে কলকাতা ও রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে ED-র হানা, গুরুতর অভিযোগ উঠে এল এবার..
জঙ্গি কার্যকলাপে কলকাতা ও রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলিতে ED-র হানা, গুরুতর অভিযোগ উঠে এল এবার..
CM Suvendu Adhikari On Rath Yatra 2026: রথযাত্রায় যোগ দিলেন মুখ্যমন্ত্রী, ফের কোনও বড় ঘোষণা ?
রথযাত্রায় যোগ দিলেন মুখ্যমন্ত্রী, ফের কোনও বড় ঘোষণা ? " আগামী পয়লা আগষ্ট থেকে.."
Road Accident: রথের দিনের ভয়াবহ পথ দুর্ঘটনা, রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের
রথের দিনের ভয়াবহ পথ দুর্ঘটনা, রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Puri Rath Yatra: 'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
Embed widget