এক্সপ্লোর

দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে মোক্ষম জবাব হল নোটবন্দি: সংসদে রাষ্ট্রপতি কোবিন্দ

নয়াদিল্লি: বিরোধীরা যতই আক্রমণ করুক না কেন, নোটবন্দিকে দুর্নীতির বিরুদ্ধে এনডিএ সরকারের যুদ্ধ বলে উল্লেখ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাঁর মতে, কালো টাকার ওপর দীর্ঘদিন ধরে চলতে থাকা সমান্তরাল অর্থনীতির একেবারে শিকড়ে গিয়ে আঘাত করেছে এই প্রক্রিয়া। বৃহস্পতিবার, বাজেট অধিবশনের সূচনা করতে সংসদের যৌথ কক্ষে ভাষণ দিচ্ছিলেন রাষ্ট্রপতি কোবিন্দ। সেখানে তিনি জানান, কালো টাকার বিরুদ্ধে লড়াইয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র-- যেমন নতুন আইন প্রণয়ন, সিট গঠন, বিভিন্ন দেশের সঙ্গে করতথ্যের আদানপ্রদান সংক্রান্ত চুক্তি। রাষ্ট্রপতি বলেন, দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে লড়াইয়ে নোট বাতিল একটি দিগন্ত সৃষ্টিকারী সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের ফলে কালো টাকার ওপর নির্ভরশীল সমান্তরাল অর্থনীতির গভীরে আঘাত করা সম্ভব হয়েছে। একইসঙ্গে, সিস্টেমর বাইরে থাকা টাকা দেশের অর্থনীতির আওতায় চলে এসেছে। রাষ্ট্রপতি জানান, বেনামি সম্পত্তি, আর্থিক তছরুপ এবং অর্থনৈতিক দুর্নীতিরোধ আইনের আওতায় প্রায় ৫০ হাজার কোটি টাকার সম্পত্তি ক্রোক করা হয়েছে। তিনি বলেন, সরকারের এই উদ্যোগের ফলে রিয়েল এস্টেট ব্যবসায় কালো টাকার ব্যবহার প্রভূত পরিমাণে কমেছে। যার জেরে আবাসনের দর কমেছে। স্বপ্নের বাড়ি এখন মধ্যবিত্ত পরিবারের নাগালের মধ্যে চলে এসেছে। কোবিন্দ যোগ করেন, নোট বাতিলের ফলে কালো টাকার কারবারী ও দেশের স্থিতাবস্থা নষ্ট করার চেষ্টা করতে থাকা শক্তিগুলির মেরুদণ্ড ভেঙে গিয়েছে। প্রায় ৩.৩৮ লক্ষ ভুয়ো সংস্থা বন্ধ হয়েছে। তিনি এ-ও জানান, পাশাপাশি, ২০১৪ সাল থেকে করদাতাদের সংখ্যা ৩.৮ কোটি থেকে বেড়ে ৬.৮ কোটি হয়ে গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget