এক্সপ্লোর

উপহার আনবেন না, বরং আন্দোলনরত  কৃষকদের ডোনেশন দিন! ছেলের বিয়েতে আমন্ত্রিতদের আবেদন পঞ্জাবের এই পরিবারের

কৃষকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন দেশ বিদেশের নেতারা। তাঁদের পাশে দাঁড়িয়েছে বিরোধী দল থেকে একাধিক সংগঠন। এবার নজির গড়ল পঞ্জাবের এক পরিবার।

চন্ডীগড়: কৃষকদের আন্দোলনে কার্যত অবরুদ্ধ দিল্লির নানা সীমান্ত। গত ১৪ দিন ধরে দিনভর বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। দাবি, বাতিল করতে হবে কেন্দ্রের ৩ কৃষি আইন। কিন্তু কেমন আছেন তাঁরা? রাজধানীর কনকনে ঠান্ডায় কীভাবে কাটাচ্ছেন দিন?

কৃষকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন দেশ বিদেশের নেতারা। তাঁদের পাশে দাঁড়িয়েছে বিরোধী দল থেকে একাধিক সংগঠন। এবার নজির গড়ল পঞ্জাবের এক পরিবার। কৃষকদের পাশে দাঁড়ালেন সেই পরিবারের সদস্যরা। বাড়ির ছেলের বিয়েতে কোনও উপহার নেবেন না পঞ্জাবের শ্রী মুক্তাসার সাহিবের পরিবারটি। বরং বন্ধু, আত্মীয় সহ নিমন্ত্রিতদের বলেছেন, উপহারসামগ্রীর বদলে আন্দোলনরত কৃষকদের জন্য় টাকা দিতে। সেই টাকা তুলে দেওয়া হবে তাঁদের হাতে।

বিয়ের অনুষ্ঠানস্থলে রাখা হয়েছে  একটি ডোনেশন বক্স। সেখানেই কৃষকদের জন্য টাকা দিতে বলেছেন পরিবারের সদস্যরা। সিংহ পরিবারের এই উদ্যোগে সাড়া দিয়েছেন বন্ধু থেকে আত্মীয়রা। পাত্র অভিজিত সিংহ বলেন, এই লড়াইটা শুধু কৃষকদের নয়, আমাদের যৌথ লড়াই। প্রত্যেকের উচিত কৃষকদের পাশে থাকা। আমি দেশের যুবক-যুবতীদের বলতে চাই, সমাজের জন্য কিছু কর, কৃষকদের পাশে দাঁড়াও। অভিজিতের এক আত্মীয় জানান, আমরা এখানে আনন্দ করছি। কিন্তু কৃষকরা সারা দেশের জন্য লড়াই করছে। আমাদের পরিবার চেয়েছিল কৃষকদের জন্য কিছু করতে। এর থেকে ভাল আর কিছুই হতে পারে না।

উল্লেখ্য় কেন্দ্রের ৩ কৃষি আইনের বিরোধিতায় নেমেছেন দেশের কৃষকরা। যার মধ্যে একেবারে সামনের সারিতে আছেন পঞ্জাব, হরিয়ানা সহ উত্তর ভারতের কৃষকরা। মহিলা সহ পথে নেমেছেন হাজার হাজার কৃষক। তাঁদের সাফ কথা, কৃষক বিরোধী ৩ কৃষি আইন বাতিল করতে হবে। এই ৩ আইন প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার ভারত বনধের ডাক দিয়েছিলেন কৃষকরা। অনমনীয় মনোভাব দেখে আসরে নেমেছিলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাতিল হয়ে গিয়েছে ষষ্ঠ দফার বৈঠকও। কিন্তু মেলেনি সমাধানসূত্র। এই আবহে কৃষকদের আন্দোলনকে সংহতি জানাতে নতুন পথ খুঁজে নিলেন অভিজিত সিংহ এবং তাঁর পরিবার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Siuli Saha : 'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget