এক্সপ্লোর

Delhi murder case: শ্রদ্ধা-খুনের তদন্তে অভিযুক্তের পলিগ্রাফ পরীক্ষাতেও অনুমতি কোর্টের, বলছে সূত্র

Aftab Poonawalla:শ্রদ্ধা ওয়াকার খুনে অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালার উপর পলিগ্রাফ পরীক্ষার জন্য অনুমতি দিল্লির সাকেত কোর্ট। সূত্রের খবর, এ ব্যাপারে দিল্লি পুলিশের আর্জি মেনে নিয়েছে আদালত।

নয়াদিল্লি: শ্রদ্ধা ওয়াকার (Shraddha Walkar Murder) খুনে অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালার (Aftab Poonawalla) উপর পলিগ্রাফ পরীক্ষার (Polygraph Test) জন্য অনুমতি (permission) দিল্লির (delhi) সাকেত কোর্ট (saket court)। সূত্রের খবর, এ ব্যাপারে দিল্লি পুলিশের আর্জি মেনে নিয়েছে আদালত। তবে পরীক্ষার দিনক্ষণ এখনও ঠিক হয়নি। হালে আফতাবের নার্কো টেস্টেও অনুমতি মিলেছিল। তদন্তকারীদের দাবি, তার বয়ানে বহু অসঙ্গতি রয়েছে। একাধিক বার নানা কথা বলে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টাও করেছে অভিযুক্ত, খবর এমনই। 

এখনও অধরা...
তদন্তে এখনও পর্যন্ত যা উঠে এসেছে তা হাড় হিম করে দেওয়ার মতো। পুলিশের দাবি, লিভ-ইন পার্টনার শ্রদ্ধাকে মাসছয়েক আগে খুন করেছিল আফতাব। এতেই শেষ নয়। অপরাধ লুকোতে দেহ টুকরো টুকরো করে একাধিক জায়গায় ছড়িয়ে দেওয়ারও অভিযোগ রয়েছে। এখনও পর্যন্ত ১৩টি হাড় এবং চোয়ালের একাংশের হদিশ পেয়েছেন তদন্তকারীরা। সেগুলি শ্রদ্ধারই দেহাংশ কিনা জানতে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। তবে যত দ্রুত সম্ভব, ঘটনার বিবরণ জানা দরকার বলে মনে করছে পুলিশ। নার্কো-টেস্ট এবং পলিগ্রাফ পরীক্ষার আবেদন সেই জন্যই।

পলিগ্রাফ কী?
সোজা করে বললে কিছু নির্দিষ্ট শারীরবৃত্তীয় সূচক দেখে সংশ্লিষ্ট ব্যক্তি সত্যি নাকি মিথ্যা বলছেন সেটি যাচাই করার প্রক্রিয়া।  রক্তচাপ বা ব্লাড প্রেশার, পালস, শ্বাসপ্রশ্বাসের গতিবিধি এবং ত্বকের নির্দিষ্ট কিছু সূচক মাপা হয় এই পরীক্ষায়। অনেকে এটিকে 'লাই ডিটেক্টর' টেস্ট নামেও জানেন। ১৯২৪ সাল থেকে পুলিশি তদন্তে এর ব্যবহার চলে আসছে। তবে এই পরীক্ষার প্রয়োগ কতটা বাস্তবসম্মত, তা নিয়ে মনোবিদদের মধ্যেই বিতর্ক রয়েছে। বহু সময়ে বিচারবিভাগও পলিগ্রাফ পরীক্ষার ফলাফল মানতে চায় না।  

কী ঘটেছিল...
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, মুম্বইয়ে এক ডেটিং অ্যাপের মাধ্যমে আলাপ হয়েছিল শ্রদ্ধা-আফতাবের। তিন বছর ধরে তাঁরা লিভ-ইন সম্পর্কে ছিলেন এবং দিল্লিতে এসে থাকতে শুরু করেন। দিল্লিতে চলে আসার পরই শ্রদ্ধা ওই যুবককে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। পুলিশের তরফে দাবি, দু'জনের মধ্যে প্রায়ই বিয়ে নিয়ে সমস্যা হত। গত ১৮ মে-র সম্ভভত রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে প্রেমিকাকে শ্বাসরোধ করে খুন করে আফতাব। অভিযুক্ত জানিয়েছে, এর পর  প্রেমিকার দেহ টুকরো করে আশেপাশে ছত্রপুর এনক্লেভের জঙ্গলের বিভিন্ন জায়গায় তা ফেলে দিয়ে আসে। তদন্তের শুরুর দিকে মৃতার শেষ লোকেশন পাওয়া গিয়েছিল দিল্লিতে। তার ওপর ভিত্তি করেই মামলাটি দিল্লি পুলিশের কাছে হস্তান্তরিত করা হয়। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২, ২০১ ধারায় মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন:আজ কখন, কোথায় দেখবেন ইংল্য়ান্ড বনাম ইরান ম্যাচ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Indonesia Earthquake : ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
Narendra Modi Independence Day Speech: ‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি
‘নকশাল মানসিকতার লোকজনকে চিহ্নিত ও বিচ্ছিন্ন করতে হবে’, স্বাধীনতা দিবসের ভাষণে বললেন মোদি

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget