এক্সপ্লোর

Gujarat Government Formation: নরেন্দ্রর পরিশ্রমের সুফল পেলেন ভূপেন্দ্র! সোমবার গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে ফের শপথ

Gujarat Election Result 2022: গুজরাত বিজেপি সূত্রে খবর, ১২ ডিসেম্বর শপথ নিচ্ছেন ভূপেন্দ্র। নতুন মন্ত্রিসভাও ওই দিনই শপথগ্রহণ করবে।

নয়াদিল্লি: ভোটের আগেই তাঁর নামে সিলমোহর দিয়েছিলেন অমিত শাহ। শপথগ্রহণের দিন, সময়ের ঘোষণাও হয়ে গিয়েছিল। 'ঐতিহাসিক' জয়ের পর গুজরাতের মুখ্যমন্ত্রী হিসবে ভূপেন্দ্র পটেলই (Bhupendra Patel) যে ফিরছেন, শনিবার তাতে আনুষ্ঠানিক সিলমোহর পড়ে গেল। সোমবার দ্বিতীয় বারের জন্য গুজরাতের (Gujarat Assembly Election Result 2022) মুখ্য়মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তিনি।

সোমবার দ্বিতীয় বারের জন্য গুজরাতের মুখ্য়মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ভূপেন্দ্র

শুক্রবারই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন ভূপেন্দ্র। রাজভবনে গিয়ে নিজেহাতে জমা দিয়েছিলেন পদত্যাগপত্র। সেখানেই সরকার গঠনের দাবি রাখে বিজেপি। এর পর শনিবার সকালে গান্ধীনগরে দলীয় কার্যালয়ে জরুরি বৈঠক বসে। সেখানে বিজেপি নেতা-কর্মীদের পাশাপাশি রাজ্যের পূর্বতন মুখ্যমন্ত্রী বিজয় রূপাণিও উপস্থিত ছিলেন। ওই বৈঠকেই ভূপেন্দ্রর নামে সিলমোহর পড়ে। 

গুজরাত বিজেপি সূত্রে খবর, ১২ ডিসেম্বর শপথ নিচ্ছেন ভূপেন্দ্র (Bhupendra Patel Gujarat CM)। নতুন মন্ত্রিসভাও ওই দিনই শপথগ্রহণ করবে। এক ডজনের বেশি মন্ত্রী শপথ নেবেন ওই দিন। বৃহস্পতিবার জয় নিশ্চিত হওয়ার পরও ভূপেন্দ্রর নামই পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে উঠে আসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi), অমিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। 

আরও পড়ুন: সোমবার দ্বিতীয় বারের জন্য গুজরাতের (Gujarat Assembly Election Result 2022) মুখ্য়মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন তিনি

সদ্য সমাপ্ত গুজরাত বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছে বিজেপি। রাজ্যের ১৮২টি আসনের মধ্যে ১৫৬টি তাদের দখলে গিয়েছে, ১৯৮৫ সালে কংগ্রেসের আগের সর্বাধিক আসনের রেকর্ড এ বার ভেঙে দিয়েছে তারা। এই নিয়ে সাত বার গুজরাতে সরকার গঠন করছে বিজেপি। মোট ভোটের ৫২.৫ শতাংশই তাদের দখলে গিয়েছে। সেই তুলনায় আগের বারের ৭৭ আসন থেকে এ বার ১৭ আসনে নেমে গিয়েছে কংগ্রেস। আপ প্রথম বার নেমেই পাঁচটি আসন জিতে নিয়েছে।

নরেন্দ্র মোদি-অমিত শাহের অনুগামী ভূপেন্দ্র

গুজরাতে এই জয়, ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি-র জয়ের পথ আরও সুগম করবে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। তবে এই জয়ের নেপথ্যে ভূরেন্দ্রর চেয়ে গুজরাতের ভূমিপুত্র মোদির ভূমিকা অনেক বেশি বলে মত বিজেপি-রই। এমনকি বিজয়ী ভাষণে খোদ মোদিকে বলতে শোনা যায়,"নরেন্দ্র পরিশ্রম করেছেন, যাতে ভূপেন্দ্র ঐতিহাসিক জয় পান।" তবে ভূপেন্দ্র বরাবরই মোদি অনুগামী বলেই পরিচিত। তাঁর হাতে সরকার থাকলেও, মোদি-শাহই আসলে গুজরাতে শাসনকার্য পরিচালনা করবেন বলে মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Post Poll Violence: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে স্যান্ডো গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের
Falta Repoll Results: ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
ফলতায় বিপুল ভোটে জয়ী বিজেপি, ভেঙে চুরমার 'ডায়মন্ড মডেল', জামানত বাজেয়াপ্ত তৃণমূলের
Falta Repoll 2026: ফলতায় প্রথম রাউন্ডের শেষে ৯ হাজারের বেশি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী, কত পেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির ?
ফলতায় প্রথম রাউন্ডের শেষে ৯ হাজারের বেশি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী, কত পেলেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির ?

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget