এক্সপ্লোর

Delhi on Covid19 : দিল্লিতে করোনা পরিস্থিতির উন্নতি, একমাস পর সংক্রমণ নামল ১০ হাজারের নিচে

গত ২৪ ঘণ্টায় দিল্লিতে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৫০০ জন। ১০ এপ্রিলের পর এই প্রথম ১০ হাজারের নিচে নামল সংক্রমিতের সংখ্যা।

নিউ দিল্লি : রাজধানীর করোনা পরিস্থিতির উন্নতি। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৫০০ জন। ১০ এপ্রিলের পর এই প্রথম ১০ হাজারের নিচে নামল সংক্রমিতের সংখ্যা। শহরে পজিটিভ কেসের হার ১২ শতাংশ নেমে এসেছে বলে আজ এক ডিজিটাল সাংবাদিক বৈঠকে জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 

গত ১০ দিনে প্রায় ৩ হাজার বেড ফাঁকা করা হয়েছে বলে জানান তিনি। ফলে, করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ দিল্লি অনেকটাই কাটিয়ে উঠেছে বলে মনে করা হচ্ছে। কেজরিওয়াল বলেন, "২০ এপ্রিল দিল্লিতে ২৮ হাজারের বেশি সংক্রমণ ছিল। এটা এখন ৮ হাজার ৫০০-য় নেমে এসেছে। পজিটিভ কেসের হার ১২ শতাংশে নেমে এসেছে। এপ্রিলের ২২ তারিখে এটা ছিল ৩৬ শতাংশ।"

সংক্রমণের সংখ্যা কমার পিছনে দিল্লির নাগরিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানান কেজরিওয়াল। তিনি বলেন, দিল্লির বাসিন্দারা লকডাউনের নিয়ম মানায় আক্রান্তের সংখ্যা কমেছে। কিন্তু, লড়াই এখনও জারি রয়েছে। সাড়ে আট হাজার সংখ্যাটাকে শূন্যে নামিয়ে আনতে হবে। করোনাকে পুরোপুরি মুছে ফেলতে হবে। যে কোনও রকম অবহেলা আমাদের বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে।

কিন্তু, মুখ্যমন্ত্রী আশ্বস্ত করে বলেন, সরকার নতুন অক্সিজেন বেড প্রস্তুত করছে। সিলিন্ডার আনা হচ্ছে এবং ICU বেড প্রস্তুত করা হচ্ছে। এর পাশাপাশি অনেক রোগীকে সাহায্য করতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি। জানান, কোভিডে মারা গিয়েছেন এমন যাঁদের ছোটো ছেলে-মেয়ে রয়েছে, তাদের যত্ন নেবে দিল্লি সরকার।  

কেজরিওয়াল বলেন, যাঁরা নিজেদের কাছের মানুষকে হারিয়েছেন তাঁদের জন্য আমি আছি। তাঁদের পড়াশোনার দায়ভার সম্পূর্ণভাবে আমাদের। এইসব পরিবারকে সরকারের তরফে অর্থনৈতিকভাবেও সাহায্য করা হবে। 

এদিকে দেশজুড়ে ভ্যাকসিনের অভাবের কথা মাথায় রেখে আজই দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন দাবি জানিয়েছেন, এক্ষেত্রে যদি গ্লোবাল টেন্ডার ডাকার প্রয়োজন পড়ে, কেন্দ্রীয় সরকারের তাই করা উচিত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
এবার টুলু মণ্ডলের বাড়িতে নোটিশ পুলিশের, ধৃত ৩ ম্যানেজারকে জেরায় মিলেছে কি চাঞ্চল্যকর তথ্য ?
Nurse Death Mystery: মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের
মার্চেই বিয়ে হয়েছিল, ডেথ সার্টিফিকেট লিখছিলেন রাতে, তার পরই দেহ উদ্ধার শৌচাগার থেকে, NRS-এ রহস্যমৃত্যু নার্সের

ভিডিও

NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE
Abhishek Banerjee : পলাশিতে মাটি-গাছ চুরি, অভিষেকের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ আদালতের
Weather News | রবিবার থেকে বাড়বে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা? | Weather Forecast Update
Suvendu Adhikari | অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার নিয়মে আরও কিছুটা কড়াকড়ি করল সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Annapurna Yojana: বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
বিধবা ভাতা পেলে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা কি পাবেন ? কী জানাল সরকার
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
Embed widget