এক্সপ্লোর

Adani Group Crisis: আদানিদের নিয়ে হট্টগোলে অনীহা তৃণমূলের, ‘মোদির সহযোগী শক্তি’, ডেরেককে তীব্র কটাক্ষ বিকাশের

Budget Session:সোমবার সংসদে ফের বাজেট অধিবেশন রয়েছে। সেখানে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তীব্র গন্ডগোলের সম্ভাবনা রয়েছে।

কলকাতা: কমপক্ষে ২ লক্ষ কোটি টাকার দুর্নীতির অভিযোগ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে (Adani Group Crisis)। তা নিয়ে উত্তাল গোটা দেশ। সংসদেও আঁচ গিয়ে পৌঁছেছে এর। সোমবার ফের সংসদে বাজেট অধিবেশন রয়েছে (Budget Session)। আরও একবার আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে হতে পারে প্রবল হই-হট্টগোল। তা নিয়ে রণকৌশল তৈরিতে ব্যস্ত বিরোধীরা। সেই আবহে তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েনের ট্যুইট ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। সংসদে হইচই না করে সরকারকে প্রশ্নের মুখে ফেলার পক্ষে ট্যুইট করেছেন ডেরেক (Derek O'Brien)। তাতে প্রশ্ন উঠছে তৃণমূলের অবস্থান ঘিরে। 

ডেরেক ও'ব্রায়েনের ট্যুইট ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন

সোমবার সংসদে ফের বাজেট অধিবেশন রয়েছে। সেখানে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তীব্র গন্ডগোলের সম্ভাবনা রয়েছে। তার আগে সংসদে বিরোধীদের বৈঠকও রয়েছে। ওই বৈঠকে তৃণমূল থাকবে কি না, এখনও স্পষ্ট নয়। তবে সকাল সাড়ে ১০টায় গাঁধীমূর্তির সামনে বিরোধীদের ধর্নায় উপস্থিত থাকবেন দলের সাংসদরা। সবমিলিয়ে কেন্দ্রের উপর চাপ ক্রমশ বাড়িয়ে চলেছে বিরোধীরা। সেই আবহেই ডেরেকের একটি ট্যুইট নিয়ে শুরু হয়েছে তরজা।

রবিবার একটি ট্যুইট করেন ডেরেক। তাতে লেখেন, 'বিজেপি ভয় পেয়েছে। সংসদে তর্ক-বিতর্কের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। সোমবার সংসদের দুই কক্ষে মোদি সরকারকে চেপে ধরার সুবর্ণ সুযোগ বিরোধীদের সামনে। যদি কোন ওবিরোধী দল সংসদ চলায় বিঘ্ন ঘটায়, তাহলে বুঝতে হবে বিজেপি-র সঙ্গে আঁতাত রয়েছে তাদের। তৃণমূল তর্ক তায়, বাধাবিঘ্ন নয়'।

আরও পড়ুন: Assam on Child Marriage: বাল্যবিবাহ রুখতে ব্যাপক ধরপাকড়! কোলের সন্তানকে নিয়ে আর্তি মেয়েদের, ‘সমবেদনা নেই’, বললেন হিমন্ত

অর্থাৎ সংসদে আদানি গোষ্ঠীকে নিয়ে বিরোধীদের হইচইয়ে যে সায় নেই তৃণমূলের, তা-ই প্রকারান্তরে বুঝিয়ে দিয়েছেন ডেরেক। সেই নিয়েই রাজনৈতিক তরজা শুরু হয়েছে বিরোধী শিবিরে। তৃণমূলকে বিঁধেছেন সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। তাঁর কথায়, "আসলে মমতার ধারাবাহিক সিদ্ধান্ত হচ্ছে, বিজেপি-র সঙ্গে সহবৎ করা, বিজেপি-র সহযোগী শক্তি হিসেবে কাজ করা। আমরা দেখেছি, যখনই কোনও চূড়ান্ত বা নির্দিষ্ট এবং নির্ণায়ক মুহূর্ত এসেছে, যেখানে মোদি সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করা যায় সকলকে, তৃণমূল পালিয়ে গিয়েছে। আমাদের কাছে এটা নতুন নয়। ডেরেক যে ট্যুইট করেছেন, তাতে এই বার্তাই দিতে চেয়েছেন যে, বামপন্থীদের ঐক্যবদ্ধ কর্মসূচিতে থাকবেন না তাঁরা।"

অধিবেশনে বাধা-বিঘ্ন ঘটানো নিয়ে যে ট্যুইট করেছেন ডেরেক, তার প্রত্যুত্তরে বিকাশ বলেন, "অধিবেশন বয়কট করা, স্লোগান দেওয়া, এ সবে তো তৃণমূলের কয়েক জন পরিচিত মুখ রাজ্যসভায়! আজ হঠাৎ এমন বিপরীত অবস্থান! এটা হচ্ছে সরাসরি ভাবে মোদিকে সমর্থন করার পরিকল্পনা, যার যাত্রা শুরু হয়েছিল জগদীপ ধনকড়কে সমর্থনের মধ্য দিয়ে।"

সংসদে আদানি গোষ্ঠীকে নিয়ে বিরোধীদের হইচইয়ে যে সায় নেই তৃণমূলের, তা-ই প্রকারান্তরে বুঝিয়ে দিয়েছেন ডেরেক

যদিও তৃণমূল সাংসদ শান্তনু সেনের যুক্তি, "ভারতের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল তৃণমূল। সংসদীয় সংখ্যার নিরিখে দ্বিতীয় বিরোধী রাজনৈতিক শক্তি। তাই সেই দলের মতামত নিয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন নেই, যারা বাংলায় মানুষের রায়ে শূন্য হয়ে গিয়েছে। ।খনই জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যেখানে মানুষের স্বার্থ বিঘ্নিত হয়েছে, সবচেয়ে বেশি সরব হয়েছে তৃণমূল। যিনি সবচেয়ে বেশি সংগ্রাম করেছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। যারা নিজেদের আসন দিয়ে বিজেপি-কে জিতিয়েছে, লোডশেডিংয়ে জেতা নেতাকে সমর্থন করে, তাদের কথা শুনব না। "

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?
'নূপুরের আওয়াজ, আত্মাদের উৎপাত', 'ভূতুড়ে' হস্টেল ছেড়ে চলে গেলেন ৬০০ পড়ুয়া, সত্যিটা কী?
Gold Money Found: ড্রেন পরিষ্কার কাজ করতে গিয়ে ৯৮ কোটি টাকার গুপ্তধন! জীবন বদলে গেল ওই কর্মীর
ড্রেন পরিষ্কার কাজ করতে গিয়ে ৯৮ কোটি টাকার গুপ্তধন! জীবন বদলে গেল ওই কর্মীর

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget