এক্সপ্লোর

Social Media App: দিল্লি বিস্ফোরণকাণ্ডের সময় এই অ্যাপের মাধ্যমে যোগাযোগ করত জঙ্গিরা! শেষ কী কথা হয়েছিল চ্যাটে?

ওই অ্যাপে অ্যাকাউন্ট তৈরি করতে মোবাইল নম্বরের প্রয়োজন হয় না। মুজম্মিলকে জেরা করে এই তথ্য জানতে পেরেছেন তদন্তকারীরা।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • জইশ-ই-মহম্মদের চিকিৎসকরা এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করতেন।
  • ধৃতদের ডায়েরিতে সাঙ্কেতিক ভাষায় লেখা জঙ্গি পরিকল্পনার তথ্য।
  • আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ধৃত ডাক্তারদের যোগ মিলেছে।
  • গাড়িটি বিশ্ববিদ্যালয়ের ভিতরেই দীর্ঘ দিন ধরে পার্ক করা ছিল।

নয়া দিল্লি: জইশ-ই-মহম্মদের ফরিদাবাদ-সাহারানপুর মডিউলের বিস্ফোরক তথ্য ফাঁস। বিশেষ এনক্রিপ্টেড মেসেঞ্জার অ্যাপের মাধ্যমে জৈশ হ্যান্ডলারদের সঙ্গে ধৃত চিকিৎসকদের যোগাযোগ। 'সেশন' নামে এনক্রিপ্টেড মেসেঞ্জার অ্যাপের মাধ্যমে যোগাযোগ। হ্যান্ডলারদের সঙ্গে যোগাযোগ বিস্ফোরণের মাস্টারমাইন্ড উমর ও মুজাম্মিলের।

ওই অ্যাপে অ্যাকাউন্ট তৈরি করতে মোবাইল নম্বরের প্রয়োজন হয় না। মুজম্মিলকে জেরা করে এই তথ্য জানতে পেরেছেন তদন্তকারীরা। যে জইশ হ্যান্ডলারের সঙ্গে মুজাম্মিলের যোগাযোগ, তার ছদ্মনাম আবু উকসা। তুরস্কের ভার্চুয়াল নম্বর ব্যবহার করত আবু উকসা, মুজাম্মেলকে জেরা করে করে জানতে পেরেছেন তদন্তকারীরা। 

অন্যদিকে দিল্লি বিস্ফোরণকাণ্ডে ফের প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য। চিকিৎসক মুজাম্মিল শাকিল ও বিস্ফোরণের মাস্টারমাইন্ড উমর-উন-নবির ডায়েরির হদিশ। ডায়েরিতে সাঙ্কেতিক ভাষায় লেখা বহু তথ্য। সঙ্কেত ডিকোড করলে আঁচ মিলতে পারে জঙ্গিদের গোপন পরিকল্পনার। ডায়েরিতে ৮ থেকে ১২ নভেম্বরের বিশেষ উল্লেখ, খবর সূত্রের। বিস্ফোরণ ঘটেছে ১০ নভেম্বর, ৮ থেকে ১২ তারিখের মধ্যে আর কী পরিকল্পনা ছিল জঙ্গিদের? ডায়েরিতে রয়েছে ২৫ জনের নাম। এদিকে, দলের বাকিরা কোথায়? চলছে সেই খোঁজ। এই ২৫ জনের বেশিরভাগ জম্মু-কাশ্মীর এবং ফরিদাবাদের বাসিন্দা। তদন্তকারীদের অনুমান, বেশ কয়েকদিন ধরেই সন্ত্রাসের পরিকল্পনা করছিল অভিযুক্তরা। 

এদিকে, পুলিশ সূত্রে দাবি, দিল্লি বিস্ফোরণ এবং ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় ধৃত একাধিক ডাক্তারের সঙ্গে ফরিদাবাদেরই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের যোগ মিলেছে। এই প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, আল ফালাহ বিশ্ববিদ্য়ালয় কি ডাক্তার-জঙ্গিদের চক্রান্তের ল্যাবরেটরি ছিল?

পুলিশ সূত্রে দাবি, দিল্লির বিস্ফোরণে যে i20 গাড়িটি ব্যবহার করা হয়। সেটি চালাচ্ছিল কাশ্মীরের পুলওয়ামার বাসিন্দা, চিকিৎসক মহম্মদ উমর উন নবি। পুলিশ সূত্রে দাবি, এই উমর উন নবি ছিলেন আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। ধৃত চিকিৎসক মুজাম্মিলও এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ।                                           

আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে বসেই কি বিস্ফোরণের ছক কষা হয়েছিল? পুলিশ সূত্রে দাবি, তদন্তে আরও মারাত্মক তথ্য সামনে এসেছে। সূত্রের দাবি, দিল্লি বিস্ফোরণে ব্যবহৃত i20 গাড়িটি, দীর্ঘদিন ধরে এই বিশ্ববিদ্যালয়ের ভিতরেই পার্ক করা ছিল।                                 

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী
এত নোংরা শৌচালয় ? সরকারি অফিসে নিজেই বাথরুম সাফাই করলেন মন্ত্রী
Hyderabad Aston Martin Crash: সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'

ভিডিও

Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের
BJP Government: 'যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীককে অসম্মান করা হয়েছে', বললেন অর্থমন্ত্রী
Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget