এক্সপ্লোর

Delhi on Coronavirus: কুম্ভমেলা ফেরত পুণ্যার্থীদের কোয়ারান্টিন বাধ্যতামূলক দিল্লি সরকারের

এই মহামারির আবহেও হাজার হাজার মানুষ জমায়েত করেছেন হরিদ্বারের কুম্ভমেলায়

নয়াদিল্লি: দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। প্রতিদিনই বাড়ছে দৈনিক সংক্রমণ। যা ছাপিয়ে যাচ্ছে আগের দিনের পরিসংখ্যানকে। এই মহামারির আবহেও হাজার হাজার মানুষ জমায়েত করেছেন হরিদ্বারের কুম্ভমেলায়।  কুম্ভমেলা ফেরত পুণ্যার্থীদের ১৪ দিনের কোয়ারান্টিন বাধ্যতামূলক করল দিল্লি সরকার।

৪ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে কুম্ভমেলা থেকে যারা ফিরেছেন বা ফিরছেন তাঁদের নাম, ঠিকানা, মোবাইল নং, পরিচয় পত্র এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত দিল্লির বাইরে ছিলেন সেই সব তথ্য www.delhi.gov.in এই ওয়েব সাইটে আপলোড করতে হবে। নিয়ম ভাঙলে আইনি ব্য়বস্থার কথাও বলেছে দিল্লি সরকার। সরকার জানিয়েছে, কুম্ভমেলা ফেরত কোনও ব্যক্তি যদি সংশ্লিষ্ট বিষয়ে তথ্য না দেন তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ১৪ দিনের জন্য কোয়ারান্টিন হোমে পাঠাবে কেজরিবাল সরকার।

যাঁরা ১৮ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত যাঁরা দিল্লি থেকে কুম্ভমেলা যাবেন তাঁদেরও সব তথ্য জানাতে হবে দিল্লি সরকারকে। প্রতি ১২ বছরের হরিদ্বারের গঙ্গার পাড়ে কুম্ভমেলা বসে। চলতি বছরে ৩০ এপ্রিল পর্যন্ত এই মেলা চলবে বলে জানিয়েছে মেলা কর্তৃপক্ষ। করোনা পরিস্থিতির মধ্যে মেলায় জমায়েত করায় আরও বাড়ছে কোভিডে আক্রান্তের সংখ্যা এমনটাই মত চিকিৎসকদের। মানা হচ্ছে না সামাজিক দূরত্ববিধি। সব মিলিয়ে ১৭০০ জন করোনা আক্রান্ত। এদিকে দিল্লিতে ২৪ ঘণ্টায় দৈনিক করোনা সংক্রমণ ২৪ হাজার ৩৭৪। ৭০ হাজার অ্যাক্টিভ কেস।

এদিকে কেন্দ্রীয় সরকারের সাহায্য চেয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারস্থ হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল। ১০ হাজার শয্যার মধ্যে ৭ হাজার শয্যার আবেদন জানালেন অরবিন্দ কেজরিওয়াল। তাছাড়া করোনা আবহে অক্সিজেনেরও ঘাটতি দেখা দিয়েছে রাজ্যে। এই সব বিষয় নিয়েই কেন্দ্রের সাহায্য চেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। 

চিঠিতে কেজরিবাল লিখেছেন, পরিস্থিতি খুবই গুরুতর ও আশঙ্কাজনক। দ্রুত হারে বাড়ছে সংক্রমণ। কয়েকদিন আগেও সব নিয়ন্ত্রণে থাকলেও এখন  শয্যা ও অক্সিজেনের অভাব দেখা দিচ্ছে। পাশাপাশি করোনার সংক্রমণ  বেড়ে যাওয়ায় সপ্তাহান্তে লকডাউন চলছে দিল্লিতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News : 'মধ্যবিত্তকে লুঠ করা হচ্ছে', বিজেপি থেকে ইস্তফার আগে শেষ মন্তব্যে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় নেতার
'মধ্যবিত্তকে লুঠ করা হচ্ছে', বিজেপি থেকে ইস্তফার আগে শেষ মন্তব্যে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় নেতার
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
BJP News : কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক
কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget