এক্সপ্লোর

Delhi allows liquor home delivery : ঘরে বসেই মদের জোগান, অ্যালকোহলের হোম ডেলিভারিতে ছাড় দিল্লির

সুরাপ্রেমীদের জন্য সুখবর। বাইরে গিয়ে দীর্ঘলাইনে দাঁড়ানোর দিন শেষ। ঘরে বসেই দিতে পারবেন মদের অর্ডার। নতুন আবগারি নীতি অনুযায়ী, মদের হোম ডেলিভারিতে ছাড়পত্র দিল দিল্লি সরকার।

নয়াদিল্লি: সুরাপ্রেমীদের জন্য সুখবর। বাইরে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়ানোর দিন শেষ। ঘরে বসেই দিতে পারবেন মদের অর্ডার। নতুন আবগারি নীতি অনুযায়ী, মদের হোম ডেলিভারিতে ছাড়পত্র দিল দিল্লি সরকার।

এবার থেকে অনলাইন পোর্টাল ও মোবাইল অ্যাপের মাধ্যমে অর্ডার করা যাবে মদ। রাজধানীতে দিল্লি সরকারের নয়া আবগারি আইন মেনে চালু হয়েছে এই পরিষেবা। দিল্লি এক্সাইজ অ্যামেন্ডটমেন্ট রুল ২০২১ অনুযায়ী কেবল L-13 লাইসেন্স হোল্ডাররাই এই এই মদ পৌঁছতে পারবে। তবে সেক্ষেত্রেও দেওয়া হয়েছে কিছু বিধিনিষেধ।

নয়া নিয়ম অনুযায়ী, দেশি অথবা বিদেশি মদ কেবল বাড়িতেই পাঠানো যাবে। কোনও অফিস, হস্টেল, ইনস্টিটিউশনের জন্য এই পরিষেবা চালু করা হয়নি। তাই নির্দিষ্ট ওয়েবসাইট ও অ্যাপ থেকে কেবল বাড়ির গ্রাহকরাই মদের হোম ডেলাভাররি সুবিধা পাবেন। ইতিমধ্যেই এই খবরের বিষয়ে নিশ্চিত করেছে সংবাদ সংস্থা এএনআই। তাদের ট্যুইটেই এই খবর পাওয়া গিয়েছে। তবে কোন ওয়েবসাইট বা অ্যাপ থেকে মদের হোম ডেলিভারির সুবিধা পাওয়া যাবে তা এখনও পরিষ্কার নয়। 

দেশের লকডাউনের ইতিহাস বলছে, ২০২০ সালের মে মাসে নিষেধাজ্ঞা শিথিল করতেই মদের দোকানে দীর্ঘ লাইনে দেখা যায়। যার ফলে কোভিডকালে ভাইরাস সংক্রমণের আশঙ্কা করে সুপ্রিম কোর্ট। এরপরই রাজ্যগুলিকে মদের হোম ডেলিভারির বিষয়টা ভাবনাচিন্তা করতে বলে শীর্ষ আদালত। আগে কেবল L-13 লাইসেন্স হোল্ডাররাই মদের হোম ডেলিভারি করতে পারত। তবে সেই অর্ডার আসতে হোতো ফ্যাক্স বা ই-মেইলের মাধ্যমে।

দিল্লির সাম্প্রতিক করোনা পরিস্থিতি বলছে, সোমবার ১ শতাংশের নীচে চলে গিয়েছে কোভিডের পজিটিভিটি রেট। গতকাল যা ছিল ৯৯ শতাংশ। স্বাভাবিকভাবেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূচকের হিসাবে দিল্লি এখন সেফ জোন। সম্প্রতি রাজধানীতে একে একে আনলক পর্ব শুরু করার কথা বলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সেখানে গত ৩১ মে থেকেই কারখানা ও ইমারতি কাজ শুরুর কথা বলেছেন তিনি। মূলত, দিন মজুরদের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে কেজরিওয়ালের সরকার। দিল্লির মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আাগামী মাসেই রাশিয়ার স্পুটনিক-ভি 
ভ্যাকসিনের প্রথম কনসাইনমেন্ট এসে পৌঁছবে দিল্লিতে।

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না

ভিডিও

Coochbehar News | ধৃতদের সঙ্গে প্রদীপ্ত বসুর যোগাযোগ ? | ABP Ananda LIVE
SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget