এক্সপ্লোর

Weather Update: উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের হাত ধরে বঙ্গে বর্ষামঙ্গলের সূচনা

আগামী সপ্তাহে বর্ষা ঢুকতে পারে বাংলায়। আশার কথা শোনাল আবহাওয়া দফতর

সঞ্চয়ন মিত্র, কলকাতা: সাতদিনের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। এর হাত ধরেই বঙ্গে বর্ষামঙ্গলের সূচনা। উত্তরবঙ্গে অবশ্য আগেই ঢুকতে পারে বর্ষা। আগামী শনি-রবিবার গোটা রাজ্যেই প্রবল বৃষ্টির পূর্বাভাস। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকেই বাড়বে বৃষ্টি। অন্যদিকে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় কলকাতায় অস্বস্তিকর আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা কম। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ। বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।

ইতিমধ্যে কেরলে বর্ষা ঢুকে পড়েছে। আগামী সপ্তাহে বর্ষা ঢুকতে পারে বাংলায়। আশার কথা শোনাল আবহাওয়া দফতর। ১১ জুন উত্তর বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে মৌসুমী বায়ু ঢুকবে বাংলা ও পার্শ্ববর্তী রাজ্যে। সারাদিন মেঘ-রোদের খেলা চলছে। তার মধ্যে বাতাসে আপেক্ষিক আদ্রতা বেশি রয়েছে। আর তার জেরে, ঘেমে নেয়ে একশেষ হতে হচ্ছে কলকাতাবাসীকে। একই ছবি দক্ষিণবঙ্গের বাসিন্দাদের ক্ষেত্রেও। অস্বস্তিকর এই পরিবেশের মধ্যে অবশেষে আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী সপ্তাহেই বর্ষা ঢুকতে পারে বাংলায়।

আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, দুদিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী ৫ দিনই বৃষ্টির সম্ভাবনা থাকবে। দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। ১১ জুন অর্থাৎ আগামী সপ্তাহে নিম্নচাপ তৈরির সম্ভাবনাও রয়েছে। তারপর থেকে কয়েকটি জায়গায় হতে পারে ভারী বৃষ্টি।

বৃহস্পতিবারই কেরলে ঢুকে গেছে বর্ষা। এরপর থেকেই অধীর অপেক্ষায় রয়েছেন বঙ্গবাসী। গরমের হাত থেকে কবে মিলবে স্বস্তি? আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১১ জুন উত্তর বঙ্গোপসাগরের উপরে একটা নিম্নচাপ তৈরি হবে। তার হাত ধরেই পশ্চিবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড ও সিকিমে ঢুকবে মৌসুমী বায়ু। মাঝারি থেকে ভারি বৃষ্টি হবে এই রাজ্যগুলিতে।

সেরা শিরোনাম

CJP Protest Delhi: 'প্রয়োজন না থাকলে...' বিক্ষোভের আবহেই ব্যারিকেড সরাতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
'প্রয়োজন না থাকলে...' বিক্ষোভের আবহেই ব্যারিকেড সরাতে কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের
Riyadh Airport Attack: রিয়াধ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২, আহত প্রায় ৩০০ জনেরও বেশি মানুষ
রিয়াধ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২, আহত প্রায় ৩০০ জনেরও বেশি মানুষ
CJP Delhi Protest: কোন কোন শর্তে ছাড়া পেলেন অভিজিৎ সহ CJP-র ৩ প্রধান ? জানিয়ে দিল দিল্লি পুলিশ
কোন কোন শর্তে ছাড়া পেলেন অভিজিৎ সহ CJP-র ৩ প্রধান ? জানিয়ে দিল দিল্লি পুলিশ
Dilip Ghosh on CJP: 'বিদেশি ফান্ডিং, রাষ্ট্র বিরোধী শক্তির খেলনা' কটাক্ষ, ককরোচ জনতা পার্টির বিরুদ্ধে 'কড়া ব্যবস্থা'র হুঁশিয়ারি দিলীপ ঘোষের
'বিদেশি ফান্ডিং, রাষ্ট্র বিরোধী শক্তির খেলনা' কটাক্ষ, ককরোচ জনতা পার্টির বিরুদ্ধে 'কড়া ব্যবস্থা'র হুঁশিয়ারি দিলীপ ঘোষের

ভিডিও

Suvendu Adhikari : মহিলা সুরক্ষা নিয়ে পুলিশকে কড়া বার্তা দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Nepal Flash Flood: ফের নেপালে হড়পা বান, নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি
BJP News: বিরাটিতে BJP নেতার পরিবারকে রড দিয়ে বেধড়ক মারধর, প্রতিবাদ করায় আক্রমণ | ABP Ananda
CJP Leader: গতকাল আটক, আজ ছাড়া পেলেন CJP-র ৩ প্রধান
Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget