এক্সপ্লোর

দিল্লি হিংসায় যোগ? গ্রেফতার কট্টরপন্থী সংগঠন পিএফআইয়ের দুই নেতা

পুলিশ সূত্রের খবর, দিল্লির হিংসার ব্যাপারে দানিশ নামে গ্রেফতার হওয়া পিএফআইয়ের এক সদস্য জিজ্ঞাসাবাদে সিএএ-বিরোধী বিক্ষোভ, প্রতিবাদে গভীর ভাবে ওই সংগঠনের যুক্ত থাকার কথা বলেছে।

নয়াদিল্লি: দিল্লির শাহিনবাগের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী অবস্থানের পিছনে কট্টরপন্থী ইসলামি সংগঠন পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার (পিএফআই) যোগসাজশের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার এ ব্যাপারে দিল্লি পুলিশ গ্রেফতার করল পিএফআইয়ের দিল্লি শাখার সভাপতি পারভেজ, রাজ্য সম্পাদক ইলিয়াসকে। গতকাল দিল্লির সাম্প্রতিক হিংসার সময় ইনটেলিজেন্স ব্যুরো (আইবি) কর্মী অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে অভিযুক্ত সাসপেন্ড আমআদমি পার্টির (আপ) কাউন্সিলর তাহির হুসেনের বিরুদ্ধে বেআইনি অর্থ লেনদেন রোধ আইনে (পিএমএলএ) একটি মামলা রুজু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পিএফআইয়ের সঙ্গে তাহিরের সম্পর্কের অভিযোগও তদন্ত করে দেখা হচ্ছে। দিল্লির অশান্তির পিছনেও হাত থাকার অভিযোগ নিয়ে পিএফআইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ইডি। তারপরই সংগঠনের দুই নেতাকে পাকড়াও করা হল। পুলিশ সূত্রের খবর, দিল্লির হিংসার ব্যাপারে দানিশ নামে গ্রেফতার হওয়া পিএফআইয়ের এক সদস্য জিজ্ঞাসাবাদে সিএএ-বিরোধী বিক্ষোভ, প্রতিবাদে গভীর ভাবে ওই সংগঠনের যুক্ত থাকার কথা বলেছে। প্রতিবাদী বিক্ষোভকারীদের পিএফআই অর্থ সাহায্য করেছে, অন্যান্য পরিকাঠামোগত সহায়তা দিয়েছে বলেও জানিয়েছে সে। ২০১৮ থেকে সে পিএফআইয়ের সঙ্গে যুক্ত, সংগঠনের দিল্লির ত্রিলোকপুরী এলাকার সাধারণ সম্পাদক। দিল্লি পুলিশের অপরাধ দমন শাখা সোমবার তাহিরের ভাই শাহ আলমকেও গ্রেফতার করে। তাকে আশ্রয় দেওয়া তিনজনও গ্রেফতার হয়েছে। এদিকে তাহিরকে গত ৬ মার্চ অঙ্কিত খুনের মামলায় সাতদিনের পুলিশ হেফাজতে পাঠায় আদালত। তাঁর আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যায়।

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
যাদবপুরকাণ্ডে ১১ জনের নামে অভিযোগ দায়ের, চাঞ্চল্যকর দাবি পুলিশের
Mohan Bhagwat US Visit: এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
এবার RSS-কে নিষিদ্ধ করার দাবি আমেরিকায়, মোহন ভাগবতের সফরের ঠিক আগে
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget