এক্সপ্লোর

Delhi Congress: ‘মস্ত বড় ভুল করে ফেলেছি’, রাতে AAP হয়ে ভোরে কংগ্রেস ফিরলেন তিন নেতা

MCD Polls: দিল্লি পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে আপ। এককালে রাজধানীতে একচ্ছত্র আধিপত্য থাকা কংগ্রেস সেই তুলনায় গুটিয়ে গিয়েছে।

নয়াদিল্লি: ধুয়েমুছে সাফ হওয়ার পথে দল। আদর্শের পরিবর্তে তাই ভবিষ্যৎকে অগ্রাধিকার দিয়েছিলেন। আসনের দখল নিশ্চিত হতেই তাই বিজয়ী দল আম আদমি পার্টিতে (Aam Aadmi Party) গিয়ে ভিড়েছিলেন। কিন্তু 'ভুল' ভাঙল কয়েক ঘণ্টার মধ্যেই। রাতে আপ সদস্য হয়ে ভোর ভোর ফের কংগ্রেসে (Congress) ফিরলেন দিল্লি পৌরসভায় বিজয়ী দলের তিন কাউন্সিলর (MCD Polls 2022)। জানালেন, তাঁরা রাহুল গান্ধীরই সৈনিক। 

রাতে কেজরিওয়ালের দলে গিয়ে ভোরে কংগ্রেসে ফিরলেন দিল্লির তিন কাউন্সিলর

দিল্লি পৌরসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে আপ। এককালে রাজধানীতে একচ্ছত্র আধিপত্য থাকা কংগ্রেস সেই তুলনায় গুটিয়ে গিয়েছে। গুটিকয়েক ওয়ার্ডই ধরে রাখতে পেরেছে তারা। দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতি আলি মেহদির আসনও তার মধ্যে রয়েছে। কিন্তু বিজয়ী হতেই কংগ্রেসে ভবিষ্যৎ নিয়ে দোটানায় পড়েন আলি। ফলে আরও দুই কাউন্সিলরকে সঙ্গে নিয়ে শুক্রবার সন্ধেয় যোগ দেন আপ-এ। 

আরও পড়ুন: Gujarat Government Formation: নরেন্দ্রর পরিশ্রমের সুফল পেলেন ভূপেন্দ্র! সোমবার গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে ফের শপথ

কিন্তু রবিবার ভোর ভোর সোশ্যাল মিডিয়ায় ক্ষমাপ্রার্থনার ভিডিও পোস্ট করেন তাঁরা। তাতে হাতজোড় করে 'ভুল' স্বীকার করতে দেখা যায় তাঁদের। জানান, আপ-এ যোগ দেওয়ার সিদ্ধান্ত মস্ত বড় ভুল ছিল। কংগ্রেসের প্রতি আনুগত্য প্রকাশ করতে সোশ্যাল মিডিয়া প্রোফাইলের বায়ো পাল্টে 'ভারতীয়' থেকে 'রাহুল গান্ধীর সৈনিক'ও লিখে ফেলেছেন। 

মেহদি আপ-এ যোগদান করার পরই উত্তর-পূর্ব দিল্লির মুস্তাফাবাদ, ব্রিজপুরি এলাকায় বিক্ষোভে নামেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। কংগ্রেস নেতা অজয় মাকেন, দলের সোশ্যাল মিডিয়া অধ্যক্ষ মনু জৈনও মেহদির সমালোচনায় মুখ খোলেনষ তাঁকে 'বিষধর সাপ', 'দলবদলু' বলেও উল্লেখ করা হয়। এর পরই পরিস্থিতি বেগতিক বুঝে ভোর ভোর কংগ্রেসে ফেরার সিদ্ধান্ত নেন মেহদি এবং বাকি দুই বিধায়ক, মুস্তাফাবাদের সাবিলা বেগম এবং নাজিয়া খআতুন। সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ করে ক্ষমাও চান মেহদি। 

ভিডিও বার্তায় ক্ষমা প্রার্থনা করেন কংগ্রেস নেতা, রাহুল গান্ধীর প্রতি আনুগত্য প্রকাশ করেছেন

ভিডিও বার্তার পর ট্যুইটারে মেহদি লেখেন, "কোনও পদ চাই না আমার। শুধু কংগ্রেসের জন্য কাজ করতে চাই। মস্ত বড় ভুল করে ফেলেছি। হাতজোড় করে ক্ষমা চাইছি তার জন্য। রাহুল গান্ধী, সনিয়া গান্ধী প্রিয়ঙ্কা গান্ধী, দলের কর্মী এবং এলাকাবাসীর কাছে ক্ষমা চাইছি। আমি রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী এবং কংগ্রেসিদের সৈনিক। চিরকাল কংগ্রেসিই থাকব।"

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Free Online Coaching: শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং ! সুযোগ পেতে কী কী লাগবে ? কী জানালেন প্রধানমন্ত্রী
News Live Updates: আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
আবারও কৃষ্ণনগর, ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র
Independence Day 2026 : তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget