এক্সপ্লোর

Delhi Protest: কেন্দ্রের বিরুদ্ধে দিল্লিতে সরব তৃণমূল, পোস্টার হাতে ধর্নায় সাংসদরা

পোস্টারে গণতন্ত্র, সংবিধান, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ও সংসদ বাঁচানোর ডাক দিয়েছেন তৃণমূল সাংসদরা।

নয়াদিল্লি: কেন্দ্রের বঞ্চনার অভিযোগে আজ কলকাতায় ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই দিনে কেন্দ্রের বিরুদ্ধে দিল্লিতে সরব তৃণমূল সাংসদরা। সংসদ ভবন চত্বরে অম্বেদকর মূর্তির সামনে পোস্টার নিয়ে ধর্নায় বসেছেন তাঁরা। পোস্টারে গণতন্ত্র, সংবিধান, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ও সংসদ বাঁচানোর ডাক দিয়েছেন তৃণমূল সাংসদরা।

এদিকে হাইভোল্টেজ বুধবার। মহানগরে পরপর মেগাইভেন্ট। কলকাতা জুড়ে একের পর এক রাজনৈতিক এবং অরাজনৈতিক কর্মসূচি।সরগরম ধর্মতলা চত্বর। এখানেই কয়েকশো মিটারের মধ্যে তিন তিনটে কর্মসূচি। বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারের নিচে, ৬২ দিন ধরে অবস্থান চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীদের একাংশ। দেশজুড়ে প্রচার করতে এদিন, হ্যাশট্যাগ-আন্দোলন শুরু করলেন তাঁরা। এখান থেকে একশো মিটার দূরে, শহিদ মিনার চত্বরেই তৃণমূলের ছাত্র-যুবদের সমাবেশে বক্তব্য রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আর, DA-আন্দোলন মঞ্চ থেকে প্রায় ৬০০ মিটার দূরে, কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বঞ্চনা, কেন্দ্রীয় এজেন্সিকে অপব্যবহার, জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির অভিযোগ তুলে, রেড রোডে অম্বেদকরের মূর্তির পাদদেশে দু-দিনের ধর্নায় বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দুপুর ১২টা নাগাদ ধর্নামঞ্চে আসেন তিনি। অম্বেদকরের মূর্তির মাল্যদান করে ৩০ ঘণ্টার ধর্না-আন্দোলন শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়।  রাজ্য সরকারের দাবি, ১০০ দিনের কাজ, আবাস যোজনা-সহ বিভিন্ন প্রকল্প বাবদ কেন্দ্রের কাছে ১ লক্ষ কোটি টাকা পাওনা রয়েছে। অভিযোগ, বারবার, আবেদন করেও কাজ হয়নি। এমনকী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে, আবেদন করলেও টাকা দেওয়া হয়নি। এতদিন, কেন্দ্রের বিরুদ্ধে এই বঞ্চনার অভিযোগ সরকারি স্তরে ছিল। এবার, একে আম-জনতার ইস্যুতে পরিণত করতে চাইছে তৃণমূল। সেই মতো, রেড রোডে আম্বেদকরের মূর্তির সামনে, সাংবিধানকে সামনে রেখে, দু-দিনের ধর্না-অবস্থান কর্মসূচি পালন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পঞ্চায়েত ভোটের আগে, কেন্দ্রের বিজেপি সরকারকে চাপে ফেলতে এবং দলীয় কর্মীদের চাঙ্গা করতে, কলকাতা থেকে জেলা, এমনকী দিল্লিতেও আন্দোলনের ঝাঁঝ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূলনেত্রী। কলকাতায় যখন ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন, দিল্লিতে আম্বেদকরের মূর্তির সামনে, অবস্থান-বিক্ষোভ করেন তৃণমূলের সাংসদরা। সংবিধান, সংসদ এবং গণতন্ত্রকে রক্ষা কর, এই পোস্টার হাতে বিক্ষোভ দেখান তৃণমূলের সাংসদরা। ওঠে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে স্লোগান। এর পাশাপাশি, একই অভিযোগে জেলায়-জেলায় এবং ব্লকে-ব্লকেও অবস্থানে বসেন তৃণমূলের নেতা-কর্মীরা। মূল মঞ্চের দু-পাশে দুটো তাবু করা হয়েছে। এখানেই রয়েছে তৃণমূলের নেতা-কর্মীরা। ৩০ ঘণ্টার এই ধর্নার মাঝে, মুখ্যমন্ত্রীর প্রশাসনিক কাজে যেন কোনও সমস্যা না হয়, তাই ধর্না মঞ্চের কাছে অস্থায়ী অফিস করা হয়েছে।

সেরা শিরোনাম

West Bengal News Live : উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
Sheikh Hasina : ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
ডিসেম্বরে বাংলাদেশ ফেরার পরিকল্পনার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাসিনার
CM Suvendu Adhikari : রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "পুলিশের হাত খুলে দিয়েছি.."
Kolkata News: কালীপুজোর রাতে রেষারেষি বাইক আরোহীদের, এক লহমায় সব শেষ, ই এম বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনায় তরুণ-তরুণীর মৃত্যু
কালীপুজোর রাতে রেষারেষি বাইক আরোহীদের, এক লহমায় সব শেষ, ই এম বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনায় তরুণ-তরুণীর মৃত্যু

ভিডিও

Kali Puja 2026 | দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২, বাজেয়াপ্ত প্রায় ২৩৯ কেজি শব্দবাজি
Tala Waterlogged News | উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
Delhi News | দীপাবলির রাতে আতসবাজিতে ঝলসে গিয়ে দিল্লিতে এক বালকের মৃত্যু
Kali Puja 2026 | কালীপুজোর পরদিনও বীরভূমের নন্দীকেশ্বরী মন্দিরে ভক্তদের ভিড় | ABP Ananda
Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget