এক্সপ্লোর

Delhi Fog: দৃশ্যমানতা নেমে শূন্যের কাছাকাছি, ঘুন কুয়াশায় ঢাকল রাজধানী, উত্তর ভারতে পর পর দুর্ঘটনা, হত ১

Dense Fog in Delhi: আগামী কয়েক দিন রাজধানীতে অতি ঘন কুয়াশার প্রকোপ থাকবে বলে জানিয়েছে মৌসম ভবন। লাল সতর্কতা জারি করা হয়েছে।

নয়াদিল্লি: ফের কুয়াশায় আচ্ছন্ন রাজধানী দিল্লি। তার জেরে ব্যাহত বিমান চলাচল। দিল্লি বিমানবন্দরে ১১০-টির বেশি বিমানের পরিষেবা ব্যাহত। এমন পরিস্থিতিতে লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন। একই সঙ্গে রাজধানীতে শৈত্য প্রবাহেরও দাপট রয়েছে। দিল্লি অভিমুখে রওনা দেওয়া ২৫টি ট্রেনের সময় পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে নর্দার্ন রেলওয়েজ। দৃশ্যমানতা কমে ৫০ মিটারে নেমে আসায় প্রভাব পড়েছে সড়ক পরিবহণেও। 

আগামী কয়েক দিন রাজধানীতে অতি ঘন কুয়াশার প্রকোপ থাকবে বলে জানিয়েছে মৌসম ভবন। লাল সতর্কতা জারি করা হয়েছে। দৃশ্যমানতা ০ থেকে ৫০ মিটার হলে, অতিঘন কুয়াশার প্রকোপ বলা হয়। ২০১ থেকে ৫০০ মিটার হলে মাঝারি এবং ৫০১ থেকে ১০০০ হলে ঈষৎ কুয়াশাচ্ছন্ন পরিবেশ বলে ধরা হয়।

বুধবার সকাল থেকে দিল্লি-সহ গোটা উত্তর ভারতের পরিস্থিতিই মোটামুটি এক। ঘন কুয়াশার জেরে একাধিক জায়গায় দুর্ঘটনার খবর সামনে এসেছে। আগরা-লখনউ এক্সপ্রেসওয়েতে একাধিক গাড়ির মধ্যে সংঘর্ষ বেধেছে, তাতে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৪ জন। জানা গিয়েছে, একটি ডাবল ডেকার বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে মাঝের ডিভাইডারে ধাক্কা মারে। তার পর আরও ছয়টি গাড়ির মধ্যে সংঘর্ষ বাধে। একটি গাড়ি আর একটির উপর উঠে যায়। তাতেই বিপত্তি বাধে।

এই দুর্ঘটনায় মোট ২৪ জন আহত হন বলে জানা গিয়েছে। যাঁদের চোট গুরুতর, প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয় তাঁদের। যাঁদের অবস্থা আশঙ্কাজনক, লখনউয়ের ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের একটি দল। ধ্বংসাবশেষ সরানোর কাজ শুরু হয় তার পর। অন্য দিকে, বরেলীতে দ্রুত গতিতে ছুটে আসা একটি ট্রাক বরেলী-সুলতানপুর হাইওয়ের ধারে অবস্থিত একটি বাড়িতে ঢুকে গিয়েছে বলে খবর।

মৌসম ভবন জানিয়েছে, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান এবং মধ্যপ্রদেশে ঘন কুয়াশা থাকবে। বুধবার সকালে দিল্লি বিমানবন্দর এলাকার দৃশ্যমানতা কমে ১২৫ মিটারে নেমে আসে। সফদরজংয়ে দৃশ্যমানতা কমে হয় ৫০ মিটার। রাজধানীর একাধিক জায়গায় দৃশ্যমানতা শূন্যের কাছাকাছি পৌঁছে গিয়েছে বলেও জানা গিয়েছে। পটিয়ালা, লখনউ, প্রয়াগরাজে দৃশ্যমানতা কমে ২৫ মিটার হয়েছে আজ। অমৃতসরে দৃশ্যমানতা ০ মিটার।

একই সঙ্গে দিল্লির বাতাসের গুণমানও একধাক্কায় নেমে গিয়েছে। এদিন দিল্লির বাতাসের গুণমান সূচক ছিল ৩৮১-তে, অর্থাৎ অত্যন্ত ক্ষতিকর। বুধবার সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা আজ ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (CPCB) জানিয়েছে, আনন্দ বিহারে বাতাসের গুণমান সূচক ৪৪১, লোধি রোডে ৩২৭ এবং ইন্দিরা গাঁধী বিমানবন্দর এলাকায় ৩৬৮-এ রয়েছে। আগামী কয়েক দিনে বাতাসের গুণমানে আরও পতন ঘটবে বলেও জানানো হয়েছে।

 

সেরা শিরোনাম

West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
NALSAR Issue : আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের

ভিডিও

Md Selim |
Primary Tet News | শূন্যপদের স্বচ্ছ তালিকা প্রকাশ করে অবিলম্বে নিয়োগের দাবিতে মিছিল
Suvendu Adhikari: কাল আকাশপথে প্লাবিত এলাকা পরদির্শনে মুখ্যমন্ত্রী
Mahua Moitra: সমনেও গরহাজির, মহুয়া মৈত্রের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
Bankura News | CJP আন্দোলনকারীর বাবাকে হত্যার অভিযোগ, ঘটনাস্থলে ফরেন্সিক দল | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget