এক্সপ্লোর

Delhi School Blast: CRPF-এর স্কুলের কাছে তীব্র বিস্ফোরণ, কেঁপে উঠল রাজধানী, উঠে আসছে নাশকতার তত্ত্ব

Delhi Blast: কী থেকে বিস্ফোরণ ঘটল, তা জানার চেষ্টা চলছে। 

নয়াদিল্লি: ছুটির দিনে স্কুলের ভিতর তীব্র বিস্ফোরণ। কেঁপে উঠল রাজধানী দিল্লি। বিস্ফোরণের তীব্রতায় স্কুলের একটি দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই এখনও পর্যন্ত। তবে বিস্ফোরণের নেপথ্যে নাশকতার তত্ত্ব আসছে। আধা সামরিক বাহিনী CRPF-এর স্কুলের কাছে বিস্ফোরণটি ঘটেছে। ঘটনাস্থলে পৌঁছেছেন গোয়েন্দারা। কী থেকে বিস্ফোরণ ঘটল, তা জানার চেষ্টা চলছে। (Delhi School Blast)

রবিবার সকালে দিল্লির রোহিণীতে অবস্থিত CRPF-এর স্কুলের কাছ থেকে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থল থেকে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও সামনে এসেছে, তাতে বিস্ফোরণস্থল থেকে কুণ্ডলী পাকানো ধোঁয়া উঠতে দেখা গিয়েছে। এক প্রত্যক্ষদর্শী সংবাদমাধ্যমে বলেন, "বাড়িতে ছিলাম। হঠাৎ তীব্র শব্দ কানে এল। দেখলাম ধোঁয়ার কুণ্ডলী উঠছে। মোবাইলে ভিডিও তুললাম। আর কিছু জানি না। পুলিশ, অ্যাম্বুল্যান্স পৌঁছেছে ঘটনাস্থলে।" (Delhi Blast)

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে, এলাকার পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ির কাচ ভেঙে গিয়েছে। দোকানের সামনে ঝোলানো সাইনবোর্ড খুলে পড়ে গিয়েছে। সঙ্গে তীব্র গন্ধেও ঢেকে যায় এলাকা। খবর পেয়ে বম্ব স্কোয়াড এবং দমকল এসে পৌঁছয় বিস্ফোরণস্থলে। এলাকায় তল্লাশি চলছে। 

রবিবার সকাল ৭টা বেজে ৪৭ মিনিটে প্রশান্ত বিহার এলাকায় বিস্ফোরণটি ঘটে বলে জানা গিয়েছে। পুলিশের শীর্ষ আধিকারিক অমিত গোয়েল জানান, বিশেষজ্ঞদের ঘটনাস্থলে ডেকে পাঠানো হয়। এখনও পর্যন্ত বিস্ফোরণের কার্যকারণ জানা যায়নি। এর পর ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকল, জাতীয় তদন্তকারী সংস্থা NIA, দিল্লি পুলিশের বিশেষ বিভাগ এবং ফরেন্সিক টিম। তবে এর নেপথ্যে নাশকতার তত্ত্ব উঠে আসছে। 

জাতীয় নিরাপত্তা বিভাগকেও (National Security Guard) বিষয়টি জানানো হয়েছে। সংস্থার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছতে পারেন। দিল্লির সংবাদমাধ্যম সূত্রে খবর, বিস্ফোরণস্থলে সাদা পাওডারের মধ্যে কিছু পড়ে থাকতে দেখা গিয়েছে। সেটি পাঠানো হচ্ছে ফরেন্সিক পরীক্ষার জন্য। দিল্লি পুলিশ বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছে। মামলাটি স্পেশাল সেলের হাতে উঠতে পারে বলে খবর। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কেউ বোমা রেখে গিয়েছিল কি না, জানার চেষ্টা চলছে।  ষড়যন্ত্রের তত্ত্ব উড়িয়ে দিচ্ছে না পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Science News: ‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
‘তিমিরগর্ভ নক্ষত্র’, সূর্যের চেয়ে ১ লক্ষ গুণ বড়, মহাশূন্যের বুকে অনন্য অবিষ্কার ভারতীয় যুবকের
Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Narendra Modi: পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget