এক্সপ্লোর

Arvind Kejriwal : চোখে জল, জেলবন্দি সহকর্মীর জন্য কেঁদে ফেললেন কেজরিওয়াল !

Manish Sisodia Update : দিল্লির আবগারি দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে গত ফেব্রুয়ারি মাস থেকে জেলে সিসোদিয়া

নয়া দিল্লি : জেলে বন্দি একনিষ্ঠ সহকর্মী তথা দিল্লির প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। তাঁর জন্য মন খারাপে এবার কেঁদে ফেললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Delhi Chief Minister Arvind Kejriwal)। শহরে এক স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় সহকর্মীর কথা তুলে ধরেন তিনি। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় জড়িত থাকার অভিযোগে গত ফেব্রুয়ারি মাস থেকে জেলে সিসোদিয়া।

চোখে জল নিয়ে আজ দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, "আজ মণীশজির কথা খুব মনে পড়ছে। উনিই এটা শুরু করেছিলেন। এটা তাঁর স্বপ্ন ছিল, যে প্রত্যেক শিশু যেন সম্ভাব্য সবথেকে ভাল শিক্ষা পায়। উনি আজ জেলে, কারণ উনি চেয়েছিলেন ভাল স্কুল তৈরি করতে। উনি শিশুদের জন্য যথার্থ শিক্ষা সুনিশ্চিত করতে চেয়েছিলেন।"

অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বিজেপির বিরুদ্ধে আগাগোড়া সুর চড়ান আম আদমি পার্টির জাতীয় কনভেনার কেজরিওয়াল। তিনি বলেন, "এরা চাইছে, দিল্লিতে শিক্ষায় যে বিপ্লব এসেছে তা শেষ করে দিতে। কিন্তু আমরা তা হতে দেব না।" সেই সময় উচ্ছ্বাসে ফেটে পড়েন কর্মী-সমর্থকরা। উৎসাহিত কেজরিওয়াল বলতে থাকেন, "ওরা মিথ্যা অভিযোগ এনেছে। মিথ্যা মামলা করেছে এবং এরকম একটা (মণীশ সিসোদিয়া) ভাল মানুষকে জেলে রেখে দিয়েছে। ওরা কেন জেলে রেখেছে ? দেশে তো কত ডাকাত খোলামেলা ঘুরে বেড়াচ্ছে। যদি মণীশ সিসোদিয়া ভাল শিক্ষার বিষয়টি সুনিশ্চিত না করতেন এবং ভাল স্কুল নির্মাণে সাহায্য না করতেন, তাহলে তাঁকে জেলে যেতে হতো না।"

মণীশ সিসোদিয়ার কথা প্রসঙ্গেই তিনি বলতে থাকেন, "আমাদের চেষ্টা করতে হবে তাঁর স্বপ্ন পূরণ করার এবং নিশ্চিত করতে হবে যাতে তাঁর কাজ থেমে না থাকে। আমার পূর্ণ বিশ্বাস আছে যে, উনি শীঘ্রই ছাড়া পেয়ে যাবেন। সত্য কখনো হারে না। ঈশ্বর তাঁদের সাহায্য করেন, যাঁরা সত্যের পথে থাকেন। কিন্তু, যতদিন না উনি ছাড়া পাচ্ছেন, আমাদের এই ক্ষেত্রে দ্বিগুণ পরিশ্রম করতে হবে এবং শিশুদের সবথেকে ভাল শিক্ষা দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।"

গত ২৬ ফেব্রুয়ারি সিবিআই গ্রেফতার করেছিল মণীশ সিসোদিয়াকে। রাজধানীতে মদ নিয়ে নতুন নিয়ম তৈরির ক্ষেত্রে বিশেষ কয়েকজন ডিলারকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে এই আপ নেতার বিরুদ্ধে। দলের তরফে যদিও যে কোনও ধরনের দুর্নীতির অভিযোগ অস্বীকার করা হয়েছে। এদিকে বিজেপির দাবি, যদি সত্যি নতুন নিয়মে কোনও ভুলত্রুটি না থাকত তা হলে আপ কি এই নিয়ম প্রত্যাহার করত ? প্রসঙ্গত, এই মামলাতেই আরও রাজনীতিবিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget