এক্সপ্লোর

Delhi Election: যে সব কেন্দ্রে অমিত শাহ প্রচার করেছেন, লাভবান হয়েছে বিজেপি, বলছে সমীক্ষা

রাজধানী জয়ের লক্ষ্যে নেমে ২ সপ্তাহে ৩৫টি মিছিল ও ৯টি রোড শোর নেতৃত্ব দেন শাহ, চেষ্টা করেন, লড়াইটা আপের ক্যাম্পে পৌঁছে দেওয়ার। তাঁর পরিশ্রমের ফল ভোটের বাক্সে পরিষ্কার।

নয়াদিল্লি: বুথ ফেরত সমীক্ষাগুলির ফল সত্যি করে দিল্লিতে প্রবলভাবে ফিরছে ঝাড়ু। শেষদিকে প্রচারে ঝড় তুললেও বিজেপি সুবিধে করতে পারেনি। অনেকে বলছেন, তারা আগে থেকেই জানত, দিল্লি হারবে, তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বদলে মূলত সামনে রেখেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে, যাতে মানুষের চোখে মোদী ম্যাজিক না ক্ষুণ্ণ হয়। কিন্তু ট্রেন্ডে স্পষ্ট, অমিত শাহের ঝোড়ো প্রচারে বিজেপির পারফরম্যান্স ২০১৫-র ভোটের থেকে অনেক ভাল হয়েছে। ২০১৪-য় লোকসভা ভোটে ক্লিন সুইপের পরের বছরই দিল্লিতে মুখ থুবড়ে পড়ে পদ্মের ঝড়। ৭০টি আসনের মধ্যে মাত্র ৩টি পায় তারা, ৬৭টি যায় নবাগত আপের দখলে। কিন্তু এবারে দেখা যাচ্ছে বিজেপি এগিয়ে রয়েছে ১২টি আসনে, আপ এগিয়ে ৫৮টিতে। বেশ কয়েকটি আসনে ভোটের ব্যবধান ১০০-র কম, ফলে যে কোনও দিকে ফল ঢলতে পারে। রাজধানী জয়ের লক্ষ্যে নেমে ২ সপ্তাহে ৩৫টি মিছিল ও ৯টি রোড শোর নেতৃত্ব দেন শাহ, চেষ্টা করেন, লড়াইটা আপের ক্যাম্পে পৌঁছে দেওয়ার। তাঁর পরিশ্রমের ফল ভোটের বাক্সে পরিষ্কার। তিনি যে সব কেন্দ্রে প্রচার করেছেন সেগুলির ট্রেন্ড দেখুন- আউটার দিল্লি এলাকায় বিজেপি বাওয়ানা কেন্দ্রে এগিয়ে। মধ্য দিল্লিতে এগিয়ে ত্রিনগর কেন্দ্রে। পূর্ব দিল্লিতে বিজেপি এগিয়ে ঘোন্ডা, কারাওয়াল নগর, কৃষ্ণা নগর ও রোহতাস নগর কেন্দ্রে। এছাড়া বিশ্বাস নগর কেন্দ্র, যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী প্রচারে নামেন, সেখানেও পদ্ম ফোটার সম্ভাবনা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget