এক্সপ্লোর

Delta variant of Covid19: বিশ্বে সবথেকে 'ভয়ঙ্কর' স্ট্রেন হয়ে উঠবে করোনার ডেল্টা প্রজাতি ! সতর্কবার্তা WHO-এর

কোনও বাধাই মানে না কোভিডের এই প্রজাতি ৷ অল্প সময়ের মধ্যেই বিস্তার লাভের ক্ষমতা রয়েছে ডেল্টা ভ্যারিয়েন্টের।

কলকাতা : করোনার সব প্রজাতির মধ্যে আগামী দিনে ডেল্টা প্রজাতিই ভয়ঙ্কর হয়ে উঠতে চলেছে। দেরি নয়, খুব শিগগিরই বিশ্বের সবথেকে ভয়ঙ্কর স্ট্রেনের তকমা পেতে চলেছে এই ভাইরাল স্ট্রেন, সতর্কবার্তা দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organisation) দক্ষিণ-পশ্চিম এশিয়ার আঞ্চলিক ডিরেক্টর পুণম ক্ষেত্রপাল সিং। 

ভারতেই প্রথম করোনা ভাইরাসের এই প্রজাতির খবর পাওয়া গিয়েছিল। এরপর ব্রিটেন, আমেরিকা, সিঙ্গাপুর এবং অন্যান্য দেশেও ক্রমশ 'আসর' জমাতে শুরু করে এই কোভিড-১৯ ভাইরাসের ডেল্টা স্ট্রেন। সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্ট অনুসারে, আমেরিকার সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউসি চলতি সপ্তাহের আগেই এই বিষয়ে সতর্কবার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে, খুব তাড়াতাড়ি ডেল্টা প্রজাতি বিশ্বব্যাপী ক্ষমতাশালী হয়ে উঠবে। 

এর আগে এই প্রজাতিকে ভারত 'ভ্যারিয়েন্ট অফ কনসার্নের' তকমা দিয়েছিল। ডা: পুণম ক্ষেত্রপাল সিংও এমনটাই জানান যে কোনও বাধাই মানে না কোভিডের এই প্রজাতি ৷ অল্প সময়ের মধ্যেই বিস্তার লাভের ক্ষমতা রয়েছে ডেল্টা ভ্যারিয়েন্টের। একই সুর শোনা যায় ডা: এন কে অরোরার গলায়৷ চিকিৎসক জানান যে, করোনার আলফা ভ্যারিয়েন্টের থেকেও ৪০-৫০ শতাংশ বেশি সংক্রামক এই প্রজাতি৷ 

উল্লেখ্য, Indian SARS-CoV-2 Genomics Consortium-এর সহ-প্রধান ড: অরোরা। ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রামক ভয়াবহতা বিশ্লেষণ করে তিনি বলেন,  "এই ডেল্টার মারাত্মক আকার ধারণ করার কারণ এর স্পাইক প্রোটিনের মিউটেশন। বাকি প্রজাতির থেকে এই প্রজাতির স্পাইক প্রোটিনে খুব শক্তভাবে বসে যায় অ্যাসিটাইলকোলিন। যা দেহের ইমিউনিটি ভেঙে ভাইরাস জিনকে সহজেই প্রবেশ করিয়ে দিতে সাহায্য করে। আলফা স্ট্রেনের ক্ষেত্রে এই ক্ষমতা কম ছিল।" 

গত বছর অক্টোবরেই ভারতে ডেল্টা ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া যায়। স্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবি, এই প্রজাতির জেরেই কোভিডের দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল হয় ভারত। শ্মশান, কবর স্থান, নদীর পাড় দেখেছিল করোনা মৃত্যুর শিউরে ওঠা চিত্র। এদিকে খুব শিগগিরই রয়েছে তৃতীয় ঢেউয়ের ইঙ্গিত। ফের কি দাপট দেখাবে ডেল্টা ? বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তায় বাড়ল সেই চিন্তাই।

সেরা শিরোনাম

Kolkata News: 'দলের নামে তোলাবাজি করলে যোগাযোগ করুন', সিন্ডিকেট রুখতে বিজ্ঞাপন দিয়ে বার্তা বিজেপি নেতার
'দলের নামে তোলাবাজি করলে যোগাযোগ করুন', সিন্ডিকেট রুখতে বিজ্ঞাপন দিয়ে বার্তা বিজেপি নেতার
CJP Protest : 'অ্যালার্ম বেল বেজে উঠেছে', সরব ককরোচ জনতা পার্টির মুখপাত্র; BCI চেয়ারম্যানের পদত্যাগের দাবি 'আরও জোরালো'
'অ্যালার্ম বেল বেজে উঠেছে', সরব ককরোচ জনতা পার্টির মুখপাত্র; BCI চেয়ারম্যানের পদত্যাগের দাবি 'আরও জোরালো'
Success Story: গ্রামের স্কুল থেকে IAS Singham! ২৫ বার বদলি, তবু দমেননি এই অফিসার, মুম্বইয়ে ফেললেন শোরগোল
গ্রামের স্কুল থেকে IAS Singham! ২৫ বার বদলি, তবু দমেননি এই অফিসার, মুম্বইয়ে ফেললেন শোরগোল
Gold Ring Scheme: নবজাতকরা পাবেন সোনার আংটি ! তবে মানতে হবে এই শর্ত, বড় ঘোষণা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর
নবজাতকরা পাবেন সোনার আংটি ! তবে মানতে হবে এই শর্ত, বড় ঘোষণা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর

ভিডিও

Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Amit Shah : 'শুভেন্দুজিকে খুব খুব ধন্যবাদ ও সাধুবাদ দিতে চাই', বললেন অমিত শাহ | ABP Ananda
Titagarh News: রমরমিয়ে চলছিল বেআইনি কারবার, ভোটার কার্ড তৈরির চক্র ফাঁস টিটাগড়ে
BJP Inner Clash | খুঁটি পুজো নিয়ে বিবাদ, পার্কে ঝুলছে তালা! খাস কলকাতার বুকে বিজেপির 'গোষ্ঠীকোন্দল'!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget