এক্সপ্লোর

Delhi CM Rekha Gupta: দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলার চেষ্টা ! পাকড়াও অভিযুক্ত

Delhi News: মুখ্যমন্ত্রীর আবাসে জন শুনানি অনুষ্ঠান চলাকালীন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলার চেষ্টা।

Delhi CM Rekha Gupta: দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলার চেষ্টা। মুখ্যমন্ত্রীর আবাসে জন শুনানি অনুষ্ঠান চলাকালীন হামলার চেষ্টা। অভিযুক্তর হাতে কিছু নথিপত্র ছিল, দাবি দিল্লি পুলিশের। অভিযুক্তকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। সিভিল লাইন্স থানায় অভিযুক্তকে নিয়ে গিয়ে চলছে জেরা। অভিযুক্ত কি একাই ছিল, নাকি সঙ্গী ছিল অন্য কেউ? জন শুনানিতে হাজির সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দিল্লির মুখ্যমন্ত্রীর উপর হামলার কড়া সমালোচনা বিজেপির। মুখ্যমন্ত্রীই যদি নিরাপদ না থাকেন, তবে সাধারণ মহিলারা কীভাবে সুরক্ষিত থাকবেন? প্রশ্ন কংগ্রেসের। 

 

জানা গিয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে এই হামলার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বলা হচ্ছে, বছর ৩০- এর এক ব্যক্তি আজ মুখ্যমন্ত্রীর বাসভবনে জন শুনানির অনুষ্ঠান চলাকালীন, তাঁর উপর হামলা চালায়। রেখা গুপ্তার নিরাপত্তারক্ষী প্রায় সঙ্গে সঙ্গেই হামলাকারীকে পাকড়াও করে। সাধারণ মানুষের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই সাক্ষাতে, আর পাঁচজনের সঙ্গে ওই ব্যক্তিও দাবি করেছেন, তিনিও অভিযোগ জানাতেই এসেছিলেন। আপাতত এই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কে বা কারা এই ঝামেলার সঙ্গে যুক্ত, কেন এ হেন ঘটনা ঘটানো হল, তা তদন্ত করে দেখছে পুলিশ। 

 

এই ঘটনার পর দ্রুত দিল্লি মুখ্যমন্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দ্রুত দিল্লি পুলিশ পৌঁছয় দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে। ওই এলাকা নিরাপদ করা হয় তড়িঘড়ি। প্রতি সপ্তাহেই নিজের বাসভবনে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জন শুনানি নামের এই বৈঠক করেন। সেখানে সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন তিনি। বুধবার সকালে এই মিটিংয়েই ঘটে গিয়েছে এমন অপ্রীতিকর ঘটনা। বর্ষীয়ান বিজেপি নেতা হরিশ খুরানা জানিয়েছেন, চুলের মুঠি টেনে রেখা গুপ্তাকে সপাটে চড় কষিয়েছেন অভিযুক্ত। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন তিনি। এই ঘটনা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কিনা তা জানতে পুলিশের খতিয়ে তদন্ত করা উচিত বলেও জানিয়েছেন ওই বর্ষীয়ান বিজেপি নেতা। তিনি এও বলেছেন, এই হামলার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে অনুমান করা হচ্ছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee Death Mystery:
"তৃণমূলের সবাই চোর নয়..", আশিস বন্দ্যোপাধ্য়ায়ের মৃত্যুর পর মন্তব্য অগ্নিমিত্রার

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget