এক্সপ্লোর

Delhi Temperature Drops: দশেরার সকালে দরজায় কড়া নাড়ছে শীত? দিল্লিতে একধাক্কায় তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে

Delhi Weather Updates: কলকাতায় শারদোৎসবে ইতি পড়ছে যেমন, তেমনই দিল্লিতে শনিবার দশেরার প্রস্তুতি চলছে।

নয়াদিল্লি: কলকাতায় এখনও রাস্তায় বেরোলেই ঘেমেনেয়ে একাকার। কিন্তু দিল্লিতে একধাক্কায় তাপমাত্রা নেমে গেল ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। এই মুহূর্তে জোর কদমে দশেরার প্রস্তুতি চলছে রাজধানীতে। সেই আবহেই একধাক্কায় অনেকটা পারদ পতন ঘটল। এতেই ঋতু পরিবর্তনের ইঙ্গিত মিলছে বলে মত আবহবিদদের। (Delhi Temperature Drops)

কলকাতায় শারদোৎসবে ইতি পড়ছে যেমন, তেমনই দিল্লিতে শনিবার দশেরার প্রস্তুতি চলছে। আর সেই আবহেই একধাক্কায় তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গেল। মাত্র একটি ছাড়া, দিল্লির সব আবহাওয়া স্টেশনের পরিসংখ্যানই বলছে, আজ রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির কম। (Delhi Weather Updates)

দিল্লির মূল আবহাওয়া দফতর, সফদরজং অবজারভেটরিতে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। চলতি মরশুমে এই প্রথম তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নামল সেখানে। আজ সেখানকার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২.৪ ডিগ্রি সেলসিয়াস কম।

দ্য রিজ উত্তর আরাবল্লী চিতা বন্যপ্রাণ রেঞ্জে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৬.১ ডিগ্রি সেলসিয়াস কম। লোধি রোডের তাপমাত্রা ১৮.৪ ডিগ্রি, স্বাভাবিক চেয়ে ১.৬ ডিগ্রি সেলসিয়াস কম তাপমাত্রা সেখানে। আনাগড়ের তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৪ ডিগ্রি কম। পালমের তাপমাত্রাই যা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ০.৮ ডিগ্রি সেলসিয়াস কম তাপমাত্রা সেখানে। 

আবহাওয়া দফতর জানিয়েছে, ঋতুর পরিবর্তন শুরু হয়ে গিয়েছে। রাতের দিকে বেশ ঠান্ডা অনুভূত হবে। দিল্লিতে এই মুহূর্তে বাতাসের গুণমান ১৬০, যা মোটামুটি পর্যায়ে পড়ে। কিন্তু এখনও দিওয়ালি বাকি। সেই সঙ্গে আবহাওয়া দফতর জানিয়েছে, এ বছর শীত আরও তীব্র হবে দিল্লিতে। 

আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার এবং রবিবার দিল্লির আকাশ পরিষ্কার থাকবে। কিছু জায়গায় আকাশ আংশিক মেঘলা হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলে, সর্বনিম্ন তাপাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। ১৭ অক্টোবর পর্যন্ত আকাশ মেঘলা থাকতে পারে। 

এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, সেই অনুযায়ী, অক্টোবর শেষ হতে হতে আবহাওয়া ভোল পাল্টাবে দিল্লিতে। ২০ অক্টোবর আরও পতন হতে পারে তাপমাত্রায়। দিল্লির পাশাপাশি সংলগ্ন এলাকাতেও পারদ পতন ঘটতে পারে। আগামী এক সপ্তাহ বৃষ্টির সম্ভাবনা নেই দিল্লিতে।

লা নিনা এই তাপমাত্রার পতনের নেপথ্য কারণ হতে পারে। সাধারণ পরিস্থিতিতে নিরক্ষরেখা বরাবর পশ্চিম দিকে হাওয়া বয়। দক্ষিণ আমেরিকা থেকে এশিয়া অভিমুখে সরে আসে সাগরের উষ্ণ জল।  এতে সাগরের গভীর থেকে ঠান্ডা জল উপরে উঠে আসে। কিন্তু লা নিনার দরুণ সেই ভারসাম্য বিগড়োতে পারে।

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ABP Ananda Top 10,9 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,9 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget