এক্সপ্লোর

Delhi News: ক্রিকেট খেলা নিয়ে ঝামেলা, ভেঙে দেওয়া হল ঘাড় ! মৃত্যু ১৫ বছরের কিশোরের

Delhi News: হাতাহাতি চলাকালীনই ১৫ বছরের ওই কিশোরের ঘাড়ে এবং মাথায় চোট লাগে। অজ্ঞান হয়ে যায় কিশোর। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

Delhi News: ক্রিকেট খেলা নিয়ে বচসা। আর তার জেরেই প্রাণ হারাতে হল ১৫ বছরের এক কিশোরকে। পশ্চিম দিল্লির তিলক নগরে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। পাড়ার মধ্যে ক্রিকেট খেলা যা মূলত 'গলি ক্রিকেট' নামে পরিচিত, ভারতের বিভিন্ন শহরের পরিচিত ছবি। তেমনই একটি ক্রিকেট ম্যাচ চলছিল পশ্চিম দিল্লির তিলক নগরে। খেলাকে কেন্দ্র করেই তিন নাবালকের মধ্যে ঝামেলা-ঝগড়া শুরু হয়। কিন্তু তার পরিণতি যে এমন মর্মান্তিক হতে পারে তা দুঃস্বপ্নেও কল্পনা করেননি কেউ। পুলিশ সূত্রে খবর, ১৫ বছরের যে কিশোরের মৃত্যু হয়েছে তার ঘাড় ভেঙে গিয়েছে। স্থানীয় একটি পার্কে সোমবার সন্ধ্যায় চলছিল ক্রিকেট খেলা। খেলার মাঝেই কথাকাটি শুরু হয় ওই ১৫ বছরের কিশোর এবং ১২ বছরের আরেক বালকের মধ্যে। 

তবে নিমেষেই তর্ক গড়ায় হাতাহাতির দিকে। পুলিশ সূত্রে খবর, ১২ বছরের ওই কিশোর তার বাড়ি গিয়ে দুই তুতো ভাইকে গোটা ব্যাপারটা জানায়। এই দু'জনের মধ্যে একজনের বয়স ১৭ বছর এবং অন্যজনের বয়স ১৩ বছর বলে জানিয়েছে পুলিশ। ভাইয়ের থেকে সবটা জানার পর তিনজন মিলে ১৫ বছরের ওই কিশোরকে খোঁজাখুঁজি শুরু করে। এমনটাই জানা গিয়েছে পুলিশ মারফত। কিছুক্ষণ পর তাকে খুঁজেও পায় ওই তিন ভাই। এবার শুরু হয় হাতাহাতি। এই হাতাহাতি চলাকালীনই ১৫ বছরের ওই কিশোরের ঘাড়ে এবং মাথায় চোট লাগে। অজ্ঞান হয়ে যায় কিশোর। দ্রুত তাকে উদ্ধার করে দীন দয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। 

এই ঘটনায় তিলক নগর থানায় এফআইআর দায়ের হয়েছে। অভিযুক্ত তিন নাবালককেই গ্রেফতার করা হয় এরপর। মৃত কিশোরের মায়ের দাবি, খেলা নিয়ে বাচ্চাদের মধ্যে যে ধরনের ঝগড়া, ঝামেলা, মারপিট, কথাকাটি, হাতাহাতি হয়, - সেদিন এই সবকিছুর থেকে অনেক নৃশংস কিছুই ঘটেছিল তাঁর ছেলের সঙ্গে। মৃত কিশোরের মায়ের আরও অভিযোগ, থানায় যাওয়ার পর তাঁদের কথা শোনাই হয়নি প্রথমে। উল্টে তাঁদেরই মারধর করে পুলিশ এবং তাঁদের কয়েকজন আত্মীয়কে আটক করে। সংবাদসংস্থা পিটিআই সূত্রে এই তথ্য জানা গিয়েছে। আর কোনও উপায় না দেখে মৃতের পরিবারের সদস্যরা থানার বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। শেষ পর্যন্ত দায়ের হয় এফআইআর এবং গ্রেফতার করা হয় অভিযুক্তদের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget